কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

হিউমি স্টার জৈব পদার্থ (হিউমিক এসিড + ফালভিক এসিড + পটাশিয়াম)

হিউমি স্টার হলো উদ্ভিদ ও মাটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হিউমিক এসিড, ফালভিক এসিড এবং পটাশিয়াম নিয়ে গঠিত একটি উন্নত ফলন বৃদ্ধিকারী জৈব টনিক। এটি ব্যবহারে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের নতুন কুশি সৃষ্টি করে ফলন বাড়ায়, আলু, সবজি ও ফলমূলের গুণগত মান উন্নত করে, অনুর্বর জমিকে উর্বর করে তোলে এবং উদ্ভিদের শিকড়কে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও, হিউমি স্টার মাটিতে অবস্থিত বিষাক্ত উপাদানগুলোকে নিরপেক্ষ করে, মাটির পুষ্টি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে অসাধারণ ভূমিকা পালন করে। হিউমি স্টার নিয়ে নিচের প্রডাক্ট ডেসক্রিপশনে বিস্তারিত আলোচনা করা হলো।

Product Details

  • প্রোডাক্ট এর নাম: হিউমি স্টার
  • প্যাকেট সাইজ: ৫০০ গ্রাম, ১ কেজি
  • মূল উপাদান: হিউমিক এসিড ৬৫% + ফালভিক এসিড ১২% + পটাশিয়াম ১৭%
  • রেজিস্ট্রেশন: IMP-6885
  • বাজারজাতকারী কোম্পানি: এসিআই ফার্টিলাইজার
  • keyword: humi star, humic star, hume star, হিউমি স্টার, humic acid, fulvic acid, potassium humate, হিউমিক এসিড, ফালভিক এসিড, হিউমিক ইস্টার
  • ১ কেজি

হিউমি স্টার প্রাকৃতিক জৈব পদার্থ

হিউমি স্টার হলো উচ্চমানের হিউমিক এসিড (৬৫%), ফালভিক এসিড (১২%) এবং পটাশিয়াম (১৭%) সমৃদ্ধ একটি জৈব উপাদান, যা প্রাকৃতিক উৎস থেকে তৈরি। এটি উদ্ভিদের পুষ্টি গ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, মাটির অণুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়ায় এবং উদ্ভিদের মূল উপাদান পটাশিয়ামের চাহিদা পূরণ করে। ফালভিক এসিডের কেলেটিং ক্ষমতার কারণে এটি মাটির খনিজ পদার্থগুলোকে সহজে উদ্ভিদের শোষণযোগ্য করে তোলে, যা উদ্ভিদের বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং ফলন বৃদ্ধিতে সহায়ক।

কোন কোন ফসলে হিউমি স্টার ব্যবহার করা যায়?

হিউমি স্টার সব ধরনের ফসলের জন্য উপযোগী। বিশেষ করে:

  • শস্য: ধান, গম, ভুট্টা, পাট
  • কন্দ: আলু, মিষ্টি আলু
  • সবজি: টমেটো, বেগুন, লাউ, শসা, করলা, পালং, লাল শাক
  • ফল: আম, কলা, পেঁপে, আপেল, লিচু, কমলা
  • ফুল: গোলাপ, জুঁই, গাঁদা, অর্কিড
  • অন্যান্য: তিল, সরিষা, চা, কফি, তামাক, তুলা

এছাড়াও এটি সার্টিফাইড অর্গানিক বা জৈব চাষাবাদ এবং রাসায়নিক চাষ – উভয় ক্ষেত্রেই অত্যন্ত কার্যকর।

হিউমি স্টার এর উপাদান কী ?

হিউমি স্টার হলো প্রাকৃতিক উৎস থেকে তৈরি উচ্চমানের জৈব পদার্থ যাতে রয়েছে:

  • হিউমিক এসিড ৬৫% – মাটির গঠন উন্নত করে, পানি ও পুষ্টি ধারণ ক্ষমতা বাড়ায়
  • ফালভিক এসিড ১২% – খনিজ উপাদান কেলেট করে উদ্ভিদের শোষণ সহজ করে
  • পটাশিয়াম ১৭% – ফল-ফুলের গুণগত মান, রোগ প্রতিরোধ ও শক্তি বৃদ্ধি করে

এই তিনটি উপাদান একসাথে কাজ করে মাটির অণুজীব বৃদ্ধি করে, pH ভারসাম্য রক্ষা করে এবং দীর্ঘমেয়াদি উর্বরতা নিশ্চিত করে।

হিউমি স্টার ব্যবহারের প্রধান উপকারিতা

  • উদ্ভিদের শিকড়, ডালপালা ও পাতার বৃদ্ধি ত্বরান্বিত করে।
  • সালোকসংশ্লেষণ, শ্বসন ও বিপাক ক্রিয়া বাড়ায়।
  • ধান ও বিভিন্ন ফসলের বেশি বেশি কুশি আন।
  • মাটির ভারী ধাতু ও বিষাক্ত পদার্থ নিরপেক্ষ করে।
  • খনিজ পদার্থ (আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি) শোষণ ২০-৩০% বাড়ায়।
  • ধান-গম-ভুট্টায় অতিরিক্ত কুশি ও চারা সৃষ্টি করে ফলন ১৫% এর বেশি বৃদ্ধি হতে পারে।
  • সারের কার্যকারিতা ২-৪ গুণ বাড়িয়ে সার খরচ কম।
  • ফল-সবজির আকার, ওজন, রং, স্বাদ ও গুণগত মান উন্নত করে।
  • মাটির পানি ধারণ ক্ষমতা ও CEC (Cation Exchange Capacity) বাড়ায়।
  • খরা ও অন্যান্য চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে।
  • এটি গাছের খাদ্য গ্রহন ক্ষমতা এবং মাটির উপকারী অনুজীবের সংখ্যা ও কার্যক্ষতা বাড়ায়।

কেন চাষিরা হিউমি কিং ব্যবহার করবেন ?

অনেক সময় অধিকাংশ চাষিরা জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার বা জমিতে অতিরিক্ত ক্যেমিক্যাল সমৃদ্ধ বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক বা আগাছানাশক প্রয়োগ করলে ধিরে ধিরে মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট ও উদ্ভিদের নানা বিধি সমস্যার সম্মুখীন হয় এবং এক পর্যায়ে জমিতে সার বা ক্যামিকালের কোনো কাজ হয় ন। মাটির PH এর মান বেড়ে ক্ষারীয় হয়, মাটি বিষাক্ট হয় মাটির জন্য অত্যাব্যশকিয় হলো অণুজীব এইগুলি মারা যায় তাই। তাই এই সকল সমস্যার সমাধানের খুবি কার্যকর উপাদান হিউমাস বা হিউমি কিং। এছাড়াও গাইগোল্ড দামে সস্তা ও ব্যপক কার্যকরিতা থাকায় ফসল ও উদ্ভিদের বেশি বেশি ফলন আনতে জমিতে দীর্ঘ দিন ধরে চাষ আবাদের জন্য চাষিরা হিউমি কিং ব্যবহার করবেন।

 

সোজা কথায়: কম খরচে বেশি ফলন + ভালো মানের ফসল + সুস্থ মাটি = হিউমি স্টার।

ব্যবহারবিধি

  • পদ্ধতি: হিউমি কিং জমিতে সার বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে জমিতে সমান ভাবে বন্টোন বা ছিটিয়ে প্রয়োগ করতে হয়। তবে জমিতে সেচ দেওয়ার পর হিউমি কিং ব্যবহার করলে সব থেকে বেশি রেজাল্ট পাওয়া যাই। 
  • মাত্রা: হিউমি কিং প্রতি ৩৩ শতাংশ জমি বা ১ বিঘা জমির জন্য ১ কেজি ব্যবহার করতে হয়, তবে ঐ জমিতে প্রথম বার হিউমি কিং ব্যবহার করলে কেবলমাত্রা ৫০০ গ্রাম প্রয়োগ করলেই যথেষ্ট।
  • সাবধানতা: হিউমি কিং মানুষ ও প্রাণীর শরীরে স্পর্শ বা নাকের কাছে পৌঁছালে কোনো সমস্যা নেই।

প্রয়োগমাত্রা

ফসল

প্রতি ৩৩ শতাংশ জমির জন্য

ধান

১ গ্রাম থেকে ১.৫ কেজি

আলু

১ গ্রাম থেকে ১.৫ কেজি

সবজি

১ গ্রাম থেকে ১.৫ কেজি

ফলমূল

১ – ২ কেজি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease