কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

সাইপেরিন ১০ ইসি সাইপারমেথ্রিন - পাতা ছিদ্রকারী পোকা দমন করে

সাইপেরিন ১০ ইসি হলো সাইপারমেথ্রিন যুক্ত একটি শক্তিশালী কীটনাশক যা পোকার গায়ে স্পর্শ করলে ওথবা পোকার পেটের ভিতর প্রবেশ করলে পোকা সাথে সাথে মারাযাই এটি উদ্ভিদের পাতা চিবিয়ে বা কুরে খাওয়া পোকা দমনের উদ্দেশ্য ব্যবহার করা হয়। সাইপেরিন ১০ ইসি ব্যবহার করা যায় উদ্ভিদের ফল ও ডগা ছিদ্রকারী পোকা, লেদা পোকা, কাটুই পোকা, পাতা মোড়ানো পোকা দমন এছাড়াও এটি পিপড়া, মশা, মাছি, তেলাপোকা, হপার, মাকড় এছাড়াও বিভিন্ন প্রকার পোকা দমন করতে ব্যবহার করা হয়ে থাকে।

 

More Details

  • প্রডাক্টের নাম: সাইপেরিন ১০ ইসি (Cyperin 10 EC)
  • প্যাকেট সাইজ: ১০০ মিলি, ৪০০ মিলি
  • মূল উপাদান: সাইপারমেথ্রিন ১০% 
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-512
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
  • Keyword: সাইপেরিন সাইপার মেথিন, cyparin 10ec, saiperin 10ec, ciperin 10ec, ছাইপেরিন ১০ ইসি, সায়পেরিন ১০ইসি, ceypermethrin 10 ec, cyparin 10 ec, সাইপেরিন কীটনাশকের কাজ, সাইপেরিন কীটনাশকের দাম,
  • ১০০ মিলি
  • ৪০০ মিলি

সাইপেরিন ১০ ইসি - পাতা ছিদ্রকারী পোকা দমনের কার্যকরী 

সাইপেরিন ১০ ইসি হলো সাইপারমেথ্রিন কীটনাশক যুক্ত একটি স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া সম্পন্ন একটি প্রকার কৃতিম পাইরিথ্রয়েড শ্রেনীর কীটনাশক যা পোকার স্নায়ুতন্ত্রের উপর আক্রমন করে পোকা দমন করে। সাইপেরিন ১০ ইসি এর ভিতরে বিদ্যমান আছে ১ কেজির ভিতরে ১০০ গ্রাম সাইপারমেথ্রিন। সাইপেরিন ১০ ইসি পোকার সংস্পর্শে আসলে কী হয় এর কার্যকরিতা, কী কী পোকা দমন হয়, এর উপকারিতা ও ক্ষতিকর দিক ব্যবহারবিধি নিতে উল্লেখ করা হলো

সাইপেরিন ১০ ইসি এর কার্যকারিতা

সাইপেরিন ১০ ইসি কীটপতঙ্গের স্নায়ুকোষের সোডিয়াম চ্যানেল কে প্রভাবিত করে। এটি সোডিয়াম চ্যানেলকে দীর্ঘ সময় খোলা রাখে, ফলে স্নায়ু কোষে অতিরিক্ত সোডিয়াম প্রবাহিত হয়। এই অস্বাভাবিক সোডিয়াম প্রবাহ স্নায়ু সংকেতের স্বাভাবিক চলাচল ব্যাহত করে, যার ফলে কীটপতঙ্গের স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত হয়ে পোকামড়েরযা পেশীতে কম্পন, খিঁচুনি এবং পক্ষাঘাতের কারণ হয়, এবং অবশেষ পোকা মারা যায়।

যে পোকাগুলো দমন হবে:

সাইপেরিন ১০ ইসি মূলত চিবিয়ে বা কুরে খাওয়া পোকা যেমন: লেদাপোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বোলোয়ার্ম, কাকড়া, পিপড়া, হপার, বিছাপোকা, গান্ধী পোকা, মশা, মাছি, কাকড়া, তেলাপোকা, ঝিঝি পোকা, উইপোকা, ঘুঘরা পোকা, ফড়িং, এঁটুলি সহ দমনে ও কিছু শোষক পোকাগুলি যেমন: শুঁয়োপোকা, মাকড়, এফিড এরা এই কীটনাশকের সরাসরি এর সংস্পর্শে আসলে মারা যাই।

উপকারিতা

  • বিভিন্ন পোকা দমন: সাইপেরিন ১০ ইসি বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা বিশেষ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, তুলার বোলওয়ার্ম, জাবপোকা, থ্রিপস, পাতা ফড়িং, পিপড়া, আমের হপার, বিছা পোকা, লেদা পোকা, গান্ধি পোকা ইত্যাদি দমনে কার্যকর ।
  • দ্রুত কাজ: সাইপেরিন ১০ ইসি এটি স্পর্শ (contact) ও পাকস্থলী (stomach) উভয়ভাবেই কাজ করে এবং পোকাগুলো গাছে বসে বা গাছের অংশ খেলে সাথে সাথে দ্রুত মারা যায় ।
  • উচ্চ কার্যকারিতা: অল্প পরিমাণে ব্যবহারেই অধিকাংশ ক্ষতিকর পোকা দমন করা যায়, ফলে ফসলের ক্ষতি কমে এবং উৎপাদন বাড়ে।
  • ফসলের মান ও উৎপাদন বৃদ্ধি: সাইপেরিন ১০ ইসি ব্যবহারে কীটপতঙ্গ দমন হয় তাই গাছের পাতা, ফুল, ফল ও ডগা সুস্থ থাকে, ফলে ফসলের গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
  • বিভিন্ন ফসলে ব্যবহার: বেগুন, মরিচ, টমেটো, করলা, ঢেঁড়শ, কুমড়া, পটল, আলু, চা, আখ, তরমুজ, পেয়ারা, ধান, ঝিঙা, চিচিঙ্গা, ও বিভিন্ন ফল ও সবজি গাছে ব্যবহার করা যায়।

সংক্ষেপে, সাইপেরিন ১০ ইসি হলো সাইপারমেথ্রিন যুক্ত একটি শক্তিশালী এবং বহুমুখী গুণ সম্পন্ন কীটনাশক যা বিভিন্ন ফসলের অনেক প্রকার ক্ষতিকর কীটপতঙ্গ থেকে সুরক্ষা দিতে পারে। এটি একই ফসলে বার বার প্রয়োগ করলে পোকা বলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাই অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকুন। 

ক্ষতিকর দিক

  • উপকারী পোকামাকড়ের মৃত্যু: সাইপেরিন ১০ ইসি এর ভিতরে সাইপারমেথ্রিন থাকায় এটি ব্রড-স্পেকট্রাম হওয়ায় শুধু ক্ষতিকর পোকা নয়, মৌমাছি, পরাগায়নকারী ও অন্যান্য উপকারী পোকামাকড় মারা যেতে পারে। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এবং ফসলের পরাগায়ন কমে যেতে পারে।
  • পোকামাকড়ের সহ্যক্ষমতা: সাইপেরিন ১০ ইসি অতিরিক্ত বা বারবার ব্যবহারে টার্গেট পোকা দ্রুত সাইপারমেথ্রিনের প্রতি সহ্যশক্তি (resistance) গড়ে তোলে। ফলে ভবিষ্যতে একই কীটনাশক কম কার্যকর হতে পারে।
  • পরিবেশগত ক্ষতি: এটি মাছ, মৌমাছি ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত। তাই জলাশয়ের কাছে বা মৌমাছি প্রজনন এলাকায় ব্যবহার করলে পরিবেশের মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সাইপেরিন ১০ ইসি সাইপারমেথ্রিন কীটনাশক ব্যবহারে উদ্ভিদের ক্ষতিকর পোকামাকড় দ্রুত ও কার্যকরভাবে দমন হয়, ফলে ফসলের ক্ষতি কমে, উৎপাদন ও মান বাড়ে, এবং কৃষকের খরচ সাশ্রয় হয়। তবে, একই ফসলে বারবার ব্যবহার করলে পোকাগুলি এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে তাই সঠিক মাত্রা ও নির্দেশনা মেনে ব্যবহার করা জরুরি, কারণ অতিরিক্ত ব্যবহারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ব্যবহারবিধি

  • পদ্ধতি: সাইপেরিন ১০ ইসি পানির সাথে মিশিয়ে ফসলের উপর স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়। তবে এটি সারের সাথে মিশিয়ে মাটিতে লুকিয়ে থাকা পোকা দমন করা যাই।
  • প্রয়োগমাত্রা: সাইপারমেথ্রিন প্রধানত প্রতি লিটার পানিতে ১ মিলি থেকে ১.৫ মিলি প্রয়োগ করতে হয়। তবে ফসল ভেদে মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে।
  • সাবধানতা: সাইপারমেথ্রিন অতিরিক্ত মাত্রায় প্রয়োগকরলে পাতার ক্লোরোফিল কমে যেতে পারে, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে ব্যাহত করে। এছাড়াও পাতা ও কান্ড লাল হতে পারে। 

সাইপেরিন ১০ ইসি বা সাইপারমেথ্রিন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা এবং পরিবেশের উপর এর প্রভাব কমানোর জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক মাত্রা এবং ব্যবহারের নিয়মাবলী মেনে চললে এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব।

আরো বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: সাইপেরিন ১০ ইসি (Cyperin 10 EC)
  • প্যাকেট সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: সাইপারমেথ্রিন ১০% 
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-512
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

প্রতি ১ লিটার পানির জন্য

আম

হপার, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পিপড়া

১ - ১.৫ মিলি

পটল

লেদা পোকা

১ - ১.৫ মিলি

পাট

পাতা ছিদ্রকারী পোকা

১ - ১.৫ মিলি

বেগুন

ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পিপড়া

১ - ১.৫ মিলি

 

Add a review