কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

বায়ো এনভির জৈব ভাইরাস নাশক (ফাংগাস প্রোটিওগ্লাইকেন ১%)

বায়ো-এনভির একটি সম্পূর্ণ প্রাকৃতিক জৈব ভাইরাস প্রতিরোধক, যা উদ্ভিদের ভাইরাসজনিত রোগের বিস্তার কমাতে সাহায্য করে এবং পরিবেশবান্ধব। এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় করে এবং ভাইরাসের প্রতিলিপি প্রক্রিয়া ব্যাহত করে, ফলে ভাইরাস ধীরে ছড়ায় এবং উদ্ভিদ দ্রুত সুস্থ হয়। এছাড়া এতে অ্যামিনো অ্যাসিড, জিঙ্ক, আয়রন, কপার ও ক্যালসিয়াম রয়েছে যা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বায়ো-এনভির নিম্নলিখিত ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর: পাতার মোজাইক ভাইরাস (Mosaic Virus), হলুদ শিরা মোজাইক ভাইরাস (Yellow Vein Mosaic Virus), পাতা কুঁচকানো / মোড়ানো ভাইরাস (Leaf Curl / Leaf Roll Virus), PVY ভাইরাস এবং অন্যান্য ভাইরাসজনিত রোগ। এটি টমেটো, মরিচ, লাউ, শসা, তিল, আলু, ধানসহ বিভিন্ন ফসলে ব্যবহার করা যায়। 

 

Product details

  • প্রডাক্টের নাম: বায়ো এনভির (Bio Anvir)
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার
  • প্রডাক্টের উপাদান: ফাংগাস প্রোটিওগ্লাইকেন ১% (Fungal proteoglycan 1%) , অ্যামিনো অ্যাসিড, জিঙ্ক, আয়রন, কপার, ক্যালসিয়াম ইত্যাদি।
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: –
  • বাজারজাতকারী কোম্পানি: ইস্পাহানি এগ্রো লিমিটেড
  • keyword: bio-anvir, baio anvir, byo envir, বায়োএনভির, বায়ো অ্যানভির, ভাইরাস নাশক, ভায়রাস নাশক
  • ৫০ মিলি
  • ১০০ মিলি
  • ৫০০ মিলি

বায়ো-এনভির জৈব ভাইরাস প্রতিরোধক

বায়ো-এনভির হলো একটি উন্নতমানের জৈব ভাইরাসনাশক যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এতে রয়েছে ১% ফাংগাস প্রোটিওগ্লাইকেন যা বিখ্যাত শিকাতা মাশরুম (Shikata Mushroom) থেকে নিষ্কাশিত। এটি উদ্ভিদের ভাইরাসজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকরী এবং পরিবেশবান্ধব। রাসায়নিক ভাইরাসনাশকের ক্ষতিকর প্রভাব ছাড়াই ফসলকে সুরক্ষা দেয় এবং উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কীভাবে কাজ করে ?

বায়ো-এনভির এর মধ্যকার ফাংগাস প্রোটিওগ্লাইকেন উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করতে সাহায্য করে এবং ভাইরাসের বৃদ্ধি ভাইরাসের প্রতিলিপি (replication) প্রক্রিয়াকে ব্যাহত করে বিস্তার ধীর করতে ভূমিকা রাখে। ফলে ভাইরাস দ্রুত ছড়াতে পারে না এবং গাছের ক্ষতি তুলনামূলক কম হয়, ফলে ভাইরাস ছড়াতে পারে না এবং উদ্ভিদ দ্রুত সুস্থ হয়ে ওঠে।

 

ছাড়া এতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদান যেমন – অ্যামিনো অ্যাসিড, জিঙ্ক, আয়রন, কপার, ক্যালসিয়াম ইত্যাদি। এসব উপাদান উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity) বৃদ্ধি করে। বায়ো-এনভির ১০০% ভাইরাস দমন করতে পারে না, তবে এটি ভাইরাসের বিস্তার প্রচণ্ড ধির ও স্থির করতে পারে।

কোন কোন ভাইরাসে কাজ করে ?

  • পাতার মোজাইক ভাইরাস (Mosaic Virus)
  • হলুদ শিরা মোজাইক ভাইরাস (Yellow Vein Mosaic Virus)
  • পাতা কুঁচকানো / মোড়ানো ভাইরাস (Leaf Curl / Leaf Roll Virus)
  • PVY ভাইরাস
  • অন্যান্য ভাইরাস জনিত রোগ দমনে অত্যন্ত কার্যকরী।

বিশেষ করে টমেটো, মরিচ, লাউ, শসা, তিল, আলু, ধানসহ বিভিন্ন ফসলে এই ভাইরাসগুলো দেখা যায় – বায়ো-এনভির এসব ক্ষেত্রে চমৎকার ফল দেয়।

ব্যবহারের নিয়ম

  • ডোজ: ১ লিটার পানির জন্য ১.২ - ১.৫ মিলি / লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিন।
  • প্রয়োগ পদ্ধতি: ভাইরাস সংক্রমণের প্রাথমিক অবস্থায় দ্রুত স্প্রে করুন। গাছের পাতা, ডাল ও কান্ড ভালোভাবে ভিজিয়ে দিন। বিকেলবেলা স্প্রে করা সবচেয়ে উপযুক্ত। 
  • বোতল ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। 
  • প্রয়োজনে ৭-১০ দিন পর পুনরায় স্প্রে করতে পারেন। 

সুবিধাসমূহ

  • সম্পূর্ণ জৈব ও পরিবেশবান্ধব – মাটি, পানি ও পরিবেশের কোনো ক্ষতি করে না।
  • উদ্ভিদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ফসলের গুণগত মান ও ফলন বৃদ্ধি করে।
  • রাসায়নিক অবশিষ্টাংশমুক্ত – নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক।
  • সহজে ব্যবহারযোগ্য এবং দ্রুত ফলপ্রসূ।

গুরুত্বপূর্ণ সতর্কতা

  • কোনো কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক বা রাসায়নিক সারের সাথে মিশাবেন না।
  • শুধু একা বা অন্য জৈব পণ্যের সাথে ব্যবহার করুন।
  • এটি ভাইরাসের বিস্তার কমাতে সাহায্য করে, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের নিশ্চয়তা দেয় না।

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

১ লিটার পানির জন্য

বেগুন

মোজাইক ভাইরাস, লিফ কার্ল ভাইরাস

১.৩ মিলি

টমেটো

মোজাইক ভাইরাস, লিফ কার্ল ভাইরাস

১.৩ মিলি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease