সাইফানন ৫৭ ইসি
ফসলকে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করতে এসেছে দেশের বাজারে সুপরিচিত ও কার্যকরীu কীটনাশক সাইফানন ৫৭ ইসি। এটি একটি অর্গানোফসফেট জাতীয় কীটনাশক যার মূল উপাদান হলো ম্যালাথিয়ন ৫৭% । সাইফানন ৫৭ ইসি একটি বিশ্বস্ত ও কার্যকরী কীটনাশক, যার মূল উপাদান ম্যালাথিয়ন ৫৭%। এটি পোকার স্নায়ুতন্ত্রে আঘাত করে স্পর্শে, খেয়ে ও বাষ্পে তিনভাবেই দ্রুত মেরে ফেলে। ধানের মাজরা-গান্ধী পোকা, সবজির কাটুই-এফিড-থ্রিপস, আম-লিচু-পেয়ারার ফল মাছি ও ছিদ্রকারী পোকা, পাট-তুলা-চা বাগানের ক্ষতিকর পোকা – সবই এর নিয়ন্ত্রণে আসে।
সাইফানন ৫৭ ইসি কোন কোন পোকা দমন করবে
- - মশা, মাছি, পিপড়া, তেলা পোক, লাল মাকড়, জাব পোকা, লার্ভা,ডগা ও ফল ছিদ্রকারী পোকা, থ্রিপস, কেটা পলার, মথ, তেলা পোকা সহ বিভিন্ন পোকা
- - ধানের মাজরা পোকা, গান্ধী পোকা, পাতা মোড়ানো পোকা, সবুজ পাতা ফড়িং
- - আম, লিচু, পেয়ারা, জাম্বুরার ফল ছিদ্রকারী পোকা ও ফল মাছি
- - আলু, টমেটো, বেগুন, লাউ, কুমড়া জাতীয় সবজির কাটুই পোকা, লাল মাকড়, থ্রিপস, এফিড
- - পাটের বিছা পোকা বা হেয়ারি ক্যাটারপিলার
- - চা বাগানের লাল মাকড়, থ্রিপস পোকা
- - তুলার বলওয়ার্ম, এফিড, জ্যাসিড সহ বিভিন্ন ফসলের বিভিন্ন পোকা দমনে ভালো কার্যকর।
সাইফানন ৫৭ ইসি দিয়ে ঘর-বাড়ির মশা-পোকা নিয়ন্ত্রণ
সাইফানন ৫৭ ইসি (ম্যালাথিয়ন ৫৭%) একটি কার্যকর কীটনাশক যা মশা, উড়ন্ত পোকা ও তেলাপোকা পোকা নিয়ন্ত্রণে ব্যবহার করা যাই, তবে প্রধানত কৃষিজমির জন্য তৈরি। বাড়ির আশেপাশে বা বাইরের জায়গায় (যেমন বারান্দা, উঠোন) সীমিতভাবে ব্যবহার করা যায় এর জন্য সঠিক মাত্রায় ব্যবহার করতে হয়।
- মশা নিয়ন্ত্রণ: বাড়ির চারপাশে জল জমা স্থান অথবা ফগার স্প্রেয়ার মেশিনের জন্য ১ লিটার জলে ০.৫ মিলি সাইফানন ৫৭ ইসি মিশিয়ে সকাল বা সন্ধ্যায় স্প্রে করুন। এটি মশার লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশা দ্রুত মারে।
- উড়ন্ত পোকা (ফ্লাই, মথ): রান্নাঘরের চারপাশে স্প্রে করে ৭-১০ দিন সুরক্ষা পান, কিন্তু খাবার থেকে দূরে রাখুন।
- তেলা পোকা বা ককরোচ: দেয়ালের ফাঁকড়া বা মেঝেতে সামান্য স্প্রে, এই পোকা মারা যাই।
- স্প্রে করার সময় জানালা-দরজা খুলে রাখুন, ২-৪ ঘণ্টা পর ঘরে প্রবেশ করুন এবং ভালো করে ঘর মুছে নিন।
কোন কোন ফসলে ব্যবহার করবেন:
- ধান, পাট, পটল, সবজি (আলু, টমেটো, বেগুন, লাউ, শসা, করলা, মিষ্টি কুমড়া), ফল (আম, লিচু, পেয়ারা, কমলা, জাম্বুরা), চা বাগান, তুলা, ডাল জাতীয় ফসল – প্রায় সব ধরনের ফসলেই নিরাপদে ব্যবহার করা যায়।
সাইফানন ৫৭ ইসি কীভাবে কাজ করে (Mode of Action):
সাইফানন ৫৭ ইসি একটি অর্গানোফসফেট গ্রুপের কীটনাশক। এটি পোকার শরীরে প্রবেশ করে নার্ভাস সিস্টেমে থাকা এসিটাইল কোলিন স্টোরেজ এনজাইমকে বন্ধ করে দেয়। ফলে পোকার স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে পোকা পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যায়। এটি স্পর্শে, পাকস্থলী এবং কিছুটা ফিউমিগেশন বা বাষ্পের মাধ্যম – তিন ভাবে কাজ করে তাই পাতার উপর-নিচ দুই পিঠে লুকিয়ে থাকা পোকা সহজে দমন করতে পারে না।
সাইফানন ৫৭ ইসি নিরাপদ ব্যবহার পদ্ধতি
- - বোতলের সিল ভালো করে ঝাঁকিয়ে নিন।
- - প্রতি ১ লিটার পানিতে ১-১.৫ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হয়।
- - সকালে বা বিকেলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। দুপুরের কড়া রোদে স্প্রে করবেন না।
- - পোকার আক্রমণ দেখামাত্র স্প্রে করুন, দেরি করবেন না।
- - একই ফসলে পরপর ২ বারের বেশি ব্যবহার করবেন না, অন্য গ্রুপের কীটনাশক দিয়ে বদল করে নিন।
- - স্প্রে করার সময় মুখোশ, গ্লাভস, লম্বা হাতা জামা পরুন। স্প্রে শেষে সাবান দিয়ে ভালো করে গোসল করুন।
- - ফসল তোলার কমপক্ষে ৭-১৪ দিন আগে স্প্রে বন্ধ করুন।
প্রোডাক্ট এর বিস্তারিত
- প্রডাক্টের নাম: সাইফানন ৫৭ ইসি
- প্যাক সাইজ: ১০০ মিলি (কাচের বোতল)
- মূল উপাদান: ম্যালাথিয়ন ৫৭%
- আমদানিকারক কোম্পানি: সেতু পেস্টিসাইড লিমিটেড