নাটিভো ছত্রাকনাশক
নাটিভো ৭৫ ডব্লিউজি (G Force 75 WG) হলো একটি আধুনিক এবং অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। এটি একটি স্পর্শক, অন্তর্বাহী ও ট্রান্সলামিনার গুণসম্পন্ন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ফসলের রোগের বিরুদ্ধে দ্রুত এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে পারে। এই ছত্রাকনাশকের প্রধান দুটি সক্রিয় উপাদান হলো টেবুকোনাজল ৫০% এবং ট্রাইসাইক্লাজল ২৫%। এই দুটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করে ফসলের উপর আক্রমণকারী বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে এবং ফসলকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।
নাটিভো কোন কোন রোগ দমন বা প্রতিরোধ করতে পারে ?
-
-
- - পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাইট, শিকড় পচা, লিফ স্পট, শীথ ব্লাইট, রাস্ট, স্ক্যাবসহ নানা ছত্রাকজনিত রোগ দমনে উপযোগী।
-
কৃষকরা কেন নাটিভো ৭৫ ডব্লিউজি ব্যবহার করবেন?
-
-
- বিভিন্ন প্রকার রোগ দমন: নাটিভো ৭৫ ডব্লিউজি একসাথে দুইটি সক্রিয় উপাদানের সংমিশ্রণে তৈরি যা বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব। যেমন: পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাস্ট ইত্যাদি।
- উদ্ভিদের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি: এই ছত্রাকনাশক শুধু রোগ দমনই করে না, এটি ফসলের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এর ফলে, ফাঙ্গাস আক্রমণের ঝুঁকি অনেক কমে যায়।
- দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী সুরক্ষা: নাটিভো ব্যবহারের পর এর উপাদানগুলো দ্রুত ফসলের টিস্যুতে ছড়িয়ে পড়ে। এতে ফসল দ্রুত রোগমুক্ত হয় এবং এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে, যা বারবার স্প্রে করার ঝামেলা কমায়।
- খরচ সাশ্রয়: যেহেতু এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়, তাই বারবার স্প্রে করার প্রয়োজন হয় না, যা কৃষকের সময় ও খরচ বাঁচায়।
-
নাটিভো ৭৫ ডব্লিউজি এর কার্যপদ্ধতি
নাটিভো ৭৫ ডব্লিউজি এর মূল উপাদান দুইটি তা হলো টেবুকোনাজল এবং ট্রাইসাইক্লাজল।
-
-
- টেবুকোনাজল: টেবুকোনাজল একটি ট্রায়াজোল ছত্রাকনাশক যেটি বহুমুখী এবং সিস্টেমিক বা অন্তর্বাহী ও ট্রান্সলামিনার কার্যকারিতার মাধ্যমে কাজ করে। এটি গাছের অভ্যন্তরে প্রবেশ করে ছত্রাকের কোষের মেমব্রেনে স্টেরল (এর্গোস্টেরল) উৎপাদন রোধ করে এবং কোষ ধ্বংস করে রোগ প্রতিরোধ করে।
- ট্রাইফ্লক্সিস্স্ট্রবিন: ট্রাইফ্লক্সিস্স্ট্রবিন ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া বাধাগ্রস্থ করে, এতে ছত্রাকের কোষে শক্তি উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ছত্রাকের অঙ্কুরোদগম ও মাইসেলিয়ামের বৃদ্ধি বন্ধ হয় ও ছত্রাক ধ্বংস হয়। ছত্রাকগুলির স্পোর (বিজ) অঙ্কুরোদগম ও রোগের প্রাথমিক অবস্থায় এটি বিশেষভাবে কার্যকর। এটি স্পর্শক, অন্তর্বাহী ও ট্রান্সলামিনার গুন্সম্পন্ন।
-
ব্যবহারবিধি
- ব্যবহার পদ্ধতি: নাটিভো ৭৫ ডব্লিউজি ব্যবহারের জন্য এটি পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে ফসল বা উদ্ভিদকে লক্ষ করে স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে করতে হয়।
- ফসল: ধান, আম, মরিচ, ড্রাগন, টমেটো, কপি, পেপে সহ বিভিন্ন শাক ও সব জাতীয় ফসল।
- রোগ: পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাস্ট, শিকড় পচা, লিফ স্পট, শীথ ব্লাইট, রাস্ট, স্ক্যাব সহ নানা ছত্রাকজনিত রোগ দমনে উপযোগী
- মাত্রা: সাধারণ প্রতি ১ লিটার পানির জন্য ১ গ্রাম নাটিভো ৭৫ ডব্লিউজি মেশাতে হয় কিন্তু রোগ ও ফসল ভেদে মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
- সাবধানতা: নাটিভো ৭৫ ডব্লিউজি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি কিছুটা থেমে যেতে পারে ।
প্রয়োগ মাত্রা
|
ফসল |
রোগ |
প্রতি ১ লিটার পানির জন্য |
৩৩ শতাংশ জমির জন্য |
|
,মরিচ |
কাণ্ড পচা, খোল পচা ইত্যাদি |
০.৪ গ্রাম |
২০ গ্রাম |
|
ধান |
নেক ব্লাইট, খোল পচা ইত্যাদি |
০.৪ গ্রাম |
২০ গ্রাম |