🌱 গ্লাডিয়াস ১০ এসসি - রস শোষণকারী পোকা দমনে আধুনিক কার্যকর কীটনাশক
- গ্লাডিয়াস ১০ এসসি (Gladius 10 SC) এর মূল উপাদান হলো ফ্লোমেটোকুইন ১০.৫%, যা একটি আধুনিক ও শক্তিশালী ট্রান্সলামিনার ও স্পর্শক (Contact) কীটনাশক, যা বিশেষভাবে করে ক্ষত সৃষ্টিকারী পোকা (rasping insects) ও রস শোষণকারী ও পাতার নিচে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকা দমনে কার্যকর। এটি পোকার শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে, ফলে পোকা দ্রুত দুর্বল হয়ে খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে মারা যায়।
- গ্লাডিয়াস ১০ এসসি বিশেষ করে থ্রিপস, সাদা মাছি, জাব পোকা (এফিড), জ্যাসিড, মিলিবাগ, লিফহপারসহ বিভিন্ন রস শোষণকারী পোকার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এর ট্রান্সলামিনার (Translaminar) কার্যক্ষমতার কারণে পাতার উপরে স্প্রে করলেও পাতার নিচে থাকা পোকাও সহজে নিয়ন্ত্রণ হয়। দীর্ঘস্থায়ী কার্যকারিতার কারণে এটি বারবার স্প্রে করার প্রয়োজন কমায় এবং ফসলকে দীর্ঘ সময় সুরক্ষা দেয়।
🐛 যে সকল পোকা দমনে কার্যকর:
- থ্রিপস
- সাদা মাছি
- জাব পোকা (এফিড)
- জ্যাসিড / লিফহপার
- মিলিবাগ
- মশা
- পাতা মোড়ানো পোকা
- রস শোষণকারী বিভিন্ন ক্ষতিকর পোকা
যে সকল ফসলে ব্যবহার করবেন:
- বেগুন, মরিচ, টমেটো, শসা, ঢেঁড়স, করলা, তরমুজ, বাঙ্গি, ধান, তুলা, ফলমূল ও অন্যান্য সবজি ফসল।
কার্যপদ্ধতি ও গুণাগুণ:
গ্লাডিয়াস ১০ এসসি এর মধ্যকার ফ্লোমেটোকুইন ১০.৫%: এটি আধুনিক শ্রেণীর কীটনাশক যা পোকার শক্তি উৎপাদন প্রক্রিয়া (Mitochondrial respiration) ব্যাহত করে। ফলে পোকা দ্রুত দুর্বল হয়ে যায় ও মারা পড়ে।
- রস শোষণকারী পোকার বিরুদ্ধে দ্রুত কার্যকর।
- একবার প্রয়োগ করলে ১০ দিনের বেশি সময় ধরে কার্যকর থাকে।
- ট্রান্সলামিনার গুণের কারণে পাতার নিচে থাকা পোকাও নিয়ন্ত্রণ হয়।
- দীর্ঘস্থায়ী residual effect থাকায় পুনরায় আক্রমণ কম হয়।
- স্পর্শক (Contact) ও পেটে বিষক্রিয়া (Stomach action) উভয়ভাবেই কাজ করে।
- অন্যান্য অনেক প্রচলিত কীটনাশকের বিরুদ্ধে সহনশীল (resistant) পোকার ক্ষেত্রেও ভালো ফল দেয়।
ব্যবহার পদ্ধতি:
- উদ্ভিদ ফসল: সবজি, ফলমূল, ধান, তুলা ও অন্যান্য কৃষি ফসল।
- সময়: সকাল বা বিকেলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
- মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ - ০.৬ মিলি গ্লাডিয়াস ১০ এসসি মিশিয়ে স্প্রে করতে হবে। তবে পোকার আক্রমণের মাত্রা ও আবহাওয়ার উপর ভিত্তি করে প্রয়োগমাত্রা কমবেশি হতে পারে।
- স্প্রে নির্দেশনা: পাতার উভয় পাশে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে যাতে পাতার নিচে থাকা পোকাও নিয়ন্ত্রণ হয়।
প্যাকেটের বিস্তারিত তথ্য:
- প্রডাক্টের নাম: গ্লাডিয়াস ১০ এসসি (Gladius 10 SC)
- মূল উপাদান: ফ্লোমেটোকুইন ১০.৫% এসসি (Flometoquin 10.5% SC)
- প্যাক সাইজ: ২৫ মিলি
- কীটনাশকের ধরন: স্পর্ষক ও ট্রান্সলামিনার কীটনাশক
- বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-7372
- বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার (Auto Crop Care Ltd)
প্রয়োগমাত্রা:
|
ফসল |
পোকা |
প্রতি লিটার পানিতে |
৩৩ শতাংশ জমিতে |
|
বেগুন, মরিচ, টমেটো |
সাদা মাছি, থ্রিপস, জাব পোকা |
০.৬ মিলি |
২০ - ২৫ মিলি |
|
শসা, করলা, তরমুজ |
সাদা মাছি, মিলিবাগ |
০.৬ মিলি |
২০ - ২৫ মিলি |
|
চা |
মশা |
০.৫ মিলি |