রাগবী ১০ জি নেমাটোড নাশক
রাগবী ১০ জি একটি অর্গানোফসফরাস নিমাটোডনাশক ও কীটনাশক, যা মাটির নিচে বসবাসকারী ক্ষতিকারক পোকামাকড় এবং বিভিন্ন জাতের নেমাটোড বা কৃমি দমনের জন্য ব্যবহৃত হয়, এটি স্পর্শক গুণসম্পন্ন কীটনাশক । এটা রাসায়নিক যৌগ যা ফসলের ক্ষতিকারক পোকা ও জীবাণু নিয়ন্ত্রণে সহায়তা করে। পোকাঃ নেমাটোড, গোড়ার মাজরা পোকা, উইপোকা, কাটুই পোকা।
পোকা
গিট নেমাটোড (Root-knot nematode), শিকড়ে ক্ষত সৃষ্টিকারী কৃমি (Lesion nematode), গর্তকারী নেমাটোড (Burrowing nematode), সহ বিভিন্ন প্রাকার কৃমি, বিটল পোকার লার্ভা, মাছি লার্ভা, গোড়ার মাজরা পোকা ঝিঝি পোকা সহ, কেঁচো বিভিন্ন পোকা।
চাষিরা কেন রাগবী ১০ জি ব্যবহার করবে?
কৃষকেরা Cadusafos ব্যবহার করে মূলত মাটির নিচের ক্ষতিকারক পোকা এবং কৃমি থেকে ফসলকে রক্ষা করার জন্য। মাটির নিচে বসবাসরত পোকা ও কৃমি ফসলের শিকড়, কান্ড এবং মাটির নিচের অংশে আক্রমণ করে ফসলের বৃদ্ধি ব্যাহত করে এবং ফলন কমিয়ে দেয়। Cadusafos ব্যবহারের মাধ্যমে কৃষকরা এই সমস্যা গুলো থেকে পরিত্রান পেতে পারেন।
রাগবী ১০ জি ব্যবহারের উপকারিতা
- পোকা ও কৃমি দমন: রাগবী ১০ জি কার্যকরভাবে বিভিন্ন ধরনের নেমাটোড (যেমন, রুট-নট নেমাটোড, সিস্ট নেমাটোড ও বিভিন্ন প্রকার নেমাটোড) এবং মাটির নিচের পোকা (যেমন, কাট ওয়ার্ম, হোয়াইট গ্রাব) দমন করে। এই পোকা ও কৃমি ফসলের শিকড় কে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায়।
- ফসলের শিকড় সুস্থ রাখতে: সুস্থ শিকড় মানেই ভালো ফলন। Cadusafos শিকড়ের আক্রমণ রোধ করে শিকড়কে সুস্থ রাখে।
- নেমাটোডের আক্রমণ থেকে ফসল রক্ষা করতে: রাগবী ১০ জি মাটিতে থাকা Root-knot বা অন্যান্য নেমাটোড পোকা ফসলের শিকড় খেয়ে ফসল দুর্বল করে ফেলে এবং শিকড়ে গুটি তৈরি করে । Cadusafos এইসব পোকা নিয়ন্ত্রণ করে।
- কাটুই পোকা (Cutworms): উদ্ভিদের চারা গাছ গুলি কেটে দেওয়ার জন্য দায়ি পোকা হলো কাটুই পোকাকে দমন করে।
- প্রতিরোধমূলক ব্যবস্থা: যেসব জমিতে আগেও নেমাটোডের আক্রমণ হয়েছে, সেখানে আগেই Cadusafos ব্যবহার করে ঝুঁকি কমানো যায়।
- ফসলের সুরক্ষা: মাটির নিচের ক্ষতিকারক জীব থেকে ফসলকে রক্ষা করার মাধ্যমে এটি ফসলের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিশ্চিত করে।
- ফলন বৃদ্ধি: পোকা ও কৃমির আক্রমণ থেকে মুক্তি পাওয়ার ফলে ফসলের সুস্থ বৃদ্ধি হয় এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
- বিভিন্ন ফসলে ব্যবহার: রাগবী ১০ জি আলু, টমেটো, শস্য, ডালশস্য, আখ, কলা, সাইট্রাস ফল, সবজি এবং আরও অনেক ফসলে ব্যবহার করা যায়।
ব্যবহারবিধি
- পদ্ধতি: রাগবী দানাদার কীটনাশকটি মাটির মধ্য প্রইয়োগ করতে হয়। ব্যবহারের জন্য জমিতে সেচ দিয়ে রাগবী দানাদার সার অথবা অন্যকিছুর মধ্য মিশিয়ে খুব ভালো ভাবে বণ্টন করে জমিতে ছিটাতে হবে।
- পোকা: নেমাটোড, কৃমি, বিটল লার্ভা, মাছি লার্ভা, গোড়ার মাজরা পোকা ঘূঁঘরা সহ, কেঁচো বিভিন্ন পোকা।
- ফসল: পটল, ধান, আখ, মরিচ, ড্রাগন, কদু, লাউ, শাক ও সবজি ও বীজ জাতীয় ফসল সহ বিভিন্ন ফসল।
- সাবধানতা! রাগবী দানাদার শিশুদের নাগালের বাহিরে রেখবেন, এবং ব্যবহারের পূর্বে জমিতে সেচ দিলে ভালো কার্যকরিতা পাওয়া যাই । ব্যবহার শেষে অবশ্যই শাবান দিয়ে গোসল করবেন । রাগবী খালি হাতে স্পর্শ থেকে বিরত থাকবেন।
প্রোডাক্ট এর নাম
- প্রোডাক্ট এর নাম: রাগবী ১০ জি
- প্যাকেট সাইজ: ১ কেজি
- রেজিস্ট্রেশন: AP-484
- মূল উপাদান: কেডুসাফস ১০%
- বাজারজাতকারী কোম্পানি: সেমকো কর্পোঃ লিঃ
প্রয়োগমাত্রা
|
ফসল |
পোকা |
সময় |
প্রতি ৩৩ শতাংশ জমিতে |
|
পটল |
নিমাটোড, উইপোকা, মাটির পোকা |
পোকা লাগার পর মাটিতে প্রইয়োগ করুন |
১ কেজি |
|
ড্রাগন |
নিমাটোড, উইপোকা, মাটির পোকা |
পোকা লাগার পর মাটিতে প্রইয়োগ করুন |
১ কেজি |
|
তামাক |
নিমাটোড, কাটুই পোকা, মাটির পোকা |
পোকা লাগার পর মাটিতে প্রইয়োগ করুন |
১ কেজি |
|
আখ |
নিমাটোড, মাজরা পোকা |
পোকা লাগার পর মাটিতে প্রইয়োগ করুন |
১ কেজি |