কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

রিডোমিল গোল্ড ছত্রাকনাশক ৬৮ ডব্লিউজি (মেটালেক্সিল এম + ম্যানকোজেব) Ridomil Gold 68 WG Fungicide Metalaxyl M + Mancozeb

রিডোমিল গোল্ড এটি প্রবহমান এবং স্পর্শক দ্বৈত ক্রিয়াসম্পন্ন। মেটালেক্সিল-এম গাছের ভিতরে দ্রুত শোষিত হয়ে ছত্রাকের RNA সিন্থেসিস বন্ধ করে গাছের ভিতর ও বাহির থেকে সুরক্ষা দেয়। ম্যানকোজেব গাছের বাইরে প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে স্পোরের অঙ্কুরণ রোধ করে। রিডোমিল গোল্ড বিভিন্ন রোগ যেমনঃ লেট ব্লাইট, আর্লি ব্লাইট, ডাউনি মিল্ডিউ, ড্যাম্পিং অফ ইত্যাদি নিয়ন্ত্রণে কার্যকর। প্রধান ফসল আলু, টমেটো, সবজি ইত্যাদি। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক উভয় হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং ফলন বাড়ায়।

    প্রোডাক্ট এর নাম: রিডোমিল গোল্ড

    প্যাকেট সাইজ: ১০০ গ্রাম

    রেজিস্ট্রেশন: AP-1075

    মূল উপাদান: মেটালেক্সিল এম ৪ % + ম্যানকোজেব ৬৪%

    বাজারজাতকারী কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

    keyword: রিডমিল গল্ড, রিডো মিল গোল্ড, রিড মিল গোল্ড, redomil gold, রেডমিল, রেডোমিল রেড মিল, rido mil gold, redamil gold, redo mil gold,

  • ১০০ গ্রাম

রিডোমিল গোল্ড 

রিডোমিল গোল্ড ৬৮ ডব্লিউ পি হলো সিনজেন্টা (Syngenta) কোম্পানির একটি অত্যন্ত কার্যকরী ও বিশ্বস্ত প্রবহমান (Systemic) + স্পর্শক (Contact) ছত্রাকনাশক। এটি বিশেষ করে Oomycetes জাতীয় ছত্রাক (যেমন Phytophthora, Pythium) দ্বারা সৃষ্ট রোগ নিয়ন্ত্রণে অসাধারণ। রিডোমিল গোল্ড এর মূল উপাদান হলো মেটালেক্সিল এম ৪% + ম্যানকোজেব ৬৪% । রিডোমিল গোল্ড এটি প্রবহমান এবং স্পর্শক দ্বৈত ক্রিয়াসম্পন্ন যা ম্যানকোজেব গাছের বাইরে প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে স্পোরের অঙ্কুরণ রোধ করে। নিচে রিডোমিল গোল্ড ব্যবহারে কী কী রোদ দমন হয়, এর কার্যপদ্ধতি ও বিস্তারিত উল্লেখ করা হলো

কার্যপদ্ধতি (Mode Of Action):

  • মেটালেক্সিল-এম (Metalaxyl-M): এটি প্রবহমান বা অন্তর্বাহী ছত্রাকনাশক। মেটালেক্সিল-এম হলো R-enantiomer (আইসোমার) যুক্ত, যা ছত্রাকের কোষে দ্রুত প্রবেশ করে RNA সিন্থেসিস বন্ধ করে দেয়। এছাড়াও ছত্রাকের মাইসেলিয়াম এবং স্পোর (বীজ) গঠন (spore formation) বন্ধ করে। এটি বিদ্যমান রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ করে এবং নতুন স্পোর তৈরি হওয়া রোধ করে।
  • ম্যানকোজেব (Mancozeb): স্পর্শক গুণসম্পন্ন, গাছের পাতায় প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে ছত্রাকের স্পোর বা (বিজ) অঙ্কুরণ রোধ করে।

এজন্য এটি লেট ব্লাইট (নবী ধ্বসা), ডাউনি মিল্ডিউ ইত্যাদি রোগে খুব কার্যকর, কারণ এসব রোগে স্পোর দিয়ে দ্রুত ছড়ায়। প্রতিরোধক হিসেবে স্প্রে করলে স্পোর ধ্বংস/নিয়ন্ত্রণের সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়।

উপকারিতা:

  • প্রবহমান গুণ: মেটালেক্সিল-এম গাছের শিকড়/পাতা থেকে দ্রুত শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে। নতুন গজানো পাতা/ডগায়ও রোগ প্রতিরোধ করে।
  • স্পর্শক গুণ: ম্যানকোজেব গাছের বাইরের অংশে প্রলেপ তৈরি করে ছত্রাকের স্পোর অঙ্কুরণ বন্ধ করে।
  • দ্বৈত ক্রিয়া: প্রতিরোধক (Protective) + প্রতিষেধক (Curative) – রোগ শুরু হওয়ার আগে প্রতিরোধ করে এবং শুরু হলে নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা (resistance) কমানোর জন্য দারুণ।

প্রধান রোগ নিয়ন্ত্রণ (Target Diseases):

    • লেট ব্লাইট (Late Blight) – আলু, টমেটো
    • আর্লি ব্লাইট (Early Blight) – টমেটো, আলু
    • ডাউনি মিল্ডিউ (Downy Mildew) – সবজি, আঙ্গুর ইত্যাদি
    • ড্যাম্পিং অফ (Damping Off) – চারা রোগ
    • রুট রট, ফাইটোফথোরা ইত্যাদি মাটিজাত রোগ

ফসল (Crops):

  • আলু
  • টমেটো
  • সবজি (শসা, লাউ, করলা ইত্যাদি)
  • অন্যান্য: আঙ্গুর, সাইট্রাস, পেয়াজ ইত্যাদি।

ব্যবহারের উপায়:

  • আলু (লেট ব্লাইট): প্রতি লিটার পানির জন্য ৫ গ্রাম
  • টমেটো (আর্লি/লেট ব্লাইট): ৫ গ্রাম/লিটার পানি
  • প্রথম স্প্রে: রোগের লক্ষণ দেখা মাত্র বা প্রতিরোধক হিসেবে।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রডাক্টের নাম: রিডোমিল গোল্ড
  • প্যাকেট সাইজ: ১০০ গ্রাম
  • মূল উপাদান: মেটালেক্সিল এম ৪ % + ম্যানকোজেব ৬৪%
  • রেজিস্ট্রেশন: AP-1075
  • আমদানিকারি কোম্পানি: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

মাত্রা

আলু

মড়ক / পচন / লেট ব্লাইট

১ লিটার পানির জন্য ৩ - ৫ গ্রাম

টমেটো

মড়ক / পচন / লেট ব্লাইট

১ লিটার পানির জন্য ৩ - ৫ গ্রাম

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease