কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

অ্যাফিক্স ২৫ এস সি (অ্যাজোক্সিস্ট্রোবিন) ছত্রাকনাশক AFFIX 25 SC Azoxystrobin Fungicide

অ্যাফিক্স ২৫ এসসি হলো একটি কার্যকর সিস্টেমিক ফাঙ্গিসাইড যার প্রধান উপাদান অ্যাজোক্সিস্ট্রোবিন ২৫%। এটি গাছের পাতা, কাণ্ড ও শিকড়ে শোষিত হয়ে ভেতরে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে ছত্রাকজনিত রোগ থেকে ফসলকে সুরক্ষা প্রদান করে। এই ওষুধ ছত্রাকের শ্বাসপ্রক্রিয়া বন্ধ করে তাদের বৃদ্ধি ও বিস্তার রোধ করে, ফলে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং গাছ সুস্থ থাকে। অ্যাফিক্স ২০ এসসি বিশেষভাবে ধানের ব্লাস্ট ও শীথ ব্লাইট রোগ দমনে কার্যকর। সবজির মধ্যে ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ ও লিফ স্পট নিয়ন্ত্রণে ভালো ফলাফল দেয়। এছাড়াও ফল ও অন্যান্য ফসলে অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক ও রট রোগ দমনে কার্যকরভাবে কাজ করে।

    প্রডাক্ট এর নাম: অ্যাফিক্স ২৫ এসসি

    প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি

    মূল উপাদান: অ্যাজোক্সিস্ট্রোবিন ২৫%

    রেজিস্ট্রেশন নং: AP-4691

    প্রস্তুত কারী কোম্পানি: UPL জিয়াংসু লিমিটেড চায়না

    বাজারজাতকারী কোম্পানি: রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড

    বাংলাদেশের পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড

  • ৫০ মিলি
  • ১০০ মিলি

অ্যাফিক্স ২৫ এস সি

অ্যাফিক্স ২৫ এসসি হলো একটি কার্যকর ছত্রাকনাশক যার প্রধান উপাদান হলো অ্যাজোক্সিস্ট্রোবিন ২৫%। এটি একটি সিস্টেমিক (Systemic) ছত্রাকনাশক, যা উদ্ভিদের কাণ্ড, পাতা ও শিকড়ে শোষিত হয়ে ছত্রাকের বিস্তার রোধ করে এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। নিচে এই ছত্রাকনাশকের কার্যপদ্ধতি ও গুনাগুণ বিস্তারিত উল্লেখ করা হলো

অ্যাফিক্স ২৫ এস সি এর কার্যপদ্ধতি ও গুণাগুণ:

অ্যাফিক্স ২৫ এসসি এর মধ্যকার অ্যাজোক্সিস্ট্রোবিন হলো স্ট্রোবিলিউরিন গ্রুপভুক্ত একটি আধুনিক ছত্রাকনাশক। এর কাজ হলো ছত্রাকের শ্বাসক্রিয়া বন্ধ করে দেওয়া, যার ফলে ছত্রাকের কোষ বিভাজন ব্যাহত হয় এবং ছত্রাকের বৃদ্ধি বন্ধ হয়ে মারা যায়। এটি গাছে শোষিত হয়ে ভেতরে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

অ্যাফিক্স ২৫ এস সি এর বিশেষ গুণাবলী:

      • সিস্টেমিক ক্রিয়াশীলতা থাকার কারণে গাছের ভেতরে প্রবেশ করে কার্যকরভাবে রোগ দমন করে।
      • দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে, ফলে নতুন সংক্রমণ থেকেও গাছ রক্ষা পায়।
      • রোগের বিস্তার রোধ করে এবং গাছ কে সুস্থ রাখে।
      • ফসলের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধি করে।

রোগ:

অ্যাফিক্স ২৫ এসসি একটি broad-spectrum fungicide, যা বিভিন্ন ফসলের গুরুত্বপূর্ণ রোগ নিয়ন্ত্রণে সক্ষম:

      • ধান: ব্লাস্ট, শীথ ব্লাইট
      • সবজি: ডাউনি মিলডিউ, পাউডারী মিলডিউ, লিফ স্পট
      • ফল ও অন্যান্য ফসল: ব্লাইট, গাম ব্লাইট, অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, রট ইত্যাদি

ব্যবহারবিধি

      • ফসল: ধান, বেগুন, মরিচ, পটল, শিম, সবজি, আলু, তুলা, চা, ফল ও অন্যান্য রোগাক্রান্ত ফসল।
      • রোগ: ব্লাস্ট, শীথ ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, গাম ব্লাইট, অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, পচন (রট) ইত্যাদি ছত্রাকঘটিত রোগ।
      • প্রয়োগ পদ্ধতি: অ্যাফিক্স ২৫ এসসি  পানির সাথে মিশিয়ে ফসলের উপর সমানভাবে স্প্রে করতে হয়। সাধারণত প্রতি লিটার পানির জন্য ১ গ্রাম অ্যাফিক্স ২৫ এসসি  ব্যবহার করতে হয়। তবে ফসল ও পোকার আক্রমণের মাত্রা অনুযায়ী প্রয়োগ মাত্রা ভিন্ন হতে পারে।
      • সাবধানতা: অ্যাফিক্স ২৫ এসসি ছত্রাকনাশক স্প্রে করার সময় অবশ্যই গ্লাভস, মাস্ক ও সুরক্ষামূলক কাপড় ব্যবহার করতে হবে। শিশু ও গৃহপালিত প্রাণীর নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে।

বিস্তারিত

প্রডাক্ট এর নাম: অ্যাফিক্স ২৫ এস সি
প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি

মূল উপাদান: অ্যাজোক্সিস্ট্রোবিন ২৫%
রেজিস্ট্রেশন নং: AP-4691

প্রস্তুত কারী কোম্পানি: UPL জিয়াংসু লিমিটেড চায়না
বাজারজাতকারী কোম্পানি: রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড  

বাংলাদেশের পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

১ লিটার পানির জন্য

৩৩ শতাংশ জমির ৪৮ লিটার পানিতে

ধান

খোল পচা, ব্লাস্ট

১ মিলি

৫০ মিলি

ফল ও সবজি ফসল

গাম ব্লাইট, পচন

১ মিলি

৫০ মিলি

 

Add a review