কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ডাইমেনশন ১২ এসসি - মাকড় ও থ্রিপস দমনে কার্যকর

ডাইমেনশন ১২ এসসি হলো একটি শক্তিশালী সমন্বিত মাকড়নাশক ও কীটনাশক, যার প্রধান উপাদান হলো + ক্লোরফেনাপাইর ১০% ও এমামেকটিন বেনজয়েট ২%। এটি স্পর্শক (Contact), পাকস্থলিজ (Stomach poison) এবং বেশ পত্রভেদী (Translaminar) কার্যক্ষমতার মাধ্যমে কাজ করে। এই ওষধের প্রধান টার্গেট হলো মাকড় ও চিবিয়ে খাওয়া পোকার লার্ভা দমন করা । ডাইমেনশন ১২ এসসি ফসলের পাতার উপর, নিচে ও ভেতরে লুকানো চিবানো ও চুষে খাওয়া ক্ষতিকর পোকা ও মাকড় দ্রুত দমন করতে এটি অত্যন্ত কার্যকর এটা মাকড় দমনের দীর্ঘস্থায়ী সমাধান। 

 

More Details

  • প্রোডাক্ট এর নাম: ডাইমেনশন ১২ এসসি (Dimension 12 SC)
  • প্যাক সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: ক্লোরফেনাপাইর ১০% + এমামেকটিন বেনজয়েট ২%
  • কার্যপদ্ধতি: স্পর্শক + পাকস্থলি বিষক্রিয়া + পত্রভেদক
  • টার্গেট পোকা: মাকড় + থ্রিপস
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নং: AP-6002
  • বাজারজাতকারী কোম্পানি: হেকেম (বাংলাদেশ) লিমিটেড
  • keyword: daimension, dimenson, daimansion, ডায়মেনশন কীটনাশক, ডাইমেনসন, ডাই মেনশন, ডাই মেনসন ১২ এসসি এর কাজ, ডাইমেনসন কীটনাশকের দাম
  • ১০০ মিলি

ডাইমেনশন ১২ এস সি - মাকড় ও থ্রিপস দমনে কার্যকর

ডাইমেনশন ১২ এসসি হলো একটি শক্তিশালী সমন্বিত মাকড়নাশক ও কীটনাশক, যার প্রধান উপাদান হলো + ক্লোরফেনাপাইর ১০% ও এমামেকটিন বেনজয়েট ২% । এটি স্পর্শক (Contact), পাকস্থলিজ (Stomach poison) এবং বেশ পত্রভেদী (Translaminar) কার্যক্ষমতার মাধ্যমে কাজ করে। এই ওষধের প্রধান টার্গেট হলো মাকড় ও চিবিয়ে খাওয়া পোকার লার্ভা দমন করা । ডাইমেনশন ১২ এসসি ফসলের পাতার উপর, নিচে ও ভেতরে লুকানো চিবানো ও চুষে খাওয়া ক্ষতিকর পোকা ও মাকড় দ্রুত দমন করতে এটি অত্যন্ত কার্যকর এটা মাকড় দমনের দীর্ঘস্থায়ী সমাধান। 

ডাইমেনশন ১২ এস সি এর কার্যপদ্ধতি (Mode of Action)

  • ক্লোরফেনাপাইর (Chlorfenapyr): এটি Pyrrole শ্রেণীর কীটনাশক ও মাকড়নাশক। পোকা বা মাকড়ের শরীরে প্রবেশের পর শক্তি উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে পোকা খাওয়া বন্ধ করে দেয় ও অল্প সময়ের মধ্যেই মারা যায়। এটি স্পর্শক ও পেটের বিষক্রিয়াযুক্ত, যা পাতার উভয় পাশে থাকা পোকা ও মাকড়কে ধ্বংস করতে সক্ষম।
  • এমামেকটিন বেনজয়েট (Emamectin Benzoate): এটি Avermectin শ্রেণীর কীটনাশক। এটি পোকার স্নায়ুতন্ত্রে গামা-অ্যামিনোবিউটারিক এসিড (GABA) ও গ্লুটামেট ক্লোরাইড চ্যানেলকে প্রভাবিত করে, ফলে পোকা দ্রুত পক্ষাঘাতে (Paralysis) আক্রান্ত হয়ে মারা যায়। বিশেষ করে লার্ভা ও চিবানো পোকা যেমন ফল ছিদ্রকারী, লেদা ও পাতামোড়ানো পোকার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। গাছে প্রয়োগের পর দীর্ঘ সময় ধরে ফসলকে রক্ষা করে।

ডাইমেনশন ১২ এস সি এর উপকারিতা

  • পাতা কোকড়ানো: টেমপেস্ট উদ্ভিদের পাতা কোঁকড়ানো রোধকরে মাকড় ও থ্রিপস পোকা থেকে পাতাকে সুরক্ষা দেয়।
  • দ্বৈত কার্যকারিতা: দুটি শক্তিশালী উপাদানের সমন্বয়ে দ্রুত ও দীর্ঘস্থায়ী পোকা দমন করে।
  • বিস্তৃত কার্যক্ষমতা: চিবানো ও চুষে খাওয়া দুই ধরনের পোকা ও মাকড়ের বিরুদ্ধেই কার্যকর।
  • দ্রুত কাজ করে: পোকা বা মাকড় স্পর্শ করলে বা খেলে তাৎক্ষণিকভাবে পক্ষাঘাত ও মৃত্যু ঘটে।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: স্প্রে করার পর গাছে দীর্ঘ সময় ধরে কার্যকর থাকে, ফলে পুনঃস্প্রে করার প্রয়োজন কমে।
  • পাতার নিচে ও ভেতরে লুকানো পোকার বিরুদ্ধে কার্যকর: ট্রান্সলামিনার কার্যক্ষমতার কারণে গাছের সব অংশে সমানভাবে কাজ করে।
  • ডিম ও লার্ভা উভয়েই কার্যকর: পোকার জীবনচক্রের সব ধাপে দমন করে ফসলের ক্ষতি রোধ করে।

যেসব পোকা ও মাকড় দমন করে

  • মাকড়, হলুদ মাকড়, লাল মাকোড়, থ্রিপস, সাদা মাছি, লেদা পোকার লার্ভা, আর্মি ওয়ার্ম লার্ভা, অন্যান্য পোকার লার্ভ।

ব্যবহৃত ফসল

  • মরিচ, ধান, ভুট্টা, বেগুন, ঢেঁড়স, বরবটি, বাঁধাকপি, টমেটো, পাট, তুলা, চা ও অন্যান্য সবজি ও অর্থকরী ফসল।

ব্যবহারবিধি

  • টার্গেট পোকা: মাকড়, লাল মাকড়, লেদা পোকার লার্ভা, পাতামোড়ানো পোকার লার্ভা, ফল ছিদ্রকারী পোকা্র লার্ভা ইত্যাদি।
  • প্রয়োগ পদ্ধতি: নির্দিষ্ট পরিমাণ ডাইমেনশন ১২ এসসি পরিষ্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের উপর সমানভাবে স্প্রে করতে হবে।
  • সতর্কতা: স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস ও লম্বা পোশাক ব্যবহার করুন। মৌমাছি ও মাছের এলাকায় স্প্রে করার সময় সতর্ক থাকুন।
  • শিশুদের নাগালের বাইরে এবং ঠাণ্ডা, শুকনো স্থানে সংরক্ষণ করুন।

আরো বিস্তারিত

  • প্রডাক্টের নাম: ডাইমেনশন ১২ এসসি (Dimension 12 SC)
  • প্যাক সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: ক্লোরফেনাপাইর ১০% + এমামেকটিন বেনজয়েট ২%
  • কার্যপদ্ধতি: স্পর্শক + পাকস্থলিজ + পত্রভেদি (ট্রান্সলেমিনার)
  • টার্গেট পোকা: মাকড় + থ্রিপস
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নং: AP-6002
  • বাজারজাতকারী প্রতিষ্ঠান: হেকেম (বাংলাদেশ) লিমিটেড

প্রয়োগমাত্রা 

ফসল

পোকা

মাত্রা প্রতি ১ লিটার পানিতে

৩৩ শতাংশ জমির জন্য ৪৮ লিটার পানির

মরিচ

মাকড়, থ্রিপস

১ মিলি

৫০ মিলি

পটল

মাকড়, সাদা মাছি

১ মিলি

৫০ মিলি



Add a review