কৃষি ঘর ডটকম | Krishi Ghor | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ককসিড ১০ ডব্লিউপি (ল্যামডা সাইহ্যালোথ্রিন) মশা, মাছি, ছারপোকা, তেলাপোকা দমন Cockcide 10 WP lambda-cyhalothrin Pesticide

ককসিড ১০ ডব্লিউপি হলো একটি কার্যকর গৃহস্থালী কীটনাশক, যার প্রধান উপাদান ল্যাম্বডা-সাইহ্যালোথ্রিন (Lambda-cyhalothrin) ১০%। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ঘরের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য। মাছি, মশা, আরশোলা, পিঁপড়া, খাটপোকা এবং অন্যান্য বিরক্তিকর ঘরোয়া পোকামাকড় দ্রুত দমন করতে এটি অত্যন্ত কার্যকর। এটি ব্যবহারে ঘর থাকে পোকামাকড়মুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। নিয়মিত প্রয়োগে পোকামাকড়ের উপদ্রব কমে যায় এবং দীর্ঘসময় নিয়ন্ত্রণে থাকে।

    প্রোডাক্ট এর নাম: ককসিড ১০ ডব্লিউপি

    প্যাকেট সাইজ: ২৫ গ্রাম

    মূল উপাদান: ল্যামডা সাইহ্যালোথ্রিন ১০ %

    রেজিস্ট্রেশন: PHP- 952

    বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

  • ২৫ গ্রাম

ককসিড ১০ ডব্লিউপি

গৃহস্থালির পোকামাকড়ের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা

ককসিড ১০ ডব্লিউপি হলো একটি কার্যকর গৃহস্থালী কীটনাশক, যার প্রধান উপাদান ল্যাম্বডা-সাইহ্যালোথ্রিন (Lambda-cyhalothrin) ১০%। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ঘরের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য। মাছি, মশা, আরশোলা, পিঁপড়া, খাটপোকা এবং অন্যান্য বিরক্তিকর ঘরোয়া পোকামাকড় দ্রুত দমন করতে এটি অত্যন্ত কার্যকর।

এটি ব্যবহারে ঘর থাকে পোকামাকড়মুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। নিয়মিত প্রয়োগে পোকামাকড়ের উপদ্রব কমে যায় এবং দীর্ঘসময় নিয়ন্ত্রণে থাকে।

কোন কোন পোকা দমন করে:

  • মাছি (Housefly): রান্নাঘর ও খাবার আশেপাশে ভনভন করা মাছি দূর করতে সাহায্য করে।
  • মশা (Mosquito): ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ার বাহক মশা নিয়ন্ত্রণে কার্যকর।
  • আরশোলা (Cockroach): রান্নাঘর, বাথরুম ও ড্রেনের আরশোলা দ্রুত নিধন করে।
  • পিঁপড়া (Ant): খাবারের টেবিল, রান্নাঘর ও ঘরের কোণায় উপদ্রব করা পিঁপড়া দমন করে।
  • ছার পোকা (Bed bug): খাট, সোফা বা কাপড়ে লুকিয়ে থাকা ছার পোকা দূর করে।
  • মাকড়সা (Spider): দেয়াল ও ছাদের কোণে থাকা মাকড়সার জাল নিয়ন্ত্রণে সহায়ক।
  • ছারপোকা ও অন্যান্য ছোট পোকা: ঘরে আশ্রয় নেওয়া বিভিন্ন ধরণের ক্ষুদ্র পোকামাকড় প্রতিরোধে কার্যকর।

কোথায় ব্যবহার করা যায়:

  • বাড়ির ভেতর: শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম, ফ্লোর, দেয়ালের কোণ, আসবাবের নিচে।
  • বাড়ির আশপাশ: বারান্দা, বাগান, ড্রেন, আবর্জনার জায়গা।
  • গৃহপালিত প্রাণীর ঘর: গরুর গোয়ালঘর, মুরগির খামার, কবুতরের ঘরসহ অন্যান্য পশুপাখির আশ্রয়স্থল যেখানে মাছি, মশা ও আরশোলা, চুলচুলের উপদ্রব বেশি থাকে।

ককসিড ১০ ডব্লিউপি ব্যবহারের সুবিধা:

  • ঘরের মাছি, মশা, আরশোলা, পিঁপড়া, খাটপোকা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড় দ্রুত দমন করে।
  • দীর্ঘসময় কার্যকর থেকে ঘর ও আশপাশকে পোকামাকড়মুক্ত রাখে।
  • সঠিক মাত্রায় ব্যবহারে গবাদি পশু ও মানুষের কোনো ক্ষতি হয় না।
  • সহজে ব্যবহারযোগ্য – পানির সাথে মিশিয়ে যেকোনো জায়গায় স্প্রে করা যায়।
  • বাড়ির ভেতর ও বাইরে দুই জায়গাতেই সমান কার্যকর।
  • গৃহপালিত প্রাণীর ঘর যেমন গোয়ালঘর, মুরগির খামার বা কবুতরের ঘরে নিরাপদে ব্যবহার করা যায়।
  • ঘরকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও আরামদায়ক রাখে।
  • রোগজীবাণু বাহক পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে, এতে আপনার পরিবারের সুস্থতা বজায় থাকে।
  • মূল্য কম কিন্তু কাজ বেশি

ব্যবহারবিধি:

  • প্রয়োগ মাত্রা: প্রতি ১ লিটার পানির জন্য ৫ গ্রাম তাসল ১০ ডব্লিউপি পানির সাথে মিশিয়ে আপনার নিদ্রিষ্ট এলাকায় স্প্রের মাধ্যমে প্রয়োগ করুন। প্রয়োগের পর কক্ষটি কিছু সময়ের জন্য বন্ধ রাখুন এবং পরে ভালোভাবে বায়ুচলাচল করুন।
  • সাবধানতা: প্রয়োগের সময় এটি মানুষ ও প্রানির খাবার পানি বা খাবারের মধ্য ভুলেও প্রয়োগ করবেন না। 

বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: ককসিড ১০ ডব্লিউপি
  • প্যাকেট সাইজ: ২৫ গ্রাম 
  • মূল উপাদান: ল্যামডা সাইহ্যালোথ্রিন ১০ %
  • রেজিস্ট্রেশন: PHP- 952 
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
Add a review
Related Products