কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ফেরো ডার্মা (ট্রাইকোডার্মা) জৈব ছত্রাকনাশক Fhero Derma Trichoderma Organic Fungicide 100 ML

ফেরো ডার্মা মাটির বিভিন্ন প্রকার ক্ষতিকর ছত্রাকজনিত রোগ যেমন: কাণ্ড পচা, শিকড় পচা, ঢলে পড়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি একটি জৈব ছত্রাকনাশক যার মূল উপাদান হলো ট্রাইকোডার্মা। ফসলি জমিতে ট্রাইকোডার্মা প্রয়োগে উদ্ভিদের রোগ যেমন: শিকড় পঁচা এবং কাণ্ড পঁচা (Fusarium, Pythium, Phytophthora, Rhizoctonia) শেকড় পঁচা, কাণ্ড পঁচা, গোড়া পঁচা, পাতার হলুদ (BLB), ভেজা পঁচা রোগ (wet rot), রাইজোম বা মূল পঁচা, ব্লাইট রোগ, ঝলসে (scorch) প্রতিরোধ ও দমন করা যাই। এইজন্য ফেরো ডার্মা জমিতে অগ্রিমভাবে প্রয়োগ করা উত্তম।

    প্রডাক্টের নাম: ফেরো ডার্মা

    প্যাকেট সাইজ: ১০০ মিলি

    মূল উপাদান: ট্রাইকোডার্মা

    বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ

১৬০.০০৳ ছাড় -10 টাকা

ফেরো ডার্মা

ফেরো ডার্মা একটি তরল জৈব বালাইনাশক যা মূল উপাদান হিসেবে ট্রাইকোডার্মা ছত্রাক দ্বারা সমৃদ্ধ। এটি মাটিতে ও উদ্ভিদের পাতায় থাকা ক্ষতিকর ছত্রাক ও রোগজীবাণুকে ধ্বংস করে, ফলে শিকড় পঁচা, কান্ড পঁচা, ঢলে পড়া, পাতার দাগ ও ঝলসানো রোগসহ মাটিজনিত বিভিন্ন ছত্রাক জনিত রোগ থেকে উদ্ভিদকে সুরক্ষা দেয়। ফেরো ডার্মা পরিবেশবান্ধব, নিরাপদ এবং সব ধরনের সবজি, ফল ও শস্য ফসলে ব্যবহারযোগ্য। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলন ও গুণগত মান উন্নত করে এবং রাসায়নিক ছত্রাকনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়

ফেরো ডার্মা ব্যবহারে যে রোগ দমন হয় ও উপকারী দিক:

ফেরো ডার্মার ভিতরকার ট্রাইকোডার্মা ব্যবহারে প্রধানত মাটিবাহিত এবং পাতা সংক্রমণের ছত্রাকজনিত রোগগুলি প্রতিরোধ ও দমন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য রোগগুলি হলো:

      • শিকড় পঁচা এবং কাণ্ড পঁচা (যেমনঃ Fusarium, Pythium, Phytophthora, Rhizoctonia দ্বারা সৃষ্ট)
      • শেকড় পঁচা (wood rot)
      • কাণ্ড পঁচা
      • গোড়া পঁচা
      • পাতার হলুদ (BLB)
      • ভেজা পঁচা রোগ (wet rot)
      • রাইজোম পঁচা (rizome)
      • ব্লাইট রোগ
      • ঝলসে (scorch) রোগ

উপকারীতা

      • মাটির উর্বরতা বৃদ্ধি ও বিষক্রিয়া নিয়ন্ত্রণ: ট্রাইকোডার্মা মাটির গঠন ও উর্বরতা উন্নত করে পানিধারণ ক্ষমতা বাড়ায়, মাটির অম্লতা, লবনাক্ততা ও বিষক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহারের প্রয়োজন কমিয়ে ফেলে (৪০%-৬০% পর্যন্ত), এটি কৃষককে বিষমুক্ত ফসল উৎপাদনে সহায়তা করে।
      • বীজ শোধন ও মাটির অনুজীব বৃদ্ধি: ফসলের বৃদ্ধি ও ফলনের উন্নতিতে ট্রাইকোডার্মার ভূমিকা গুরুত্বপূর্ণ; এটি বীজ শোধন, মাটির শোধন এবং ফসলের স্প্রে হিসেবে ব্যবহার করা হয় ও উদ্ভিদের বিভিন্ন অবশিষ্টকের দ্রুত পচাতে সাহায্য ও প্রচুর অনুজীব বৃদ্ধি করে । গবেষণায় দেখা গেছে, ট্রাইকোডার্মা ব্যবহারে টমেটোর উৎপাদন ক্ষমতা প্রায় ১.৫ গুণ বৃদ্ধি পায় এবং কৃষির উৎপাদন ব্যয় সাশ্রয় হয়।

ব্যবহারবিধি

      • ফেরো ডার্মা ব্যবহারের সময়: যে-সকল জমির ফসলে ছত্রাক ও পচা রোগের উপদ্রব হয় সেই জমিতে ফেরো ডার্মা ফসল রোপণের পূর্বে ভালো হয় এটি প্রয়োগ করলে ফসল গুলির অনেকাংশই ছত্রাক জনিত রোগ থেকে মুক্ত থাকে।
      • ফেরো ডার্মা ব্যবহার পদ্ধতি: ফেরো ডার্মা কোনো ছত্রাকনাশকের সাথে ব্যবহার সমস্যা হয় না, ব্যবহারের জন্য স্প্রে মাধ্যম অথবা জৈব সারের সাথে ফেরো ডার্মা ব্যবহার করতে হয়।
      • মাত্রা: ব্যবহারের জন্য প্রতি ১ লিটার পানিতে ৩ মিলি ফেরো ডার্মা মিশিয়ে স্প্রে করতে হয়।
      • সাবধানতা: ফেরো ডার্মা এর কোনো ক্ষতি দিক নেই এটি ছত্রাকনাশকের সাথে প্রয়োগ করা যাই।

প্রডাক্টের নাম: ফেরো ডার্মা

প্যাকেট সাইজ: ১০০ মিলি

মূল উপাদান: ট্রাইকোডার্মা

বাজারজাতকারী কোম্পানি: ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

প্রয়োগমাত্রা:

ফসল

রোগ

প্রতি ১ লিটার পানির জন্য

সকল শাক ও সবজি

শিকড় পচা, কাণ্ড পচা, ঢলে পড়া ইত্যাদি 

৩ মিলি

ধান

পাতা পোড়া, বিএলবি

৩ মিলি

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease