কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

কেমোজল ছত্রাকনাশক ৩৮০ এস সি (পাইরাক্লোস্টবিন + ট্রাইসাইক্লাজল)

কেমোজল ৩৮০ এস সি বাংলাদেশে নতুন ধরনের মিশ্র ছত্রাকনাশক। মূল উপাদান পাইরাক্লোস্ট্রোবিন ১৩% + ট্রাইসাইক্লাজল ২৫% (এসসি)। সিস্টেমিক, ট্রান্সলামিনার ও প্রতিরোধমূলক। এটি ব্যবহারে উদ্ভিদের রোগ মুক্ত হয় পাতা ও কান্ড রোগ গাড়ো সবুজ হয় । কেমোজল ৩৮০ এস সি ধানের ব্লাস্ট, শীট ব্লাইট, ব্রাউন স্পটসহ বিভিন্ন ফসলের পাতায় স্পট, কাণ্ডে পচা, এনট্রাকনোজ, ব্লাইট, কাণ্ড পচা রোগ থেকে প্রতিরোধ করে ও অলরেডি এই রোগ দেখা দিলে দমন করে। এছাড়াও এই কেমোজল ছত্রাকনাশক গাছে ফাইটো-টনিক প্রভাব দেয় ও দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। প্রতি লিটার পানিতে ১-১.৫ মিলি উদ্ভিদের উপর স্প্রে করতে হয়।


  • প্রোডাক্ট এর নাম: কেমোজল ৩৮০ এস সি
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: পাইরাক্লোস্টবিন ১৩% + ট্রাইসাইক্লাজল ২৫%
  • রেজিস্ট্রেশন: Ap-6752
  • বাজারজাতকারী কোম্পানি: গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড
  • keyword: কেমো জল, কেম জল, কমোজল, কিমোজল, কিম জল, cemo zole, cemozole, kemozole, comozole
  • ৫০ মিলি
  • ১০০ মিলি

কেমোজল ৩৮০ এস সি 

কেমোজল ৩৮০ এস সি একটি উন্নত শক্তিশালী ছত্রাকনাশক, যা পাইরাক্লোস্টবিন ১৩% + ট্রাইসাইক্লাজল ২৫% এর সমন্বয়ে তৈরি। কেমোজল অন্তর্বাহী, পত্রভেদক (translaminar) এবং প্রতিরোধমূলক কার্যকারিতা সম্পন্ন। বিশেষ করে যে ছত্রাক রোগ গুলো বাজারের গতানুগতিক ছত্রাকনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দেখাচ্ছে এই সকল ছত্রাক দমনে অত্যন্ত কার্যকর, এটি ব্যবহারে গাছ সবুজ-সতেজ রাখে এবং ফলন বাড়ায়, যার জন্য কেমো জল ছত্রাকনাশকের রেজাল্ট অসাধারণ। 

কার্যপদ্ধতি

কেমোজল এর মধ্যকার উপাদান হলো পাইরাক্লোস্টবিন ও ট্রাইসাইক্লাজল নিচে এই উপাদানের কার্যপদ্ধতি উল্লেখ করা হলো:

  • পাইরাক্লোস্টবিন: এটি (Strobilurin/QoI গ্রুপ) ছত্রাকের মাইটোকন্ড্রিয়ায় ইলেকট্রন ট্রান্সফার বাধা দিয়ে শ্বাস-প্রক্রিয়া বন্ধ করে।
  • ট্রাইসাইক্লাজল: এটি (MBI/Triazole গ্রুপ) ছত্রাকের মেলানিন সংশ্লেষণ বাধা দিয়ে কোষ প্রাচীর দুর্বল করে।
  • কেমোজল দুটি ভিন্ন গ্রুপের মিশ্রণে তৈরি তাই প্রতিরোধ প্রদর্শনকারী ছত্রাক রোগ সহ সহ বিভিন্ন ছত্রাক রোগের বিরুদ্ধে ভালো কার্যকর।

কেন কেমোজল ৩৮০ এস সি ব্যবহার করবেন?

বাংলাদেশে ধান চাষে পাতা ব্লাস্ট, গলা/নেক ব্লাস্ট, ড্রাগন চাষের স্পট, ডাটা পচা রোগে ছত্রাকগুলির ছত্রাকনাশকের উপর প্রতিরোধ ক্ষতা বেড়েযাচ্ছে কেমোজল ৩৮০ এস সি এই ছত্রাকগুলোকে সফলভাবে দমন করে ও গাছকে সতেজ রাখে। 

যে সকল রোগ দমন হবে

  • ধানের ব্লাস্ট রোগ (পাতা ব্লাস্ট, গলা/নেক ব্লাস্ট, নোড ব্লাস্ট, পেনিকেল ব্লাস্ট) 
  • শীথ ব্লাইট (Sheath blight),
  • ব্রাউন স্পট (Brown spot),
  • এনথ্রাকনোজ,
  • কাণ্ড পচা, বল বল ব্লচ, 
  • অন্যান্য ছত্রাকজনিত পাতা দাগ, অ্যানথ্রাকনোজ, রাস্ট ইত্যাদি (সবজি/ফলের গাছে)

উপকারিতা

  • অসাধারণ ফলাফল: কেমো জল ব্যবহারে উদ্ভিদের রোগ দমন ও গাছের স্বাস্থ্য আশ্চর্যজনক উন্নতি।
  • বিস্তৃত ছত্রাক দমন: ব্লাস্ট ও অন্যান্য রোগে দ্বৈত কার্যকারিতা।
  • ফাইটো-টনিক প্রভাব: গাছ সবুজ, সতেজ ও ফটোসিন্থেসিস বাড়ে।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: অন্তর্বাহী ক্ষমতার জন্য দীর্ঘদিন কার্যকর।
  • রেজিস্ট্যান্স ম্যানেজমেন্ট: দুটি ভিন্ন মোড অফ অ্যাকশন এর কারণে ছত্রাক রেজিস্ট্যান্স কমে।
  • ফলন বৃদ্ধি: রোগ কমিয়ে পুষ্টি গাছে যায়।

ব্যবহারবিধি

  • ব্যবহারের সময়: 

ধান সহ বিভিন্ন ফসলের রোগ গুলো প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার আগে রোগ প্রতিরোধের জন্য ১ বার। আর যদি অলরেডি রোগের প্রথম লক্ষণ দেখা দিয়েছে তাহলে সাথে সাথে স্প্রে দেওয়া উত্তম। কেমোজল সকালে/বিকেলে স্প্রে করুন।

  • ফসল: 

কেমোজল ৩৮০ এস সি সকল ফসল সহ ধান; অন্যান্য ফসলে যেমনঃ সবজি, ফলে ব্যবহার করা যাই।

  • মাত্রা: 

প্রতি লিটার পানিতে ১-১.৫ মিলি (অথবা ১ মিলি/লিটার) মিশিয়ে স্প্রে।

৩৩ শতাংশ জমির জন্য: ৫০ মিলি (৪৮ পানিতে)।

  • পুনরাবৃত্তি: 

১০-১৫ দিন অন্তর ১-২ বার (রোগের তীব্রতা অনুসারে)।

  • সতর্কতা!

গ্লাভস, মাস্ক, চশমা, পুরো শরীর ঢেকে ব্যবহার করুন। স্প্রে করার সময় খাওয়া-দাওয়া, ধূমপান করবেন না। শিশু, পশু, মাছের নাগালের বাইরে রাখুন।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট নাম: কেমোজল ৩৮০ এস সি
  • রেজিস্ট্রেশন নং: AP-6752
  • প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: পাইরাক্লোস্টবিন ১৩% + ট্রাইসাইক্লাজল ২৫%
  • বাজারজাতকারী কোম্পানি: গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড (Green Bangla Agrovet Limited)

প্রয়োগমাত্রা

ফসলের নাম

রোগের নাম

১ লিটার পানির জন্য

৩৩ শতাংশ জমিতে (৪৮ লিটার পানি)

ড্রাগন

ডাটা পচা, ফলে স্পট

১ মিলি

৫০ মিলি

ধান

নেক ব্লাস্ট, পেনিকেল ব্লাস্ট

১ মিলি

৫০ মিলি

আম

এনথ্রাকনোজ

১ মিলি

৫০ মিলি

মরিচ

বলবল ব্লজ, কান্ড পঁচা

১ মিলি

৫০ মিলি

পান

কান্ড পঁচা

১ মিলি

৫০ মিলি



Add a review