এনট্রাষ্ট ৪৫ এসসি কীটনাশক
এনট্রাষ্ট ৪৫ এসসি একটি কার্যকরী জৈবিক কীটনাশক, যার প্রধান উপাদান হিসেবে আছে প্রতি ১ কেজিতে ৪৫ গ্রাম স্পিনোস্যাড (Spinosad)। এটি একটি নতুন নেচারালাইট (Naturalyte) শ্রেণীর বায়োলজিক্যাল জৈব কীটনাশক।
এই কীটনাশকটি প্রধানত স্পর্শক (Contact) এবং পাকস্থলী বিষক্রিয়া (Stomach action) পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ পোকা যদি ওষুধ লাগা পাতার সংস্পর্শে আসে বা সেই পাতা খায়, তাহলে এর প্রভাব পড়ে।
এছাড়া এতে ট্রান্সলামিনার (Translaminar) কার্যকারিতা রয়েছে, অর্থাৎ এটি পাতার এক পাশ থেকে অন্য পাশে প্রবেশ করতে পারে। তবে এটি সম্পূর্ণ সিস্টেমিক (Systemic) নয়।
স্পিনোস্যাড পোকার স্নায়ুতন্ত্রের আক্রমণ করে, ফলে পোকা দ্রুত খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং অল্প সময়ের মধ্যে মারা যায়। নিচে এই কীটনাশকের বিস্তারিত উল্লেখ করা হলোঃ
এনট্রাষ্ট ৪৫ এসসি কীটনাশকের কার্যপদ্ধতি
এনট্রাষ্ট এর মূল উপাদান হলো স্পিনোস্যাড, নিচে এর কার্যপদ্ধতি ও গুনাবলি দেওয়া হলো:
- এনট্রাষ্ট ৪৫ এসসি হলো একটি জৈবিক (biological) কীটনাশক, যা IRAC গ্রুপ ৫-এর অন্তর্ভুক্ত। এর মূল উপাদান স্পিনোস্যাড পোকার নার্ভাস সিস্টেমে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এবং GABA রিসেপ্টরকে অতিরিক্ত উদ্দীপিত করে, ফলে পোকা খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং ১-৩ দিনের মধ্যে মারা যায়। এটি লার্ভা এবং প্রাপ্তবয়স্ক পোকার বিরুদ্ধে খুব কার্যকর, এবং কিছু ক্ষেত্রে ডিমের উপর প্রভাব ফেলে।
প্রধান গুণাগুণ:
- জৈবিক উৎসের কারণে কম বিষাক্ত (low toxicity) এবং পরিবেশবান্ধব।
- দ্রুত কাজ করে (fast acting) এবং পোকার খাওয়া বন্ধ করে ফসলের ক্ষতি কমায়।
- প্রতিরোধ ক্ষমতা (resistance) গড়ে ওঠার সম্ভাবনা কম।
- উপকারী পোকা (beneficial insects) যেমন লেডিবার্ড, পরজীবী ওয়াস্প ইত্যাদির উপর কম প্রভাব।
- সবজি ও ফলের জন্য উপযুক্ত, কম অবশিষ্টাংশ (low residue)
যে পোকাগুলো দমন হবে:
এনট্রাষ্ট ৪৫ এসসি চিবিয়ে খাওয়া পোকা (Chewing) ও ক্ষত সৃষ্টি করে রষ খাওয়া (rasping) পোকা দমন করতে পারে, নিচে এই দমন যোগ্য পোকাগুলি উল্লেখ করা হলো
১. থ্রিপস (Thrips) - Rasping Insect:
- মরিচ
- পেঁয়াজ
- বেগুন
- ফুল ফসল
- তরমুজ ইত্যাদি
২. ফল ও পাতা খেকো লার্ভা / ক্যাটারপিলার / লেদা পোকা (Caterpillar)
- ফল ছিদ্রকারী পোকা
- লেদা পোকা
- পাতামোড়ানো পোকা
- আর্মিওয়ার্ম
৩. লিফ মাইনার (Leaf Miner):
- টমেটো
- শসা
- পটল
- কুমড়া
- বেগুন
- বিভিন্ন সবজি
৪. ফলের মাছি পোকা (Fruit Fly):
- লাউ
- পটল
- করলা
- চিচিংগা
- করলা,
- কুমড়া জাতীয় সবজি
৫. কিছু বিটল ও লার্ভা জাতীয় পোকা
- পাতা খেকো বিটলের লার্ভা
যেসব পোকার উপর সাধারণত কম কাজ করে:
এনট্রাষ্ট ৪৫ এসসি এর মধ্য থাকা Spinosad সাধারণত নিচের পোকার উপর খুব শক্তিশালী না:
- সাদা মাছি (Whitefly)
- জাব পোকা (Aphid)
- মাকড়(mite)
এনট্রাষ্ট ৪৫ এসসি প্রধানত নিয়ন্ত্রণ করে:
বিভিন্ন ফসলের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Shoot & Fruit Borer), থ্রিপস (Thrips), লিফ মাইনার (Leaf Miner), ক্যাটারপিলার (Caterpillars), আর্মিওয়ার্ম (Armyworm), বলওয়ার্ম (Bollworm), লেদা পোকা ইত্যাদি। বিভিন্ন ফসলে যেমন বেগুন, ধান, জুট, সবজি, ফল ইত্যাদিতে ব্যবহার করা যায়।
ব্যবহারবিধি
- ব্যবহার পদ্ধতি: ফসল ও পোকা ভেদে ডোজ ভিন্ন হতে পারে (সাধারণত লেবেল অনুসারে)। সাধারণত পানিতে মিশিয়ে ফসলের পাতায় স্প্রে করতে হয়। স্প্রে করার সময় লম্বা হাতা কাপড়, মাস্ক, গ্লাভস পরুন। চোখে-মুখে লাগা থেকে সতর্ক থাকুন।
- সাবধানতা: এটি মাছ ও জলজ প্রাণীর জন্য বিষাক্ত হতে পারে, তাই জলাশয়ের কাছে স্প্রে করবেন না। ব্যবহারের পর হাত-মুখ ভালোভাবে ধুয়ে নিন। খালি পাত্র অন্য কাজে ব্যবহার করবেন না।
- মাত্রা: প্রতি ১ লিটার পানির জন্য ০.৫ মিলি এনট্রাষ্ট ৪৫ এসসি মিশিয়ে ফসলের কান্ড ও পাতাকে লক্ষ করে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করত হয়
প্রোডাক্ট এর বিস্তারিত
- প্রোডাক্টের নাম: এনট্রাষ্ট ৪৫ এসসি
- প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
- মূল উপাদান: স্পিনোস্যাড ৪.৫%
- বালাইনাশক রেজিস্ট্রেশন নং: Ap-2917
- বাজারজাতকারী কোম্পানি: এ্যাথারটন ইমব্রুস কোম্পানী লিমিটেড
প্রয়োগ মাত্রা
|
ফসল |
পোকা |
১ লিটার পানির জন্য |
|
পটল |
লেদা পোকা, ফলের মাছি পোকা |
০.৫ মিলি |
|
পাট |
লেদা পোকা, বল ওয়ার্ম |
০.৫ মিলি |
|
ধান |
পাতা মোড়ানো পোকা |
০.৫ মিলি |
|
কুমড়া |
থ্রিপস, বলওয়ার্ম, ফলের মাছি পোকা |
০.৫ মিলি |
|
তুলা |
বল ওয়ার্ম, থ্রিপয়া |
০.৫ মিলি |
|
পেয়ারা |
বলওয়ার্ম |
০.৫ মিলি |
|
মরিচ |
থ্রিপস, ফল ছিদ্রকারী পোকা |
০.৫ মিলি |
|
ড্রাগন |
লেদা পোকা |
০.৫ মিলি |