কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ক্যাপরিড ৯৫ এসপি কীটনাশক (কার্টাপ ৯২% + এ্যাসিটাপ্রিমিড ৩%)

ক্যাপরিড ৯৫ এসপি একটি কার্যকর সমন্বিত (Combined) কীটনাশক, যার মূল উপাদান হলো কারটাপ ৯২% এবং এ্যাসিটাপ্রিমিড ৩%। এটি সিস্টেমিক (Systemic) এবং স্পর্শক (Contact) উভয় ধরনের কার্যক্ষমতা সম্পন্ন কীটনাশক। ফলে এটি গাছের শরীরে প্রবেশ করে ভেতরে লুকানো পোকাকেও ধ্বংস করতে সক্ষম, আবার সরাসরি স্পর্শেও দ্রুত পোকার মৃত্যু ঘটায়। এই কীটনাশকটি বিশেষভাবে ধান, সবজি, তুলা, চা, মুগ, ঢেঁড়স, বেগুনসহ বিভিন্ন ফসলের পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা, লেদা পোকা, ফল আর্মিওয়ার্ম ও থ্রিপস দমনে অত্যন্ত কার্যকর।

  • প্রোডাক্টের নাম: ক্যাপরিড ৯৫ এসপি (Caprid 95 SP)
  • মূল উপাদান: কারটাপ ৯২% + এ্যাসিটাপ্রিমিড ৩%
  • কার্যপদ্ধতি: অন্তর্বাহী+ স্পর্শক + পাকস্থলি বিষক্রিয়া
  • টার্গেট পোকা: চিবানো ও ছিদ্রকারী ক্ষতিকর পোকা
  • রেজিস্ট্রেশন নং: AP-4984
  • প্যাক সাইজ: ৫০ গ্রাম ও ১০০ গ্রাম
  • বাজারজাতকারী কোম্পানি: গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড
  • keyword: keyword: কেপরিড, ক্যাপ্রিড কীটনাশক, মাজরা দমন কীটনাশক, কেপ্রিড ৯৫ এসপ, caprit, ceprite,
  • ৫০ গ্রাম

ক্যাপরিড কীটনাশক

ক্যাপরিড ৯৫ এসপি একটি কার্যকর সমন্বিত (Combined) কীটনাশক, যার মূল উপাদান হলো কারটাপ ৯২% এবং এ্যাসিটাপ্রিমিড ৩%। এটি সিস্টেমিক (Systemic) এবং স্পর্শক (Contact) উভয় ধরনের কার্যক্ষমতা সম্পন্ন কীটনাশক। ফলে এটি গাছের শরীরে প্রবেশ করে ভেতরে লুকানো পোকাকেও ধ্বংস করতে সক্ষম, আবার সরাসরি স্পর্শেও দ্রুত পোকার মৃত্যু ঘটায়।

এই কীটনাশকটি বিশেষভাবে ধান, সবজি, তুলা, চা, মুগ, ঢেঁড়স, বেগুনসহ বিভিন্ন ফসলের পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা, লেদা পোকা, ফল আর্মিওয়ার্ম ও থ্রিপস দমনে অত্যন্ত কার্যকর।

ক্যাপরিড ৯৫ এসপি এর কার্যপদ্ধতি (Mode of Action)

ক্যাপরিড ৯৫ এসপি এর মধ্য বিদ্যমান আছে কারটাপ ৯২% ও এ্যাসিটাপ্রিমিড ৩% নিচে এর কার্যকারিতা দেওয়া হলো:

কারটাপ (Cartap):

  • এটি একটি নিওনিকোটিনয়েড সদৃশ কার্বামেট গ্রুপের কীটনাশক।
  • মূলত স্টমাক পয়জন (Stomach poison) হিসেবে কাজ করে — পোকার শরীরে প্রবেশের পর স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে পক্ষাঘাত (Paralysis) সৃষ্টি করে।
  • পোকার খাওয়ার ক্ষমতা বন্ধ হয়ে যায় এবং দ্রুত মৃত্যু ঘটে।

অ্যাসিটামিপ্রিড (Acetamiprid):

  • এটি নিওনিকোটিনয়েড শ্রেণীর সিস্টেমিক কীটনাশক, যা গাছের পাতা ও কাণ্ডের মাধ্যমে সারা গাছে ছড়িয়ে পড়ে।
  • স্পর্শক (Contact) ও সিস্টেমিক (Systemic) উভয়ভাবেই কাজ করে।
  • পোকার স্নায়ু কোষে প্রভাব ফেলে দ্রুত পক্ষাঘাত ঘটায় এবং লার্ভা ও প্রাপ্তবয়স্ক উভয় অবস্থাতেই কার্যকর।

ক্যাপরিড ৯৫ এসপি এর উপকারিতা

  • দ্বৈত কার্যকারিতা: কারটাপ ও এ্যাসিটাপ্রিমিড এর সমন্বয় গাছকে ভিতর-বাহির উভয় দিক থেকে রক্ষা করে।
    সিস্টেমিক + স্পর্শক গুণ: গাছের টিস্যু তে প্রবেশ করে এবং সরাসরি স্পর্শেও কার্যকর।
  • দ্রুত কাজ করে: পোকার খাওয়া ও চলাফেরার ক্ষমতা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়।
    দীর্ঘস্থায়ী সুরক্ষা: একবার স্প্রে করলেই দীর্ঘ সময় ফসলকে সুরক্ষা দেয়।
  • বিস্তৃত কার্যক্ষমতা: পাতামোড়ানো পোকা, মাজরা পোকা, লেদা পোকা, থ্রিপস ও ফল ছিদ্রকারী পোকা দমনে চমৎকার কার্যকর।
    ডিম ও লার্ভা উভয়ের ওপর প্রভাব: শুধু পূর্ণাঙ্গ পোকার ওপর নয়, ডিম ও লার্ভাকেও ধ্বংস করে।

যেসব পোকা দমন করে

  • মাজরা পোকা (Stem borer), 
  • পাতা মোড়ানো পোকা (Leaf folder)
  • লেদা পোকা (Spodoptera), বিটল, বিছা পোকা, কাটুই পোকা
  • সাদা মাছি
  • জাব পোকা, এফিড
  • থ্রিপস (Thrips)
  • ফল আর্মিওয়ার্ম (Fruit borer)
  • মশা, মাছি, উই পোকা, বাদামি গাছ ফড়িং, 
  • ঝিঁঝিঁ, বিটল, গান্ধি পোকা, মিলিবাগ
  • পড বোরার ও অন্যান্য চিবানো ও ছিদ্রকারী ক্ষতিকর পোকা

ব্যবহৃত ফসল

ধান, ভুট্টা, বেগুন, ঢেঁড়স, বরবটি, চা, তুলা, মুগ, বাঁধাকপি, এবং অন্যান্য সবজি ও অর্থকরী ফসল।

ব্যবহারবিধি

  • ফসল: ধান, ভুট্টা, বেগুন, ঢেঁড়স, বরবটি ও মুগ, চা, তুলা, অন্যান্য সবজি ও অর্থকরী ফসল।
  • টার্গেট পোকা: লেদা পোকা, কাটুই পোকা, মাজরা পোকা (Stem borer), ফল আর্মিওয়ার্ম (Fall armyworm), পাতা মোড়ানো পোকা (Leaf folder), আঁচা পোকাবোলওয়ার্ম (Fruit borer, Pod borer, Cotton bollworm), ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বিটল (Beetles) শোষক পোকা যেমনঃ সাদা মাছি, জ্যাসিড, এফিড, মশা, বাদামি গাছ ফড়িং, থ্রিপস ইত্যাদি।
  • প্রয়োগ পদ্ধতি: নির্দিষ্ট পরিমাণ ক্যাপরিড ৯৫ এসপি পরিষ্কার পানির সাথে মিশিয়ে ফসলের পাতার উপর সমানভাবে স্প্রে করতে হবে।
  • সাবধানতা: স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস ও লম্বা পোশাক ব্যবহার করুন। মৌমাছি ও মাছের এলাকায় স্প্রে করার সময় সতর্ক থাকুন। শিশুদের নাগালের বাইরে ও ঠাণ্ডা, শুকনো স্থানে সংরক্ষণ করুন।

প্রোডাক্ট তথ্য

  • প্রোডাক্টের নাম: ক্যাপরিড ৯৫ এসপি 
  • মূল উপাদান: কারটাপ ৯২% + এ্যাসিটাপ্রিমিড ৩%
  • কার্যপদ্ধতি: সিস্টেমিক + স্পর্শক + পাকস্থলি বিষক্রিয়া
  • টার্গেট পোকা: চিবানো ও ছিদ্রকারী ক্ষতিকর পোকা 
  • রেজিস্ট্রেশন নং: AP-4429
  • প্যাক সাইজ: ৫০ গ্রাম ও ১০০ গ্রাম 
  • বাজারজাতকারী কোম্পানি: গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

১ লিটার পানি

ধান

মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা

১ গ্রাম

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease