কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ক্লোরসাইরিন ৫৫০ ইসি কীটনাশক

ক্লোরসাইরিন ৫৫০ ইসি একটি শক্তিশালী কীটনাশক, যা ক্লোরপাইরিফস ৫০% + সাইপারমেথ্রিন ৫% কীটনাশকের মিশ্রণে তৈরি। এটি স্পর্শক, পাকস্থলীয় এবং শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন। ক্লোরসাইরিন ৫৫০ ইসি অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরেথ্রয়েডের সমন্বয়ে পোকাকে আক্রমণে এটি দ্রুত নক-ডাউন প্রদান করে এবং বিভিন্ন ধরনের চোষক, কাটা ও মাটির পোকা দমনে অত্যন্ত কার্যকর। ক্লোরসাইরিন ৫৫০ ইসি ব্যবহারে বিভিন্ন পোকা যেমনঃ লেদা পোকা, হপার, এফিড, শুয়োপোকা, জাব পোকা, কাটুই পোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, লিফমাইনার সহ বিভিন্ন পোকা দমন হয়।

 

Product Details

  • প্রোডাক্ট নাম: ক্লোরসাইরিন ৫৫০ ইসি (Chlorcyrin 550 EC)
  • মূল উপাদান: ক্লোরপাইরিফস ৫০% + সাইপারমেথ্রিন ৫%
  • প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি 
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-3016
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
  • keyword: ক্লরসাইরিন, কুলোরসাইরিন, ক্লোরোসাইরিন ৫৫ ইসি, colorocyrin 550ec, chlorocyrin 55ec, culorocynil 55ec, klurocynil 55ec, chlorociril 55 ec,  ক্লুরসাইনিল ৫৫ইসি, Chlorocyrenn 550 EC
  • ১০০ মিলি

ক্লোরসাইরিন কীটনাশক

ক্লোরসাইরিন ৫৫০ ইসি একটি শক্তিশালী কীটনাশক, যা ক্লোরপাইরিফস ৫০% + সাইপারমেথ্রিন ৫% কীটনাশকের মিশ্রণে তৈরি। এটি স্পর্শক , পাকস্থলীয় এবং শ্বাসরোধক ক্রিয়াসম্পন্ন। অর্গানোফসফরাস ও সিনথেটিক পাইরেথ্রয়েডের সমন্বয়ে এটি দ্রুত নক-ডাউন প্রদান করে এবং বিভিন্ন ধরনের চোষক, কাটা ও মাটির পোকা দমনে অত্যন্ত কার্যকর।

ক্লোরসাইরিন কীটনাশকের কার্যপদ্ধতি

ক্লোরসাইরিন ৫৫০ ইসি এর মধ্য বিদ্যমান ক্লোরপাইরিফস পোকার নার্ভ সিস্টেমে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইম বাধা দিয়ে নার্ভ সিগন্যাল অতিরিক্ত সক্রিয় করে পোকাকে প্যারালাইজড করে। আর সাইপারমেথ্রিন পোকার সোডিয়াম চ্যানেলকে প্রভাবিত করে পোকার নার্ভকে অতিরিক্ত উত্তেজিত করে দ্রুত মৃত্যু ঘটায়। দুটি উপাদানের সমন্বয়ে এটি দ্রুত কাজ করে, দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় এবং রেজিস্ট্যান্স কমানোর সুবিধা দেয়।

কেন ক্লোরসাইরিন ৫৫০ ইসি ব্যবহার করবেন?

বাংলাদেশের ধান, সবজি, তুলা, আলু, ফলের চাষে লেদা পোকা, মাজরা, কাটুই, চোষক পোকা বড় সমস্যা। এটি একের ভিতর দুই — মাটির উপর-নিচের পোকা দমন করে, অল্প মাত্রায় কার্যকর, খরচ কম এবং অনেক প্রজাতির পোকায় কাজ করে। সঠিক ব্যবহারে ফসলের কোনো ক্ষতি হয় না, ফলন বাড়ে।

যে সকল পোকা দমন হবে

  • লেদা পোকা
  • কাটুই পোকা
  • ধানের মাজরা পোকা (Stem borer)
  • চোষক পোকা: হপার, এফিড (Aphid), জ্যাসিড (Jassid), হোয়াইটফ্লাই (Whitefly), থ্রিপস (Thrips)
  • লেপিডোপ্টেরা লার্ভা: পাতামোড়া, ফুল ও ফল ছিদ্রকারী পোকা
  • উইপোকা (Termite) 
  • অন্যান্য: লিফ মাইনার, শুয়োপোকা, বিটল, গুবরে পোকা সহ বিভিন্ন মাটির পোকা ইত্যাদি।

উপকারিতা

  • বিভিন্ন পোকা দমন: চোষক, চিবিয়ে খাওয়া, লার্ভা, মাটির পোকা সব দমনে কার্যকর।
  • দ্রুত নক-ডাউন: পোকা দ্রুত মারা যায়।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: সমন্বিত কার্যকারিতা।
  • খরচ কম: অল্প মাত্রায় কাজ করে।
  • বহুমুখী: ধান, সবজি, তুলা, আলু, ফল, চা ইত্যাদিতে ব্যবহারযোগ্য।ক
  • ফলন বৃদ্ধি: পোকা কমিয়ে গাছের পুষ্টি বাঁচায়।

ব্যবহারবিধি

  • ব্যবহারের সময়: পোকা দেখা দেওয়ার সাথে সাথে বা প্রাথমিক অবস্থায়। সকালে/বিকেলে স্প্রে করুন।
  • মাত্রা: সাধারণত প্রতি লিটার পানিতে ১–২ মিলি (ফসল ও পোকা অনুসারে)।
    • আম: ১.৫ মিলি/লিটার
    • সবজি: ১.৫–২ মিলি/লিটার
    • প্রতি ৩৩ শতাংশ জমিতে : ৫০ মিলি
  • প্রযোজ্য ফসল: মরিচ, শাক, ধান, আলু, তুলা, সবজি (বেগুন, টমেটো, শসা ইত্যাদি), ফলের গাছ, চা, আখ ইত্যাদি।

সতর্কতা

  • এই ক্লোরসাইরিন ৫০৫ কীটনাশক একৈ জমিতে বার বার ব্যবহার করলে এই পোকারা এই কীটনাশক এর বিরুদ্ধে প্রতিরোধ দেখাতে পারে , তাই একই জমিতে বার বার ব্যবহার এড়িয়ে চলা উত্তম।
  • গ্লাভস, মাস্ক, চশমা, পুরো শরীর ঢেকে ব্যবহার করুন।
  • স্প্রে করার সময় খাওয়া-দাওয়া, ধূমপান করবেন না।
  • ফসল কাটার ১৪ দিন আগে ব্যবহার বন্ধ করুন।
  • মৌমাছি ও উপকারী পোকার জন্য ক্ষতিকর — ফুল ফোটার সময় এড়ান।
  • শিশু, পশু, মাছের নাগালের বাইরে রাখুন।

প্রোডাক্টের বিস্তারিত

  • প্রোডাক্ট নাম: ক্লোরসাইরিন ৫৫০ ইসি (Chlorcyrin 550 EC)
  • মূল উপাদান: ক্লোরপাইরিফস ৫০% + সাইপারমেথ্রিন ৫%
  • প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৫০০ মিলি 
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-3016 
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

প্রয়োগমাত্রা:

ফসল

পোকার নাম

মাত্রা

আলু

এফিড, লেদা পোকা

১ মিলি/ লিটার

তুলা

লেদা পোকা, এফিড, জেসিড

১.৫ মিলি/ লিটার

চা

উই পোকা

১২ মিলি/ লিটার

 

Add a review