🌿 কাসুমিন (Kasumin) — ব্যাকটেরিনাশক
কাসুমিন হলো একটি আধুনিক, কার্যকর এবং দ্রুত ক্রিয়াশীল ব্যাকটেরিনাশক ও ছত্রাকনাশক, যার মূল উপাদান কাসুগামাইসিন ২% (Kasugamycin). এটি উদ্ভিদের ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন পাতার দাগ, কান্ড পচা, ফল পচা, ব্লাইট ইত্যাদি রোগ দমনে অত্যন্ত কার্যকর। কাসুমিন গাছের পাতা ও কাণ্ডে সহজেই শোষিত হয়ে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও সংক্রমণ রোধ করে।
🌱 কাসুমিন এর কার্যপদ্ধতি ও গুণাগুণ:
কাসুগামাইসিন কৃষি ক্ষেত্রে উদ্ভিদের ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক রুপে ব্যবহার করা হয়। এটি উদ্ভিদের কোষে প্রবেশ করে ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও সংক্রমণ থেমে যায়।
🌿 গুণাগুণ:
- এটি গাছের ভেতরে ছড়িয়ে পড়ে এবং নতুন পাতা ও কাণ্ডেও সুরক্ষা প্রদান করে।
- প্রতিরোধমূলক ব্যবহারে নতুন সংক্রমণ থেকে গাছকে রক্ষা করে।
- আক্রান্ত গাছে চিকিৎসামূলকভাবে কাজ করে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনে।
- গাছের বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ায়।
🌾 যে সব ফসলে ব্যবহার উপযোগী:
ধান, টমেটো, বেগুন, আলু, মরিচ, পটল, শিম, পেঁয়াজ, আম, লিচু, পেঁপে, কলা, ফুল ও অন্যান্য ফল ও সবজি ফসল।
🦠 নিয়ন্ত্রিত রোগ:
- ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, লিফ ব্লাইট, পেনিকাল ব্লাইট
- ব্যাকটেরিয়াল স্পট
- ব্যাকটেরিয়াল পাতার দাগ ও পচন
- ব্যাকটেরিয়াল কান্ড পচা ও ফল পচা
- ব্যাকটেরিয়াল সফট রট
- ব্যাকটেরিয়াল উইল্ট ইত্যাদি
💧 ব্যবহারবিধি:
- ফসল: ধান, বেগুন, মরিচ, পটল, শিম, সবজি, আলু, তুলা, চা, ফল ও অন্যান্য রোগাক্রান্ত ফসল।
- ফসল: ব্লাস্ট, শীথ ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, গাম ব্লাইট, অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, পচন (রট) ইত্যাদি ছত্রাকঘটিত রোগ।
- প্রয়োগ পদ্ধতি: কাসুমিন পানির সাথে মিশিয়ে ফসলের উপর সমানভাবে স্প্রে করতে হয়। সাধারণত প্রতি লিটার পানির জন্য মিলি কাসুমিন ব্যবহার করতে হয়। তবে ফসল ও পোকার আক্রমণের মাত্রা অনুযায়ী প্রয়োগ মাত্রা ভিন্ন হতে পারে।
- সাবধানতা: কাসুমিন ছত্রাকনাশক স্প্রে করার সময় অবশ্যই গ্লাভস, মাস্ক ও সুরক্ষামূলক কাপড় ব্যবহার করতে হবে। শিশু ও গৃহপালিত প্রাণীর নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে।
📦আরো বিস্তারিত:
- প্রোডাক্টের নাম: কাসুমিন (Kasumin)
- প্যাক সাইজ: ১০০ মিলি বোতল
- মূল উপাদান: কাসুগামাইসিন
- রেজিস্ট্রেশন নং: AP-1357
- উদ্দেশ্য: ব্যবহারব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ দমন করা
- বাজারজাতকারী: সেতু কর্পোরেশন লিমিটেড
⚖️ প্রয়োগ মাত্রা
|
ফসল |
রোগ |
প্রতি লিটারে |
৩৩ শতাংশ জমিতে (৪৮ লিটার পানি) |
|
ধান |
পাতা পোড়া, ব্যাকটেরিয়া লিফ ব্লাইট (BLB), ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট |
১ মিলি |
৪৮ মিলি |
|
টমেটো |
ব্যাকটেরিয়াল উইল্ড |
১ মিলি |
৪৮ মিলি |
|
মরিচ |
ব্যাকটেরিয়াল উইল্ড, এনথ্রাকনোজ |
১ মিলি |
৪৮ মিলি |
|
গম |
লীফ রাস্ট |
১ মিলি |
৪৮ মিলি |