কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি (কপার অক্সিক্লোরাইড) Copper Oxychloride ছত্রাক ও ব্যাকটেরিয়া নাশক

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি একটি কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ ছত্রাক ও ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধক ও দমন গুণ সম্পন্ন স্পর্শক ওষধ। এছাড়াও এটি ঢলে পড়া রোগ, মাটি শোধণ, স্পট, ফল পচা, সাদা মরিচা (White Rust) রোগ দমনে খুবি ভালো কার্যকর।
১৭০.০০৳

ক্লীন কপার

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি কী?  

ক্লীন কপার হলো রোগ প্রতিরোধ এবং প্রতিষেধক গুণসম্পন্ন ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক। ক্লীন কপারের ভিতরে আছে প্রতি কেজিতে ৫০০ গ্রাম কপার অক্সি-ক্লোরাইড বা কপার অক্সিক্লোরাইড। এটি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।

 

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি কেন ব্যবহার করবেন?

  1. ক্লীন কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার করলে উদ্ভিদের ছত্রাকজনিত রোগ দমন হয়।
  2. উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।
  3. ক্লীন কপার ৫০ ডব্লিউ পি উদ্ভিদের ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করে। 
  4. ক্লীন কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার করলে গাছের কপারের চাহিদা পূরণ করে এতে গাছ সুস্থ সবল হয়।

 

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার সময়ঃ

ক্লীন কপার মূলত রোগ প্রতিরোধে জন্য ব্যবহার করলে খুবি ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও এটি রোগ দমনে ব্যবহার করা যায়। কোনো ফসল রোপণের পর এটি যে কোনো বয়সে ব্যবহার করা যায়, চাইলে এটিকে মাটি শোধনের জন্য মাটির মধ্য ব্যবহার করা যেতে পারে।

 

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার পদ্ধতিঃ

ক্লীন কপার ৫০ ডব্লিউ পি পানির সাথে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করা যায়। এ-ই জন্য প্রতি লিটারে ২ গ্রাম হারে প্রয়োগ করতে হয়। চাইলে ক্লীন কপার ৫০ ডব্লিউপি ৩৩ শতক জমিতে ১০০ গ্রাম হারে সারের সাথে মিশিয়ে মাটি শোধনের জন্য ব্যবহার করা যাতে পারে।

 

প্রয়োগমাত্রাঃ

ফসল

রোগ

প্রতি লিটার পানিতে

লাল শাক

সাদা মরিচা (white rust)

২ গ্রাম

টমেটো 

স্পট, ঢলে পড়া প্রতিরোধে

২ গ্রাম

 

সাবধানতা !

  • ক্লীন কপার ৫০ ডব্লিউ পি এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
  • ক্লীন কপার ৫০ ডব্লিউ পি খালি গায়ে ও বাতাসের বিপদে স্প্রে করবেন না। 
  • ক্লীন কপার ৫০ ডব্লিউ পি ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন। 

 

প্যাকেট সাইজ:

১০০ গ্রাম। 

 

মূল উপাদান:

কপার অক্সি-ক্লোরাইড ৫০% ।

 

বাজারজাতকারক কোম্পানি:

ক্লীন এগ্রো ( Clean Agro )

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease