কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ক্যাবরিও টপ ছত্রাকনাশক (পাইরাক্লোস্টবিন + মেটিরাম)

ক্যাবরিও টপ একটি শক্তিশালী ব্রড-স্পেকট্রাম ছত্রাকনাশক, যার মূল উপাদান পাইরাক্লোস্টবিন ৫% ও মেটিরাম ৫০%। এটি প্রতিরোধমূলক ও নিরাময়কারী দুইভাবেই কাজ করে। পাতায় শোষিত হয়ে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং গাছের উপরিভাগে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, তাই বৃষ্টিতে সহজে ধুয়ে যায় না। ক্যাবরিও টপ উদ্ভিদের পাতা সবুজ ও সতেজ রাখে, সালোকসংশ্লেষণ বাড়ায়, নাইট্রোজেন শোষণে সহায়তা করে এবং ফলন ও গুণগত মান উন্নত করে। মেটিরামের জিংক গাছের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক।
এটি ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, অল্টারনারিয়া ব্লাইট, ব্ল্যাক রট, স্ক্যাব, আর্লি ব্লাইট সহ বিভিন্ন ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করে। টমেটো, আলু, আঙ্গুর, মরিচ, বেগুনসহ বিভিন্ন ফসলের জন্য উপযোগী। দ্বৈত কার্যপ্রণালীর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির ঝুঁকিও কম।


  • প্রোডাক্ট এর নাম: ক্যাবরিও টপ
  • প্যাকেট সাইজ: ৫০ গ্রাম, ১০০ গ্রাম
  • মূল উপাদান: পাইরাক্লোস্টবিন ৫% + মেটিরাম ৫৫%
  • রেজিস্ট্রেশন: AP-1770
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড (Auto Crop Care Ltd) 
  • ৫০ মিলি
  • ১০০ মিলি

ক্যাবরিও টপ

ক্যাবরিও টপ এর মূল উপাদান হলো পাইরাক্লোস্ট্রোবিন এবং মেটিরাম যা খুবি কার্যকর ছত্রাকনাশক। ক্যাবরিও টপ এর মধ্যকার পাইরাক্লোস্ট্রোবিন ৫% প্রতিরোধমূলক, নিরাময়কারী, নির্মূলকারী, ট্রান্সলামিনার বা (পত্র ভেদি) এবং লোকোসিস্টেমিক গুণসম্পন্ন ও মেটিরাম ৫৫% হলো ডিথিওকার্বামেট গ্রুপের স্পর্শক ছত্রাকনাশক। পাইরাক্লোস্ট্রোবিন দ্রুত গাছের পাতায় শোষিত হয় এটি লোকোসিস্টেমিক হওয়াই পাতার কিউটিকলের মোমে লেগে থাকে, যা এটিকে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে । এমনকি এটি উদ্ভিদের নাইট্রেট রিডাক্টেস এনজাইমের কার্যকারিতা বাড়ায়, যা নাইট্রোজেন শোষণে সহায়তা করে এবং ফসলের বৃদ্ধি ও ফলন বাড়ায, ক্যাবরিও টপ এর মধ্যকার মেটিরাম জিংকের সমন্বয়ে গঠিত, তাই এটি উদ্ভিদের জিংকের চাহিদা পূরণ করে ও উদ্ভিদের পৃষ্ঠের ছত্রাকগুলির জমাট বাধা রোধ ও ছত্রাকের স্পর (বীজ) গুলিকে ধ্বংস করে।

ক্যাবরিও টপ এর মধ্যকার উপাদান এর কার্যক্ষমতা

  • পাইরাক্লোস্ট্রোবিন: ক্যাবরিও টপ এর মধ্যকার পাইরাক্লোস্ট্রোবিন হলো স্ট্রোবিলিউরিন শ্রেণির ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক অ্যাসকোমাইসিট, ব্যাসিডিওমাইসিট, এবং ডিউটেরোমাইসিট শ্রেণীর ছত্রাক নিয়ন্ত্রণ করে। এটি ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, অল্টারনারিয়া ব্লচ, এবং ব্ল্যাক রটের মতো রোগ নিয়ন্ত্রণে কার্যকর।
  • মেটিরাম: ক্যাবরিও টপ এর মধ্যকার মেটিরাম একটি ডিসি ও কার্বামেট শ্রেণির এই স্পর্শক ছত্রাকনাশক যা স্ক্যাব, ব্লাইট, এবং ডাউনি মিলডিউ নিয়ন্ত্রণে কার্যকর। এটি বিস্তৃত ছত্রাক প্যাথোজেনের বিরুদ্ধে প্রতিরোধমূলক সুরক্ষা প্রদান করে।

ক্যাবরিও টপ একাধিক রোগের বিরুদ্ধে ব্যাপক সুরক্ষা প্রদান করে, যেমন আঙ্গুরে ডাউনি মিলডিউ ও ব্ল্যাক রট, আলুতে আর্লি ব্লাইট, এবং টমেটোতে লিফ স্পট, পটলের পাতায় ব্লাইট।

ক্যাবরিও টপ এর গুণাগুণ

ক্যাবরিও টপ এর মধ্যকার পাইরাক্লোস্ট্রোবিনের লোকোসিস্টেমিক ও ট্রান্সলামিনার ক্রিয়া ছত্রাকের প্রাথমিক সংক্রমণ নিয়ন্ত্রণ করে এবং পাতার উভয় পৃষ্ঠে সুরক্ষা প্রদান করে। ক্যাবরিও টপ মধ্যকার মেটিরাম গাছের পৃষ্ঠে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে ছত্রাকের স্পোর জমাট বাঁধা ও সংক্রমণ রোধ করে। ক্যাবরিও টপ প্রতিরোধমূলক (মেটিরাম) এবং নিরাময়কারী (পাইরাক্লোস্টবিন) উভয় ক্রিয়া প্রদান করে, যা রোগের বিভিন্ন পর্যায়ে কার্যকর। উদাহরণস্বরূপ, আঙ্গুরে ডাউনি মিলডিউয়ের প্রাথমিক ও পরবর্তী সংক্রমণ উভয়ই নিয়ন্ত্রণ করতে পারে।

ক্যাবরিও টপ এর উপকারিতা

  • সবুজ ও সতেজ পাতা: Pyraclostrobin ব্যবহারের ফলে পাতা সবুজ ও সতেজ থাকে যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে।
  • স্ট্রেস সহনশীলতা বৃদ্ধি: এটি গাছকে বিভিন্ন abiotic এবং biotic স্ট্রেস (যেমন - রোগ, পোকা, পরিবেশগত চাপ) সহ্য করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • ফলন ও গুণগত মান বৃদ্ধি: রোগমুক্ত এবং স্বাস্থ্যকর গাছ বেশি ফলন দেয় এবং ফসলের গুণগত মানও উন্নত হয়।
  • কার্যকরী প্রতিরোধ: এর দুটি ভিন্ন কার্যকারিতা থাকায় ছত্রাকের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরির সম্ভাবনা কম থাকে।
  • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য: টমেটো, আলু, আঙ্গুর, পেঁয়াজ, মরিচ, তুলা, আপেল, কলা, শসা সহ বিভিন্ন ফসলে এটি ব্যবহার করা যায়।
  • ফসলের বৃদ্ধি ও ফলন বৃদ্ধি: পাইরাক্লোস্টবিন নাইট্রোজেন শোষণ বাড়ায়, ইথিলিন উৎপাদন কমায়, এবং সালোকসংশ্লেষণ বৃদ্ধি করে, যা ফসলের সবুজায়ন (Greening effect), সেনেসেন্স বিলম্ব, এবং ফলন বৃদ্ধি করে। মেটিরামে জিঙ্ক (14%) থাকে, যা ফসলের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য উপকারী।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা ও বৃষ্টির প্রতিরোধ: পাইরাক্লোস্টবিন পাতার টিস্যুতে শোষিত হয়ে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া থেকে রক্ষা পায়। মেটিরাম গাছের পৃষ্ঠে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা দীর্ঘস্থায়ী প্রতিরোধমূলক সুরক্ষা প্রদান করে।
  • রেজিস্ট্যান্স ব্যবস্থাপনা: পাইরাক্লোস্ট্রোবিনের সিঙ্গেল-সাইট অ্যাকশন (QoI) ছত্রাকের মধ্যে রেজিস্ট্যান্স (যেমন G143A মিউটেশন) তৈরির ঝুঁকি বাড়ায়। মেটিরামের মাল্টি-সাইট অ্যাকশন এই ঝুঁকি কমায়, কারণ ছত্রাকের একই সাথে দুটি ভিন্ন মেকানিজমের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করা কঠিন।

ক্যাবরিও টপ হলো সমন্বয় ব্রড-স্পেকট্রাম রোগ নিয়ন্ত্রণ, রেজিস্ট্যান্স ব্যবস্থাপনা ধ্বংস, ফলন বৃদ্ধি এবং অর্থনৈতিক সুবিধা প্রদান করে। এটি বাংলাদেশের কৃষকদের জন্য বিশেষত আঙ্গুর, আলু, এবং টমেটোর মতো ফসলে ব্যবহারে খুব জনপ্রিয়, তবে প্রয়োগে সময় সঠিক পদ্ধতি ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

ব্যবহারবিধি

  • ফসল: ক্যাবরিও টপ বেগুন, মরিচ, টমেটো, করলা, ঢেঁড়শ, কুমড়া, পটল, আলু, চা, আখ, তরমুজ, পেয়ারা, ধান, ঝিঙা, চিচিঙ্গা, ও বিভিন্ন ফল ও সবজি গাছে ব্যবহার করা যায়।
  • মাত্রা: ক্যাবরিও টপ সকল প্রতি লিটার পানির জন্য ১ থেকে ২ মিলি এর মধ্য প্রয়োগ করতে হয়।
  • পদ্ধতি: ক্যাবরিও টপ পানিতে মিশিয়ে ফসলের উপর স্প্রে করে প্রয়োগ করতে হয়।
  • সাবধানতা: ক্যাবরিও টপ শিশুদের নাগালের বাহিরে রাখুন এবং এই ছত্রাকনাশক ঠান্ডা স্থানে রাখুন।

প্রোডাক্টের নাম

  • প্রোডাক্ট এর নাম: ক্যাবরিও টপ
  • প্যাকেট সাইজ: ৫০ গ্রাম, ১০০ গ্রাম 
  • মূল উপাদান: পাইরাক্লোস্টবিন ৫% + মেটিরাম ৫৫%
  • রেজিস্ট্রেশন: AP-1770
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড
Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease