ফরাষ্টিন ৫০ ডব্লিউপি ছত্রাকনাশক
ফরাষ্টিন ৫০ ডব্লিউপি (Forastin 50 WP) একটি উচ্চমানের, বহুমুখী এবং সিস্টেমিক (অন্তর্বাহী) ছত্রাকনাশক। এর প্রধান সক্রিয় উপাদান হলো কার্বেন্ডাজিম ৫০% (Carbendazim 50%)। এটি বেনজিমিডাজল গ্রুপের ছত্রাকনাশক, যা উদ্ভিদের ছত্রাকজনিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। এই ওষুধটি ভিতরটা পাউডার আকারের (WP) আকারে থাকে, যা পানিতে মিশিয়ে স্প্রে করা যায়। ফরাষ্টিন ৫০ ডব্লিউপি ব্যবহার যে রোগ ও ছত্রাক গুলি দমন হয় ও এর ব্যবহার ও কার্যপদ্ধতি নিচে দেওয়া হলো:
কার্যপ্রণালী (Mode of Action)
ফরাষ্টিন ৫০ ডব্লিউপি এর মধ্যকার উপাদান হলো কার্বেন্ডাজিম, যা ছত্রাকের কোষ বিভাজন বাধাগ্রস্ত করে। এটি বিটা-টিউবুলিন প্রোটিনের সাথে যুক্ত হয়ে মাইক্রোটিউবিউল গঠন বন্ধ করে দেয়, ফলে ছত্রাকের মাইটোসিস (কোষ বিভাজন) থেমে যায় এবং ছত্রাকের বৃদ্ধি ও বিস্তার বন্ধ হয়ে যায়। এটি প্রতিরোধক (Preventive) এবং প্রতিষেধক (Curative) উভয় কাজ করে। উদ্ভিদের শিকড়, পাতা ও কাণ্ড দিয়ে শোষিত হয়ে গাছের ভিতরে ছড়িয়ে পড়ে, ফলে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।
যে সকল রোগসমূহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হয় (Diseases Controlled)
- ধানে: খোল পোড়া (Sheath Blight - Rhizoctonia solani), ব্রাউন স্পট (Brown Spot), লিফ স্পট, ব্লাস্ট (কিছু ক্ষেত্রে), শীষ পচা, দানা পচা।
- আম, লিচু, পেয়ারা, কলা: অ্যানথ্রাকনোজ (Anthracnose - Colletotrichum spp.), ফল পচা, পাতা ঝলসানো।
- সবজি (টমেটো, বেগুন, মরিচ, শসা, লাউ, কুমড়া, করলা, পটল): লিফ স্পট (Alternaria, Cercospora), ব্লাইট, ফল পচা, গ্রে মোল্ড (Botrytis), অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ।
- ড্রাগন ফল: স্পট, ব্লাইট, পচা।
- আলু, পেঁয়াজ: লিফ স্পট, ব্লাইট (কিছু ক্ষেত্রে)।
- পাট, আখ: বিভিন্ন পাতা দাগ ও পচা রোগ।
- ফল ও সবজিতে: গ্রে মোল্ড (Botrytis cinerea), ফিউজারিয়াম উইল্ট, স্ক্লেরোটিনিয়া স্টেম রট (White Mold)।
- অন্যান্য: পাউডারি মিলডিউ (Erysiphe/Microsphaera), রাস্ট (Puccinia), টার্গেট স্পট (Corynespora), বিভিন্ন ফলের উপর ময়লা (স্ক্যাব)।
নিয়ন্ত্রিত ছত্রাকের জেনাস (Fungal Genera Controlled)
ফরাষ্টিন ৫০ ডব্লিউপি (কার্বেন্ডাজিম ৫০%) মূলত বিভিন্ন ছত্রাকের জেনাস বিরুদ্ধে কাজ করে সেগুলি নিচে দেওয়া হলো: তবে এটি ওমাইসিটিস (যেমন ডাউনি মিলডিউ, লেট ব্লাইট) এর বিরুদ্ধে সাধারণত কাজ করে না।
Fusarium spp.
- ফিউজারিয়াম উইল্ট (Wilt রোগ)
- রুট রট (Root Rot)
- স্টেম রট
Botrytis spp.
- গ্রে মোল্ড (Gray Mold)
- ফল ও ফুল পচা রোগ
Alternaria spp.
- আর্লি ব্লাইট (Early Blight)
- লিফ স্পট রোগ
Septoria spp.
- সেপ্টোরিয়া লিফ স্পট
Sclerotinia spp.
- সাদা পচা রোগ (White Mold)
- স্টেম রট
Rhizoctonia spp.
- দাদ রোগ (Stem Canker / Black Scurf)
- ড্যাম্পিং অফ
Colletotrichum spp.
- অ্যানথ্রাকনোজ (Anthracnose)
Cercospora spp.
- সারকোস্পোরা লিফ স্পট
Exserohilum spp.
- লিফ ব্লাইট (বিশেষ করে ভুট্টায়)
Microsphaera spp. / Erysiphe spp.
- পাউডারি মিলডিউ
Corynespora spp.
- টার্গেট স্পট
Helminthosporium spp.
- লিফ ব্লাইট
- ব্রাউন স্পট
প্রয়োগ পদ্ধতি
- পাতায় স্প্রে: সাধারণত ১০-১৬ লিটার পানিতে ৩০ গ্রাম (ফসল ও রোগ অনুসারে) মিশিয়ে স্প্রে করা হয়।
- বীজ শোধন: বীজে বপনের পূর্বে বীজকে ফরাষ্টিন ৫০ ডব্লিউপি মধ্য ভিজিয়ে বীজ শোধন করা যায়।
- মাটিতে ঢালা: কিছু ক্ষেত্রে মাটিতে ড্রেঞ্চ হিসেবে ব্যবহার করা যায়।
বিশেষ সুবিধা
- বহুমুখী ও সাশ্রয়ী
- সিস্টেমিক হওয়ায় গাছের ভিতরে ছড়িয়ে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।
- প্রতিরোধক ও প্রতিষেধক উভয় কাজ করে।
- বাংলাদেশের আর্দ্র আবহাওয়ায় ছত্রাক রোগের জন্য আদর্শ।
- সতর্কতা: প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক সরঞ্জাম (মাস্ক, গ্লাভস) ব্যবহার করুন। ডাউনি মিলডিউ বা লেট ব্লাইটের মতো ওমাইসিট রোগে কার্যকর নয়।
প্রোডাক্টের বিস্তারিত
- প্রোডাক্ট নাম: ফরাষ্টিন ৫০ ডব্লিউপি
- প্যাক সাইজ: ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ৫০০ গ্রাম
- মূল উপাদান: কার্বেন্ডাজিম ৫০%
- রেজিস্ট্রেশন নম্বর: AP-511
- বাজারজাতকারী কোম্পানি: সেমকো কোর্পোরেশন লিমিটেড (Semco Corporation Limited)
প্রয়োগ মাত্রা
|
ফসল |
রোগ |
১ লিটার পানির জন্য |
৩৩ শতাংশ জমির জন্য |
|
ধান |
সীথ ব্লাইট |
২-৩ গ্রাম |
১০০ গ্রাম |
|
আখ |
লাল পচা |
২-৩ গ্রাম |
১০০ গ্রাম |
|
শাক |
কান্ড ও গোড়া পচা |
২-৩ গ্রাম |
১০০ গ্রাম |
|
কুল |
এনথ্রকোনজ (প্রতিরোধ) |
২-৩ গ্রাম |
১০০ গ্রাম |