কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ফ্লোরা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রণক (নাইট্রোবেনজিন ২০%) Flora Nitrobenzene PGR

ফ্লোরা একটি উন্নতমানের পিজিআর যার প্রধান উপাদান নাইট্রোবেনজিন। এটি উদ্ভিদের শক্তি বৃদ্ধি, ফুল উদ্দীপক এবং ফলন বর্ধক হিসেবে কাজ করে। ফ্লোরা ব্যবহারে গাছের শিকড়ের বিকাশ ত্বরান্বিত হয়, মাটি থেকে পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি পায়, উদ্ভিদের কান্ড মজবুত হয় এবং পাতা ও ডালপালার সংখ্যা বাড়ে। এছাড়া এটি প্রচুর ফুল ধারণ করতে সাহায্য করে, ফুল ও ফল ঝরে পড়া রোধ করে, ফলের আকার, রং এবং গুণগত মান উন্নত করে। ফ্লোরা পরিবেশবান্ধব এবং বিভিন্ন ফসলে (যেমন ধান, সবজি, ফল ও ফুলের গাছে) ব্যবহার করে ২০-৪০% পর্যন্ত ফলন বৃদ্ধি করা সম্ভব।

    প্রোডাক্ট এর নাম: ফ্লোরা

    প্যাক সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার

    মূল উপাদান: নাইট্রোবেনজিন ২০%

    রেজিস্ট্রেশন নং: IMP-3032

    বাজারজাতকারী কোম্পানি: এ সি আই ফরমুলেশন লিমিটেড

    Keyword: flora hormon, Flura, fluora, folora, fulora, প্লোরা, ফুলরা, ফুলোরা, ফ্লোরা ভিটামিন, ভিটামিন, pholora, phulora

  • ১০০ মিলি
  • ২৫০ মিলি
  • ৫০০ মিলি
  • ১ লিটার

ফ্লোরা

ফ্লোরা একটি উন্নতমানের উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রণক যার মূল উপাদান নাইট্রোবেনজিন ২০%। নাইট্রোবেনজিন গাছের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করে, ফুল ধরা বাড়ায় এবং ফলের আকার-গুণগত মান উন্নত করে। ফ্লোরা হলো স্পর্শক উদ্ভিদ নিয়ন্ত্রণ তাই স্প্রের সময় খুব ভালোভাবে গাছ ভিজিয়ে প্রয়োগ করতে হয়।

ফ্লোরার এর কার্যপ্রণালী (Mode of Action):

ফ্লোরা (নাইট্রোবেনজিন ২০%) গাছে দ্রুত শোষিত হয় এবং গাছের অভ্যন্তরীণ প্রাকৃতিক হরমোন (অক্সিন) এর ন্যায় কাজ করে। এটি মাটি থেকে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়ায় তাই প্রচুর ফুল ধরে এবং ফুল-ফল ঝরে পড়া কমে। গাছের কোষে শক্তি সরবরাহ করে, শিকড়ের বিকাশ ত্বরান্বিত করে, কাণ্ড মজবুত করে। 

ফ্লোরা এর প্রধান উপকারিতা:

  • - গাছের শিকড়ের বিকাশ ত্বরান্বিত করে, মাটি থেকে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়ায়  
  • - প্রচুর ফুল ধরে, ফুল ও ফল ঝরে পড়া কমায়  
  • - ফল বড়, রঙিন, মিষ্টি ও উজ্জ্বল হয়  
  • - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়  
  • - ধান, সবজি (টমেটো, আলু, বেগুন ইত্যাদি), ফল (আম, লিচু, আনারস) ও ফুলের ফসলে অসাধারণ ফলাফল  
  • - পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যবহার।

যে সকল ফসলে ফ্লোরা ব্যবহার করবেন

🍅 সবজি ফসল: টমেটো, বেগুন, মরিচ, ঢেঁড়স, শসা, করলা, লাউ, কুমড়া (কুকারবিট)

      • 👉 উপকার: ফুল ঝরা কমে, ফল সেটিং বাড়ে, ফল আকারে বড় হয়।

🍎 ফল ফসল: আম, লিচু, কলা, পেঁপে, আঙুর, পেয়ারা

      • 👉 উপকার: ফুল থেকে ফল হওয়া বাড়ে ফল ঝরা কমে।

🌼 ফুল ও শোভাবর্ধক গাছ: গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা

      • 👉 উপকার: বেশি ফুল, ফুল বড় হয়

🌱 কন্দ ও মূল ফসল: আলু, পেঁয়াজ, রসুন, গাজর, বিট

      • 🚫 না ব্যবহারের কারণ: ফ্লোরা ফুলের দিকে শক্তি নেয় তাই ফলে কন্দ/মূলের বৃদ্ধি কমে যেতে পারে।

এছাড়াও ফ্লোরা প্রাই সকল ফসেই ব্যবহার করা যাই।

ব্যবহারের নিয়ম:

      • মাত্রা: ফ্লোরা উদ্ভিদের পাতায় স্প্রে করুন – ফুল আসার আগে ও ফল ধরার সময়। পানিতে সহজে মিশে যায়। (প্রতি লিটার পানিতে ১.৫-২.৫ মিলি মিশিয়ে স্প্রে করুন)
      • সাবধানতা: প্রখর রোদে ফ্লোরা স্প্রে করবেন না। ইয়া বিষাক্ত এ বিশেষ সাবধানতা হিসাবে গলধ্যকরণ, চোখ ও চামড়ায় লাগানো ম বরার সময় আহার, ধমপান থেকে বিরত থাকুন।

প্রোডাক্ট এর বিস্তারিত

      • প্রোডাক্ট এর নাম: ফ্লোরা 
      • প্যাক সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি, ৫০০ মিলি, ১ লিটার 
      • মূল উপাদান: নাইট্রোবেনজিন ২০% 
      • রেজিস্ট্রেশন নং: IMP-3032
      • বাজারজাতকারী কোম্পানি: এ সি আই ফরমুলেশন লিমিটেড

প্রয়োগ মাত্রা:

ফসল

১ লিটার পানিতে

ভুট্টা

১.৫ মিলি

শাক জাতীয় ফসল

১.৫ মিলি



Add a review
Chat with us
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease