🌱 রাইপেন (ইথোফেন ৮০%) কী?
রাইপেন - ১৫ একটি ইথোফেন ৮০% সক্রিয় উপাদানযুক্ত আধুনিক প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR)। এটি গাছে প্রবেশ করার পর ইথিলিন (Ethylene) হরমোনে রূপান্তরিত হয়। ইথিলিন একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন যা ফল পাকানো, ফুল-ফলন নিয়ন্ত্রণ, পাতা ঝরা ও অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান কাজ:
- ফল পাকানো ত্বরান্বিত করা
- গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ
- নির্দিষ্ট ফসলে ফুল ও ফলন উন্নত করা
🌿 গাছের বৃদ্ধি ও নিয়ন্ত্রণে রাইপেনের ভূমিকা (Plant Growth Regulation)
রাইপেন - ১৫ শুধু ফল পাকানোর জন্য নয়, এটি একটি বহুমুখী PGR হিসেবে কাজ করে:
- গাছের অতিরিক্ত লম্বা বৃদ্ধি (excessive vegetative growth) নিয়ন্ত্রণ করে এবং internode ছোট করে।
- শাখা-প্রশাখা বৃদ্ধি (branching) বাড়ায় এবং apical dominance কমায়।
- গাছের শক্তিকে ফল ও ফুলের দিকে ডাইভার্ট করতে সাহায্য করে।
- অনেক ফসলে uniform maturity নিশ্চিত করে।
- Defoliation (পাতা ঝরানো) সহজ করে — যা যান্ত্রিক ফসল কাটা বা স্প্রে করার সুবিধা দেয় (যেমন: cotton, tomato)।
- কিছু ক্ষেত্রে flower bud abortion করে গাছকে vegetative অবস্থায় রাখে (অর্নামেন্টাল গাছে প্রারম্ভিক ফুল আটকাতে ব্যবহৃত হয়) রাইপেন বিভিন্ন গাছে ভিন্নভিন্ন সময়ে ভিন্নভিন্ন কাজ করে তাই জেনেবুঝে ব্যবহার করুন।
- গুরুত্বপূর্ণ তথ্য: এটি গাছকে “দ্রুত বড়” করে না, বরং বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ব্যালান্স করে।
- সতর্কতা: ফুল আসলে বা ফল ছোট ছোট হলে কখনই ইথোফেন প্রয়োগ করবেন না। তা না হলে ফুল ও ফল ঝরে যেতে পারে।
🍎 ফল পাকানো ও ফলে কালার আনতে রাইপেনের ব্যবহার
- আম, কলা, টমেটো, পেঁপে ইত্যাদি ফল দ্রুত ও সমানভাবে পাকায়।
- ফলের আকর্ষণীয় রং, মিষ্টি স্বাদ এবং ভালো সংরক্ষণ ক্ষমতা বাড়ায়।
- সঠিক মাত্রায় ব্যবহার করলে বাজারে ভালো দাম পাওয়া যায়।
- সতর্কতা: ফল ছোট ছোট থাকলে কখনই রাইপেন - ১৫ প্রয়োগ করবেন না। কেবল মাত্র প্রাপ্ত বয়স্ক ফল বা হার্ভেস্টের সময়ে ইথোফেন করবেন।
🌿 গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণে:
- গাছ অতিরিক্ত লম্বা হওয়া কমায়।
- শাখা-প্রশাখা বাড়ায়।
- গাছের শক্তি ফুল ও ফলের দিকে বেশি যায়।
- কিছু ফসলে পাতা ঝরিয়ে ফসল তোলা সহজ করে।
🌸 ফুল ও ফল আনতে রাইপেনের ভূমিকা
রাইপেন - ১৫ সঠিক সময় ও ডোজে ব্যবহার করলে ফুল-ফলনেও ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে:
✔️ Alternate Bearing কমায় (বিশেষ করে আম গাছে)
- অনেক ফল গাছে (যেমন: আম) এক বছর প্রচুর ফল হয়, পরের বছর কম হয় এই ক্ষেত্রে রাইপেন - ১৫ ব্যবহার করা যাই
- রাইপেন - ১৫ এর মধ্য থাকে ইথোফেন উদ্ভিদের হরমোন ব্যালান্স ঠিক করে off-year-এ ফুল আসা বাড়ায় এই জন্য (নভেম্বর - ডিসেম্বর মাসে স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাই)।
- এতে নিয়মিত ও স্থিতিশীল ফলন বজায় রাখতে সাহায্য করে।
✔️ Off-season / Early Flowering আনতে সাহায্য করে:
- আম গাছে: সঠিক সময়ে (সাধারণত নভেম্বর থেকে) স্প্রে করলে off-season flowering ও fruiting হয়। অনেক ক্ষেত্রে ১০ লিটার পানইতে ৬০ মিলি ইথোফেন নভেম্বর - ডিসেম্বর মাসের মধ্য ২ বার করে দ্রুত ফুল আসতে সাহায্য করে।
- আনারস: ফুল আনতে খুব কার্যকর (flower induction-এর জন্য বিখ্যাত)।
- টমেটো, গোলাপ, ক্রিসান্থেমাম, অর্কিড: সমন্বিত ও দ্রুত ফুল ফোটায়।
- অন্যান্য: কিছু ফল গাছে (আম, লিচু, আপেলের চারা) early/profuse flowering ঘটাতে পারে।
- সতর্কতা: অর্নামেন্টাল ফুলের গাছে (petunia, geranium ইত্যাদি), চা, আখের ইথোফেন প্রায়শই early flowering আটকায় বা delay করে।
✔️ Female Flower বৃদ্ধি করে:
- ইথিলিন হরমোন মেয়ে ফুল (female/pistillate flower) এর সংখ্যা বাড়ায় এবং প্রথম মেয়ে ফুল তাড়াতাড়ি আসতে সাহায্য করে।
- খুব কার্যকর: লাউ, শসা, করলা, কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি সবজিতে।
সতর্কতা: ইথোফেন ফ্লোরিকালচার (পেটুনিয়া, ক্যালিব্রাকোয়া, জেরানিয়াম) ইত্যাদিতে স্প্রে করলে ফুল আসতে অনেক অনেক দেরি করে। এছাড়া ও ইথোফেন বিভিন্ন উদ্ভিদে ভিন্ন ভিন্ন সময় ভিন্নভিন্ন কাজ করে তাই না জেনে বুঝে না ব্যবহার করাই ভালো।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কতা
- সঠিক সময় ও ডোজ খুব জরুরি। একদম ছোট গাছ ও ছোট ফলের উপর রাইপেন - ১৫ ব্যবহার না করাই ভালো এছাড়াও ভূল ডোজ ও নিদ্রিষ্ট বয়সের উদ্ভিদে ব্যবহার না করতে পারলে হিতে বিপরীত দতে পারে।
- সতর্কতা: রাইপেন - ১৫ ফ্লোরিকালচার (পেটুনিয়া, ক্যালিব্রাকোয়া, জেরানিয়াম) ইত্যাদিতে স্প্রে করলে ফুলআসতে অনেক অনেক দেরি করে ।
- ফসলভেদে ফলাফল ভিন্ন হয়। আম, আনারস, কুমড়া জাতীয়তে ভালো কাজ করে, কিন্তু সব গাছে একইভাবে কাজ করে না।
- স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ফল পাকানোর পর ভালো করে ধুয়ে খান।
- বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আম গাছে alternate bearing ভাঙতে Paclobutrazol-এর সাথে তুলনা করে ইথোফেন ব্যবহার করা যায়, তবে এর জন্য সঠিক সময়ে ব্যবহার করতে হবে।
⚠️ ক্ষতিকর দিক
অনেকে না জেনে মনে করেন রাইপেন - ১৫ বা ইথোফেন মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর — কিন্তু বিষয়টি সম্পূর্ণ সঠিক নয়।
- রাইপেন (ইথোফেন ৮০%) মূলত উদ্ভিদের ভেতরে ইথিলিন (Ethylene) গ্যাস উৎপন্ন করে, যা উদ্ভিদের মধ্যেই স্বাভাবিকভাবে আগে থেকেই উপস্থিত থাকে। অর্থাৎ, ইথোফেন ব্যবহার করে এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকেই কৃত্তিম ভাবে প্রয়োগ করা হয়।
- রাইপেন - ১৫ এর মধ্য থাকে ইথোফেন গাছে প্রবেশ করার পর ভেঙে ইথিলিনে রূপান্তরিত হয়—এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, যা ফল নিজেই তৈরি করে এবং ফল পাকাতে সাহায্য করে।
- ⚠️ তবে কিছু সতর্কতা:
- পিউওর বা র ইথোফেন দ্রবণের pH এর মান অনেক কম (অম্লীয়) হওয়ায় সরাসরি চোখ বা ত্বকে লাগলে সামান্য জ্বালা-পোড়া অনুভূত হতে পারে এই জন্য পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়।
- তাই ব্যবহারকালে হাতমোজা ও মাস্ক ব্যবহার করা উচিত
- ✅ নিরাপদ ব্যবহার: সঠিক মাত্রা ও নির্দেশনা মেনে ব্যবহার করলে সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। ফল সংগ্রহের পর ভালোভাবে ধুয়ে খেলে কোনো সমস্যা থাকে না।
আরো বিস্তারিত
- প্রোডাক্টের নাম: রাইপেন (Ripen - 15)
- মূল উপাদান: ইথোফেন ৮০% (Ethephon 80)
- ধরণ: প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর (PGR)
- বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: IMP-44
- বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট এন্ড এক্সপোর্টাট লিমিটেড
প্রয়োগমাত্রা:
|
ফসল |
যে কাজ হবে |
১ লিটার পানির জন্য (স্প্রে করে প্রয়োগ করতে হবে) |
|
আনারস |
দ্রুত ফুল আনতে |
২ মিলি |
|
কুল |
কুলের কুল পাকাতে ও কালার আনতে |
২ মিলি |
|
আম |
আম পাকাতে ও ফলের কালার আনতে |
২ মিলি |
|
বিভিন্ন ফল পাকাতে |
ফল পাকায় |
২ মিলি |
|
আখ |
ছোট অবস্থায় কুশির সংখ্যা বৃদ্ধি করে, আখকে আরো সবুজ করে। |
২ মিলি |