কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

তাবিজ ফেরোমন - ফলের মাছি পোকা নিয়ন্ত্রণে কার্যকর

তাবিজ ফেরোমন টোপ ফলের মাছি দমনের জন্য ব্যবহৃত একটি কার্যকর ফেরোমন লিউর। এটি কুমড়া, লাউ, শসা, করলা, ঝিঙাসহ কুমড়া জাতীয় সবজি ফসলে ফলের মাছি নিয়ন্ত্রণে সহায়তা করে। ফেরোমনের গন্ধে আকৃষ্ট মাছি ফাঁদের মধ্যে প্রবেশ করে আটকা পড়ে বা সাবান মিশ্রিত পানিতে পড়ে মারা যায়। ফলের বাগানে এটি সর্বোচ্চ ৯০ দিন এবং সবজি ক্ষেতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে।

Product Details

  • প্রডাক্টের নাম: তাবিজ (Tabiz Pheromone Trap)
  • প্যাক সাইজ: ১ প্যাক = ২টি লিউর
  • ফেরোমন ফ্লেভার: কিউ লিউর
  • টার্গেট পোকা: ফলের মাছি (Melon Fruit Fly) - Bactrocera cucurbitae 
  • রেজিস্ট্রেশন: AP-BIO-29 
  • বাজারজাতকারী: ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • Keyword: তাবেজ ফেরমন, তাবিজ ফেরোমন,  তাবিয, তবিজ ফেরোমন, tabij feromone, tabig pheromone
  • ১ প্যাক = ২ পিচ লিউর

তাবিজ ফেরোমন টোপ

ফলের মাছি দমনের জন্য কার্যকর পরিবেশবান্ধব ফেরোমন লিউর।

তাবিজ ফেরোমন কী?

তাবিজ একটি বিশেষ ধরনের সেক্স ফেরোমন টোপ (Pheromone Lure), যা ফলের মাছি পোকাকে আকর্ষণ করে ফাঁদের মধ্যে এনে আটকে ফেলে। ফেরোমনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ ফলের মাছি ফাঁদের ভেতরে প্রবেশ করে। ফাঁদের গঠন এমনভাবে তৈরি করা হয় যে মাছি সহজে বের হতে পারে না। ফলে মাছি ফাঁদের ভেতরেই মারা যায় অথবা ফাঁদের নিচে রাখা সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে ডুবে মারা যায়।

এর ফলে ফলের মাছির প্রজনন কমে যায় এবং ক্ষেতে বা বাগানে ফলের মাছির আক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এটি পরিবেশবান্ধব, বিষমুক্ত এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ উপাদান।

ব্যবহার ক্ষেত্র

তাবিজ ফেরোমন বিভিন্ন ফল ও সবজি ফসলে ফলের মাছি দমনে ব্যবহার করা যায়। বিশেষ করে—

  • কুমড়া
  • মিষ্টি কুমড়া
  • লাউ
  • চাল কুমড়া
  • করলা
  • ঝিঙা
  • চিচিঙ্গা
  • ধুন্দল
  • শসা
  • খিরা
  • কাকরোল
  • পটল
  • তরমুজ
  • বাঙ্গি
  • অন্যান্য ফল ও সবজি বাগান

টার্গেট পোকা

ফলের মাছি (Melon Fruit Fly) - Bactrocera cucurbitae

তাবিজ ফেরোমন কীভাবে কাজ করে?

ফলের মাছি গন্ধের মাধ্যমে ফেরোমন টোপ শনাক্ত করে এবং আকৃষ্ট হয়ে ফাঁদের দিকে আসে। ফাঁদের ভেতরে প্রবেশ করার পর মাছি সহজে বের হতে পারে না। ফলে —

  • মাছি ফাঁদের ভেতরে আটকা পড়ে মারা যায়, অথবা
  • সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানিতে পড়ে ডুবে মারা যায়।

নিয়মিত ব্যবহার করলে পুরুষ ফলের মাছির সংখ্যা কমে যায়, প্রজনন ব্যাহত হয় এবং ফলের মাছির আক্রমণ নিয়ন্ত্রণে আসে।

ফাঁদ তৈরির ও স্থাপনের পদ্ধতি

১. একটি স্বচ্ছ প্লাস্টিক বোতল বা উপযুক্ত প্লাস্টিক ট্র্যাপে কয়েকটি ছিদ্র তৈরি করুন।

২. তাবিজ ফেরোমন টোপটি সুতা বা তারের সাহায্যে ট্র্যাপের মাঝামাঝি স্থানে ঝুলিয়ে দিন।

৩. ট্র্যাপের নিচে সামান্য সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখুন।

৪. গাছের ফুল ও ফল যে উচ্চতায় থাকে, ঠিক সেই উচ্চতায় খুঁটির সাহায্যে ফাঁদ স্থাপন করুন।

৫. জমি বা বাগানে সমান দূরত্বে বর্গাকার পদ্ধতিতে ফাঁদগুলো স্থাপন করুন।

প্রয়োগের মাত্রা

  • প্রতি ৫ - ৬ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করুন।
  • প্রতি ৩৩ শতক জমিতে ১২–১৪ টি ফাঁদ ব্যবহার করা যেতে পারে।
  • ফলের মাছির আক্রমণ শুরু হওয়ার ৩০ দিন আগেই ফাঁদ স্থাপন করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। তাই যত দ্রুত সম্ভব ফাঁদ স্থাপন করুন।

কার্যকারিতা

  • ফলের মাছির উপস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • ফলের ছিদ্রা, বাকা টেরা, পচন ও ক্ষতি কমায়।
  • কীটনাশকের ব্যবহার কমাতে সাহায্য করে।
  • ফল ও সবজি নিরাপদ উৎপাদনে সহায়ক।
  • পরিবেশ ও উপকারী পোকামাকড়ের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।
  • সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) জন্য উপযোগী।

সতর্কতা

  • ফেরোমন টোপের গায়ে সরাসরি পানি লাগাবেন না।
  • প্রতি ৭ দিন অন্তর সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানি পরিবর্তন করুন। তবে নির্দিষ্ট ছোট ছিদ্র প্লাস্টিক ফাদের ক্ষেত্রে পানি বা ডিটারজেন্ট এর কোনো প্রয়োজন হয় না।
  • টোপ ব্যবহার না করা পর্যন্ত ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
  • শিশুদের নাগালের বাইরে রাখুন।

আরো বিস্তারিত

  • প্রডাক্টের নাম: তাবিজ (Tabiz Pheromone Trap)
  • ফেরোমন ফ্লেভার: কিউ লিউর 
  • প্যাক সাইজ: ১ প্যাকেটে ২টি ফেরোমন টোপ।
  • টার্গেট পোকা: ফলের মাছি (Melon Fruit Fly) - Bactrocera cucurbitae 
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: AP-BIO-29 
  • বাজারজাতকারী: ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
Add a review