কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

স্টার্টার ৪০ ইসি কীটনাশক (ডাইমেথোয়েট)

স্টার্টার ৪০ ইসি একটি স্পর্শক ও পাকস্থলী ও অন্তর্বাহী গুণসম্পন্ন খুবি গন্ধ যুক্ত কীটনাশক যা বেগুন পটল ধান গম ও আলু সহ বিভিন্ন ফসলের মাছি পোকা তাড়াতে এবং উদ্ভিদের রস শোষক কীটপতঙ্গ যেমন হপার, মাকড়, এফিড, নলিমাছি, জ্যাসিড, সবুজ পাতাফড়িং, চুঙ্গিপোকা দমনে ব্যবহৃত হয় এছাড়াও এর কার্যকারীতা অনেক দিন থাকে ।

    প্যাকেট সাইজ: ১০০ মিলি, ৪০০ মিলি ।

    মূল উপাদান: ডাইমেথোয়েট ৪০% ।

    বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare)

  • ১০০ মিলি
  • ৪০০ মিলি

স্টার্টার ৪০ ইসি

 

স্টার্টার ৪০ ইসি একটি খুবি গন্ধ এবং স্পর্শক পাকস্থলী ও অন্তর্বাহী গুণসম্পন্ন অর্গানোফসফরাস গ্রুপের কীটনাশক যা খুবি খুবি গন্ধযুক্ত। স্টার্টার ৪০ ইসি এর ভিতরে আছে প্রতি লিটারে ৪০০ মিলি ডাইমেথোয়েট, স্টাটাটের উপাদান ডাইমেথোয়েট কীটপতঙ্গকে নিয়ন্ত্রণে করতে পারে এটি ব্যবহার পদ্ধতি ও কী কী পোকা দমন হতে তা নিচ উল্লেখ করা হলো

 

উপকারীতা

 
      • ক্ষতিকর কীট দমন: স্টার্টার ৪০ ইসি বিভিন্ন প্রকার ক্ষতিকর কীট যেমন - এফিড, থ্রিপস, জ্যাসিড, মিলিবাগ, পাতা சுரঙ্গকারী পোকা এবং কিছু মাইট দমনে অত্যন্ত কার্যকর। এই কীটগুলি উদ্ভিদের রস চুষে খায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত করে, রোগ ছড়ায় এবং ফলন কমিয়ে দেয়। Dimethoate ব্যবহারের মাধ্যমে এই কীটগুলির আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা যায়।
      • দ্রুত কার্যকারিতা: এই কীটনাশক স্প্রে করার অল্প সময়ের মধ্যেই পোকা মারা শুরু করে। এর Contact action এর কারণে সরাসরি সংস্পর্শে আসা কীট দ্রুত নিস্তেজ হয়ে পড়ে।
      • দীর্ঘস্থায়ী সুরক্ষা: Dimethoate systemic হওয়ার কারণে গাছের পাতা, কাণ্ড ও মূলে প্রবেশ করে এবং বেশ কিছু দিন পর্যন্ত গাছের অভ্যন্তরে অবস্থান করে এছাড়াও এটি চিবানো পোকা যেমন লেদা পোকা নিয়ন্ত্রন করতে পারে। এর ফলে নতুন করে কীট আক্রমণ করলেও গাছ সুরক্ষিত থাকে।
      • বিভিন্ন ফসলে ব্যবহারযোগ্য: স্টার্টার ৪০ ইসি একটি বহুল ব্যবহৃত কীটনাশক এবং এটি ধান, গম, ভুট্টা, তুলা, সরিষা, বিভিন্ন প্রকার সবজি (যেমন - বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি), ফল গাছ (যেমন - আম, লিচু, পেয়ারা) এবং অন্যান্য অনেক ফসলে ব্যবহার করা যায়।
      • সাশ্রয়ী ও সহজলভ্য: অন্যান্য অনেক আধুনিক কীটনাশকের তুলনায় Dimethoate সাধারণত দামে সস্তা এবং বাজারে সহজে পাওয়া যায়। এটি কৃষকদের জন্য একটি অর্থনৈতিকভাবে লাভজনক বিকল্প।
      • ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সহায়ক: কিছু ক্ষেত্রে, স্টার্টার ৪০ ইসি রোগবালাই বহকারী পোকা দমন করার মাধ্যমে ভাইরাস জনিত রোগের বিস্তার কমাতেও সাহায্য করে। যেমন, এফিড অনেক ভাইরাস রোগের বাহক হিসেবে কাজ করে।

 

পোকা:

 
      • হলুদ মাছি, মশা, পাতা মোড়ানো পোকা, সবুজ গাছ ফড়িং, চুঙ্গিপোকা, বাদামি গাছ ফড়িং, এফিড, গান্ধী পোকা, জ্যাসিড, হপার, সাদা মাছি, নলিমাছি, জাব পোকা, মাকড় ও ইঁদুর ।

 

ব্যবহারবিধি

 

 

      • স্টার্টার ৪০ ইসি ব্যবহার: স্টার্টার ৪০ ইসি খুবি গন্ধ যুক্ত কীটনাশক তাই এটা পোকামাকড় নিয়ন্ত্রণ সহ ইঁদুর নিয়ন্ত্রণে ব্যবহার হয়। ইদুর নিয়ন্ত্রণের জন্য ফসলের জমিতে স্টার্টার ৪০ ইসির মাত্রা বাড়িয়ে স্প্রে করতে হবে এতে ইঁদুর পালাবে অথবা মারা যাবে। 
      • মাত্রা: প্রতি ১ লিটার পানিতে ১.২ মিলি হারে অথবা ১৬ লিটার স্প্রে ঢমে ২০-২৫ মিলি স্টার্টার ৪০ ইসি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
      • সাবধানতা: স্টার্টার ৪০ ইসি খুবি গন্ধ তাই বাসস্থানের পাশে ও মানুষ চলাচল করে এমন জায়গায় রাখবেন না, এবং ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন। 

 

প্যাকেট সাইজ: ১০০ মিলি, ৫০০ মিলি ।

মূল উপাদান: ডাইমেথোয়েট ৪০% । 

বাজারজাতকারক কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare) ।

 

প্রয়োগমাত্রা:

 

ফসল

পোকামাকড়

প্রতি ১ লিটারের জন্য

চা

লাল মাকড়, চা’য়ের মশা

১.৫ মিলি

লাল শাক, সাদা শাক

মাকড়

১.৫ মিলি

ধান

পাতামোড়ানো পোকা, সবুজ পাতাফড়িং, বাদামী গাছফড়িং, থ্রিপস, পামরীপোকা, চুঙ্গিপোকা, গান্ধিপোকা, নলিমাছি

১.৫ মিলি

শিম, বরবটি, আলু, বেগুন, শাক-সবজি, সরিষা

জাব পোকা

১.৫ মিলি

আম

হপার পোকা

১.৫ মিলি

পটল

মশা, রস খেকো পোকা

১.৫ মিলি

তুলা

জাব পোকা

১.৫ মিলি

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease