কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

কমান্ডো ইঁদুর নাশক - জিংক ফসফাইড ৮০% | বিদেশি পণ্য

কমান্ডো হলো জিংক ফসফাইড ৮০% উপাদানযুক্ত একটি শক্তিশালী ইঁদুর নাশক, যা বড়ো থেকে বড়ো ইঁদুর, ছোট ইঁদুর, ছুঁচো ও অন্যান্য ক্ষতিকর ছোট স্তন্যপায়ী প্রাণী দমনে ব্যবহৃত হয়। এটি সরাসরি ব্যবহার করা হয় না; ইঁদুরের পছন্দের খাবারের সাথে মিশিয়ে টোপ তৈরি করে ব্যবহার করতে হয়। কৃষি জমি, গুদাম, বাড়ির আশেপাশে ও সংরক্ষিত শস্য রক্ষায় এটি কার্যকর। টোপ খাওয়ার পর ইঁদুরের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে অল্প সময়ের মধ্যে মৃত্যু ঘটে। তবে এটি অত্যন্ত বিষাক্ত হওয়ায় মানুষ, গৃহপালিত পশু ও পোষা প্রাণী থেকে দূরে রেখে সতর্কতার সাথে ব্যবহার করা জরুরি।

 

More Details

  • প্রোডাক্ট এর নাম: কমান্ডো (Commando)
  • প্যাকেট সাইজ: ৫০০ গ্রাম
  • মূল উপাদান: জিংক ফসফাইড ৮০% (Zinc Phosphide 80%)
  • প্রোডাক্ট এর ধরন: ইঁদুর নাশক (Rodenticide)
  • ব্যবহারের পদ্ধতি: খাবারের সাথে মিশিয়ে টোপ হিসেবে ব্যবহার (ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন)
  • বাজারজাতকারী কোম্পানি: সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড, ভারত (Sumitomo Chemical India Ltd, India)
  • Keyword: commando zinc phosphide, comando zinch phosphide, zinc fosphide, rat killer, ইদুর মারা, zince phosphide, posphide zinc, gas tablet, gass tablet, idurnashok, ইঁদুর মারা ওষধ,
  • ৫০০ গ্রাম

কমান্ডো - ইঁদুর নাশক (জিংক ফসফাইড ৮০%)

কমান্ডো হলো জিংক ফসফাইড ৮০% (Zinc Phosphide 80%) উপাদানযুক্ত একটি শক্তিশালী ইঁদুর নাশক (Rodenticide)। এটি কালো-ধূসর রঙের পাউডার জাতীয় বিষ, যা ইঁদুরের খাবারের সাথে মিশিয়ে বেইট বা টোপ তৈরি করে ব্যবহার করা হয়। সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড (Sumitomo Chemical India Ltd) এর তৈরি এই পণ্যটি কৃষি জমি, গুদাম, বসতবাড়ি ও বিভিন্ন স্থানে ইঁদুর ও ছুঁচো জাতীয় ক্ষতিকর প্রাণী দমনে অত্যন্ত কার্যকর।

কমান্ডো সাধারণত শুঁটকি মাছ (শুকনা মাছ), বিস্কুট, নারকেল, সাবান সহ, গম, ভুট্টা, বাদাম, শুকনা মাছ বা অন্যান্য খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়। এই বিষযুক্ত টোপ খাওয়ার পর ইঁদুর বা ছুঁচোর শরীরের ভিতরে বিষক্রিয়া শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তারা মারা যায়।

🐭 যেসব প্রাণী দমনে কার্যকর:

  • মাঠের ইঁদুর (Field Rat)
  • গুদামের ইঁদুর
  • ছোট ইঁদুর (Mouse)
  • ছুঁচো (Shrew)
  • কাঠবিড়ালি
  • অন্যান্য ক্ষতিকর ছোট স্তন্যপায়ী প্রাণী

কীভাবে ব্যবহার করবেন

কমান্ডো (জিংক ফসফাইড) কখনো একা ব্যবহার করা হয় না। এটি ইঁদুরের খাবারের সাথে মিশিয়ে টোপ তৈরি করতে হয়।

টোপ তৈরির সাধারণ পদ্ধতি: নিচের যেকোনো খাবারের সাথে অল্প পরিমাণ কমান্ডো (জিংক ফসফাইড) মিশিয়ে ব্যবহার করা যায়ঃ

  • শুঁটকি মাছ (শুকনা মাছ)
  • বিস্কুট গুঁড়া
  • নারকেল
  • সাবান সহ
  • গম
  • ভুট্টা
  • বাদাম
  • ভাঙা চাল
  • ভাজা খাদ্য
  • অন্যান্য খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করা হয়

অনেক সময় খাবারের সাথে সামান্য তেল বা ঘি মিশিয়ে নেওয়া যাই যাতে সুগন্ধ বেশি ছড়ায় এবং ইঁদুর সহজে খেতে আসে।

কোথায় ব্যবহার করবেন

  • ইঁদুরের গর্তের মুখে
  • দেয়ালের পাশে
  • গুদামের কোণায়
  • ইঁদুর চলাচলের পথে
  • ধান বা বিভিন্ন ফসলের জমির আইলের পাশে ও বিভিন্ন স্থানে

তবে মনে রাখবেন, এটি যদি গৃহপালিত পশু, বিড়াল বা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলে তাহলে তারা মারা যেতে পারে। তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন।

ব্যবহারের কিছু পরামর্শ

✅ প্রি-বেইটিং করলে ভালো ফল পাওয়া যায়:

  • প্রথম ১–২ দিন সাধারণ স্বাভাবিক খাবার দিন। খাবারে অভ্যস্ত হলে এরপর একই খাবারের সাথে কমান্ডো বিষ মিশিয়ে ব্যবহার করুন। এতে ইঁদুর ভয় পায় না এবং সহজে খেয়ে ফেলে।

✅ রাতে ব্যবহার বেশি কার্যকর:

  • ইঁদুর সাধারণত রাতে বেশি বের হয়, তাই সন্ধ্যার পর টোপ দিলে ভালো ফল পাওয়া যায়।

✅ মৃত ইঁদুর দ্রুত সরান

  • মৃত ইঁদুর পড়ে থাকলে দুর্গন্ধ হতে পারে এবং অন্য প্রাণী খেয়ে ফেলতে পারে। তাই দ্রুত মাটি চাপা দিন বা নিরাপদে ফেলে দিন।

কীভাবে কাজ করে:

কামান্ড এর মধ্য থাকা জিংক ফসফাইড মিশ্রিত টোপ খাওয়ার পর ইঁদুরের পাকস্থলীর ভিতরে এটি বিষাক্ত ফসফিন গ্যাস তৈরি করে। এই গ্যাস শরীরের ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেন গ্রহণের স্বাভাবিক কাজ বন্ধ করে দেয়। ফলে ইঁদুর দুর্বল হয়ে পড়ে, শ্বাসকষ্ট শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। সাধারণত টোপ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর প্রভাব দেখা যায়।

উপকারী ব্যবহার সমূহ:

  • ইঁদুর ও ছুঁচো নিয়ন্ত্রণ: বড়ো ইদুর, ছোট ইঁদুর, সহ সকল প্রকার ইঁদুর এবং ছুঁচো সহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী দ্রুত নিধন করে। বাড়ির ও কৃষি জমিতে ফসলের ক্ষতি রোধ করে।
  • কৃষি ও গুদামজাত শস্য রক্ষা: ধান, গম, চাল, ভুট্টা, বাদাম ইত্যাদি ফসল ও সংরক্ষিত শস্যের ক্ষতি থেকে রক্ষা করে, তবে এটি ভুলেও গুদামের বা মানুষের খাবার শস্যের মধ্য মেশানো যাবে না।
  • অন্যান্য ক্ষতিকর প্রাণী: কাঠবিড়ালি বা গ্রাউন্ড স্কোয়ারেল, ইঁদুর জাতীয় পেস্ট নিয়ন্ত্রণে কার্যকর।
  • ইঁদুরের গর্ত ও চলাচলের পথে ব্যবহার: ইঁদুরের গর্তের পাশে বা চলাচলের স্থানে টোপ রেখে সহজে নিয়ন্ত্রণ করা যায়।

সতর্কতা ও বিপদ:

এটি অত্যন্ত বিষাক্ত। মানুষ, পোষা প্রাণী (বিশেষ করে কুকুর, বিড়াল), পাখি, মাছ ও মৌমাছির জন্য মারাত্মক ক্ষতিকর। ফসফিন গ্যাস শ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে মাথাব্যথা, বমি, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং মৃত্যু হতে পারে। কোনো অবস্থাতেই শিশু ও পোষা প্রাণীর নাগালের মধ্যে রাখবেন না।

  • শুধুমাত্র প্রশিক্ষিত ব্যক্তি ব্যবহার করুন। গ্লাভস, মাস্ক ও সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উত্তম।
  • রান্নাঘর বা খাবারের কাছে ব্যবহার না করাই ভালো, ব্যবহার করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
  • বিষ টোপ তৈরি ও প্রয়োগের সময় সাবধানতা অবলম্বন করুন। ব্যবহারের পর হাত অবশ্যই ভালোভাবে ধুয়ে ফেলুন।
  • মৃত ইঁদুর সঠিকভাবে নিষ্পত্তি করুন যাতে অন্য প্রাণী না খায়।
  • অপব্যবহার থেকে বিরত থাকুন। সর্বদা লেবেলের নির্দেশনা অনুসরণ করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।

যদি ভুলবশত মানুষ বা প্রাণী খেয়ে ফেলে, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: কমান্ডো (Commando)
  • প্যাকেট সাইজ: ৫০০ গ্রাম
  • মূল উপাদান: জিংক ফসফাইড ৮০% (Zinc Phosphide 80%)
  • প্রোডাক্ট এর ধরন: ইঁদুর নাশক (Rodenticide)
  • ব্যবহারের পদ্ধতি: খাবারের সাথে মিশিয়ে টোপ হিসেবে ব্যবহার (ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন)
  • বাজারজাতকারী কোম্পানি: সুমিতোমো কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড, ভারত (Sumitomo Chemical India Ltd, India)
Add a review