Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

American NPKS (Nutrition 8:20:14:5)

আমেরিকান NPKS (৮:২০:১৪:৫) একটি অত্যন্ত কার্যকরী স্প্রে-যোগ্য মিশ্র সার যা গাছের পুষ্টি ঘাটতি দ্রুত পূরণ করে। আমেরিকান NPKS এর মধ্য মূল উপাদান আছে নাইট্রোজেন ৮% ফসফরাস ২০% পটাশিয়াম ১৪% ও সালফার ৫% এই সবগুলি উপাদান উদ্ভিদের জন্য অত্যান্ত আবশ্যিক উপাদান। এই উপাদান গুলি উদ্ভদি সঠিক সময়ে ও সঠিক ভাবে না পেলে উদ্ভিদের সঠিক বৃদ্ধি ব্যহত হয়, উদ্ভিদের আকার ছোট, চারা বড়ো হয় না, পাতা ও কান্ড লালচে হলুদ সহ উদ্ভিদ বিভিন্ন জটিলতা ও রোগের মধ্য জড়িয়ে যাই। এই সকল সমস্যা থেকে মুক্তি ও উদ্ভিদের পুষ্টি উপাদান দ্রুত ও কার্যকরভাবে পূরণে জন্য আমেরিকান NPKS এর প্রয়োগ কার্যকর ভূমিক পালন করে। আমেরিকান NPKS এর কার্যকরিতার জন্য এটি বাংলাদেশের কৃষিতে খুব জনপ্রিয়, বিশেষ করে ধান, সবজি, ফল, পেঁয়াজ, মরিচ, ফুলের গাছ এবং বীজতলায় এর ব্যবহারে দারুন ফলাফল পাওয়া যাই।


Product Details

  • প্রোডাক্ট এর নাম: আমেরিকান এনপিকেএস (American NPKS)
  • প্যাকেট সাইজ: ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম
  • রেজিস্ট্রেশন: IMP-3419
  • মূল উপাদান: নাইট্রোজেন ৮% ফসফরাস ২০% পটাশিয়াম ১৪% ও সালফার ৫%
  • প্রস্তুতকারী কোম্পানি: স্টার ইউ.এস.এ., আমেরিকা
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ
  • keyword: american n p k s, npks,এন পি কে এস, amarican npks
  • 250 Gram
  • 500 Gram
  • ১ পিচ
  • ১২ পিচ

আমেরিকান NPKS 

আমেরিকান NPKS (৮:২০:১৪:৫) একটি অত্যন্ত কার্যকরী স্প্রে-যোগ্য মিশ্র সার যা বাংলাদেশের কৃষকদের মধ্যে খুব জনপ্রিয়। এটি গাছের পুষ্টি ঘাটতি দ্রুত পূরণ করে, ফলন বাড়ায় এবং খরচ কমায়। আমেরিকান NPKS এর মধ্য মূল উপাদান আছে নাইট্রোজেন ৮% ফসফরাস ২০% পটাশিয়াম ১৪% ও সালফার ৫% এই সবগুলি উপাদান উদ্ভিদের জন্য অত্যান্ত আবশ্যিক উপাদান। এই উপাদান গুলি উদ্ভিদ সঠিক সময়ে ও সঠিক ভাবে না পেলে উদ্ভিদের ঠিকমতো বৃদ্ধি হয় হয় না, ফলে উদ্ভিদের আকার ছোট, ও ফল বড়ো হয় না, পাতা ও কান্ড লালচে হলুদ সহ উদ্ভিদ বিভিন্ন জটিলতা ও রোগের মধ্য জড়িয়ে যাই। এই সকল সমস্যা থেকে মুক্তি ও উদ্ভিদের পুষ্টি উপাদান দ্রুত ও কার্যকর ভাবে পূরণে জন্য আমেরিকান NPKS এর প্রয়োগ কার্যকর ভূমিক পালন করে। আমেরিকান NPKS এর কার্যকরিতার জন্য এটি বাংলাদেশের কৃষিতে খুব জনপ্রিয়, বিশেষ করে ধান, সবজি, ফল, পেঁয়াজ, মরিচ, ফুলের গাছ এবং বীজতলায়।

কেন সাধারণ সার এর পরিবর্তে আমেরিকান NPKS ব্যবহার করবেন ?

কেন কৃষকরা প্রথাগত সার (যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি ইত্যাদি) এর পরিবর্তে বা সাথে ব্যবহার করেন? এর মূল কারণ হলো এটি পাতায় স্প্রে করতে হয় তাই যা গাছের পুষ্টি গ্রহণকে অনেক দ্রুত, কার্যকরী ও লাভজনক করে। সাধারণত বিভিন্ন সার যেমনঃ ইউইয়া, ডিএপি, ফসফেট সার মূলত মাটিতে দেয়া হয়, যার সামান্য অংশ শিকড়ের মাধ্যমে ধীরে ধীরে শোষিত হয় এবং বাকি অংশ অপচয় হয়। এই সকল পরিস্থিতে ফসল উৎপাদনে খরচ বেশি ও কম কার্যকর এবং অতিরিক্ত সার ব্যবহারে মাটির অণুজীবের ভারসাম্য নষ্ট হয়। এই সকল ক্ষেত্রে আমেরিকান NPKS এর ব্যবহার একটি আধুনিক সমাধান হয়, আমেরিকান NPKS ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার অনেক কম হয়, নিচে আমেরিকান NPKS এর কার্যকরিতা ও এর মধ্য থাকা বিভিন্ন উপাদানের ভূমিক আলোচনা করা হলো:

আমেরিকান NPKS এর উপাদানের ভূমিকা (NPKS ৮:২০:১৪:৫)

  • নাইট্রোজেন (N - ৮%): পাতা সবুজ ও সতেজ রাখে, গাছের দ্রুত বৃদ্ধি ঘটায়, প্রোটিন গঠনে সাহায্য করে।
  • ফসফরাস (P - ২০%): শিকড়ের বিকাশে সবচেয়ে বেশি কার্যকরী, ফুল আসা, ফল ধারণ ও বীজ গঠনে সরাসরি ভূমিকা রাখে।
  • পটাশিয়াম (K - ১৪%): গাছের সামগ্রিক শক্তি বাড়ায়, রোগ-পোকা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, খরা/আবহাওয়ার প্রতিকূলতা সহ্য করতে সাহায্য করে, ফল-দানার গুণমান (স্বাদ, আকার, রঙ) উন্নত করে।
  • সালফার (S - ৫%): প্রোটিন ও এনজাইম গঠনে অপরিহার্য, অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণ ক্ষমতা বাড়ায়, ফসলের গুণগত মান (যেমন পেঁয়াজ/রসুনের গন্ধ) বাড়ায়।

এই সারের ব্যবহারে কৃষকদের প্রধান উপকারিতা

  • দ্রুত ফলন বৃদ্ধি: ধানে কুশি বাড়ে, সবজিতে ফল ধারণ বেশি হয়।
  • ১০০% পুষ্টি গ্রহণ, কোনো অপচয় নেই — প্রথাগত সার মাটিতে দেওয়া হলে ৪০-৬০% লিকেজ, বাষ্পীভবন বা অপচয় হয়। আমেরিকান NPKS-এ পুরো সারই গাছ গ্রহণ করে, ফলে কম পরিমাণে লাগে।
  • চারা/বীজতলায় অসাধারণ: চারা সবুজ, মোটা, সবল হয় → রোপণের পর দ্রুত বাড়ে → সর্বোচ্চ ফলন।
  • ফুল-ফল ঝরা কমায়: ফুল/ফল ধরা বাড়ে, ঝরে পড়া বন্ধ হয়।
  • খরচ কম, লাভ বেশি: স্বল্প পরিমাণে (যেমন ১০ ইঞ্চি পটে আধা চামচ) লাগে, দ্রুত দ্রবীভূত (২ মিনিটের কম)।
  • রোগ প্রতিরোধ ও গুণমান বৃদ্ধি: গাছ শক্তিশালী হয়, ফলের সাইজ/স্বাদ/রঙ ভালো হয়।
  • মাটির পুষ্টি সাশ্রয়: মাটিতে নাইট্রোজেনের পরিমাণ ২৫% পর্যন্ত কমানো যায় (গবেষণায় দেখা গেছে)।
  • সব ফসলে ব্যবহারযোগ্য: ধান (HYV), সবজি, ফলের গাছ, ফুল, পাট — সবকিছুতেই কাজ করে।

সাধারণ সারের তুলনায় আমেরিকান NPKS ব্যবহারের সুবিধা সমূহ

  1. দ্রুততা ও তাৎক্ষণিক ফল — স্প্রে করার কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে (পাতার কিউটিকল ও স্টোমাটা দিয়ে) ১০০% পুষ্টি গাছ শোষণ করে। স্প্রে করার ২-৩ দিনের মধ্যে গাছ সবুজ, সতেজ ও সবল হয়ে ওঠে। প্রথাগত সারে সপ্তাহ বা তারও বেশি সময় লাগে।
  2. ১০০% পুষ্টি গ্রহণ, কোনো অপচয় নেই — প্রথাগত সার মাটিতে দেয়া হলে ৪০-৬০% লিকেজ, বাষ্পীভবন বা অপচয় হয়। আমেরিকান NPKS-এ পুরো সারই গাছ গ্রহণ করে, ফলে কম পরিমাণে লাগে।
  3. খরচ অনেক কম, লাভ বেশি — স্বল্প পরিমাণ (যেমন প্রতি লিটার পানিতে ১-৪ গ্রাম) লাগে, দ্রুত দ্রবীভূত (২ মিনিটের কম)। প্রথাগত সারের তুলনায় খরচ কম, কিন্তু ফলন ১৫-২০% বা তার বেশি বাড়ে।
  4. মাটির সার সাশ্রয় — নিয়মিত ৪ বার স্প্রে করলে ইউরিয়া/টিএসপি/এমওপি-এর মাত্রা অর্ধেক বা তারও কম দিলেও চলে। এটা ব্যবহারে ২৫% নাইট্রোজেন সার সাশ্রয় করা যায়, তবুও ফলন একই বা বেশি পাওয়া যায়।
  5. মাটির সমস্যা এড়ানো যায় — মাটির pH এর তারতম্য, পানি জমা, শিকড়ের ক্ষতি বা পুষ্টি ঘাটতি থাকলেও পাতা দিয়ে সরাসরি পুষ্টি পৌঁছায়। প্রথাগত সার মাটির উপর নির্ভরশীল।
  6. ফুল-ফল ধারণ ও গুণমান বৃদ্ধি — ফুল ঝরা কমে, ফল পুষ্ট ও বড় হয়, স্বাদ/রঙ/আকার ভালো হয়। ধানে দানা পুষ্ট, সবজি/ফল থেকে বাম্পার ফলন।
  7. চারা/বীজতলায় অসাধারণ সুবিধা — চারা সবুজ, মোটা, সবল হয় → রোপণের পর দ্রুত বাড়ে → সর্বোচ্চ ফলন নিশ্চিত।
  8. রোগ-পোকা প্রতিরোধ ও সামগ্রিক শক্তি — গাছ শক্তিশালী হয়, খরা/আবহাওয়ার প্রতিকূলতা সহ্য করে।
  9. মাটির গুণমান নষ্ট করে না — পুষ্টি ঘাটতি দূর করে, উচ্চ ফলন নিশ্চিত করে।

সাবধানতা!

  • কপার গ্রুপের বালাইনাশক ব্যতীত অন্যান্য বালাইনাশকের সাথে মিশ্রিত করা যাবে। 

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: আমেরিকান এনপিকেএস (American NPKS)
  • প্যাকেট সাইজ: ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম
  • রেজিস্ট্রেশন: IMP-3419 
  • মূল উপাদান: নাইট্রোজেন ৮% ফসফরাস ২০% পটাশিয়াম ১৪% ও সালফার ৫% 
  • প্রস্তুতকারী কোম্পানি: স্টার ইউ.এস.এ., আমেরিকা
  • বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ

প্রয়োগমাত্রা

ফসল

প্রয়োগ সময়

প্রয়োগবিধি ও মাত্রা

দানা ফসল: ধান, গম, কুমা, আলু, আখ, তামাক, সয়ার্কিং সরিখ, মসুর, মুগ ও অন্যান্য দানা ফসল।

জমিতে বীজ বপনের পর চারা গজানো বা চারা রোপণের ১৫-২০ দিন পর হতে শুরু করে ১০-১২ দিন পর পর ৩-৪ বার গাছের পাতা ও সবুজ অংশে আমেরিকান এনপিকেএস স্প্রে করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে।



আমেরিকান NPKS এর প্যাকেটের সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সমপরিমা পানির সাথে ২ মিনিট ভালোভাবে গুলি। নিতে হবে। গোলানো দ্রবণ প্রতি ১ লিটার পানিতে ১ - ২ গ্রাম হারে স্প্রে মেশিনে ঢেলে ভাসন্তানে মিশিয়ে নিতে হবে। স্প্রে করার সময় গাছের ডালপালা ও পাতার উপর ভিজিয়ে স্প্রে করতে হবে।

সবজি ফসল: বেগুন, টমেটো, মরিচ, ফুলকপি, ধাঁধাকপি, ঢেঁড়স, ঝিঙ্গা, সীম, বরবটি, শসা, ভানুষ, ক্ষীরা, জলি, করল্লা, পটল, লাউ ও আম, লিচু, কলা, কাঁঠাল, হব, শেয়ারা, আব্দুর, কমলা, পেঁপে ও লেবু ইত্যাদি।

চারা গজানোর ১৫-২০ দিন পর প্রথমবার পরবর্তিতে ৭-১০ দিন পর পর ৩-৪ বার নিয়মিত ভাবে গাছ ফলনক্ষম থাকা পর্যন্ত স্প্রে করা যাবে।

আমেরিকান NPKS এর প্যাকেটের সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সমপরিমা পানির সাথে ২ মিনিট ভালোভাবে গুলি। নিতে হবে। গোলানো দ্রবণ প্রতি ১ লিটার পানিতে ১ - ২ গ্রাম হারে স্প্রে মেশিনে ঢেলে ভাসন্তানে মিশিয়ে নিতে হবে। স্প্রে করার সময় গাছের ডালপালা ও পাতার উপর ভিজিয়ে স্প্রে করতে হবে।

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease