কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ট্রেসার ৪৫ এসসি কীটনাশক (স্পিনোস্যাড ৪৫%)

ট্রেসার ৪৫ এসসি হলো একটি অত্যন্ত কার্যকরী স্পর্শক (contact) ও পাকস্থলী (stomach) বিষক্রিয়া, ট্রান্সলামিনার (Translaminar) কার্যকারিতা রয়েছে, অর্থাৎ এটি পাতার এক পাশ থেকে অন্য পাশে প্রবেশ করতে পারে এমন শক্তিশালী জৈবিক কীটনাশক, যার প্রধান উপাদান হলো স্পিনোস্যাড ৪৫% (Spinosad). ট্রেসার ৪৫ এসসি পোকার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে পোকাকে পক্ষাঘাতগ্রস্ত করে এবং মৃত্যু ঘটায়।

 

ট্রেসার ৪৫ এসসি বিশেষ করে লেপিডোপটেরা (প্রজাপতি) শ্রেণীর পোকা, থ্রিপস, লিফ মাইনার, ফল ছিদ্রকারী পোকা ইত্যাদি দমনে অত্যন্ত কার্যকরী। কম বিষাক্ততা এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে এটি সবজি, ফল ও অন্যান্য ফসলের তুলনামূলকভাবে নিরাপদে ব্যবহার করা যায় এবং উপকারী পোকা ও পরাগায়নকারীদের উপর তুলনামূলক কম প্রভাব দেখায়।

 

Product Details

  • প্রোডাক্ট এর নাম: ট্রেসার ৪৫ এসসি (Tracer 45 SC)
  • প্যাকেট সাইজ: ৭ মিলি, ২৫ মিলি, ৭৫ মিলি
  • মূল উপাদান: স্পিনোস্যাড ৪৫% (Spinosad)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: AP-1335
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড (Auto Crop Care Limited)
  • keyword: টেসার, তেসার কীটনাশক, ট্রেচার, treser 45sc, teresar, tser 45sc, trisar 45sc,  25 sc, spinoside
  • ৭ মিলি

ট্রেসার ৪৫ এসসি কীটনাশক

ট্রেসার ৪৫ এসসি একটি কার্যকরী জৈবিক কীটনাশক, যার প্রধান উপাদান হিসেবে আছে প্রতি ১ কেজিতে ৪৫০ গ্রাম স্পিনোস্যাড (Spinosad)। এটি একটি নতুন নেচারালাইট (Naturalyte) শ্রেণীর বায়োলজিক্যাল জৈব কীটনাশক। 

 

ট্রেসার ৪৫ এসসি কীটনাশকটি প্রধানত স্পর্শক (Contact) এবং পাকস্থলী বিষক্রিয়া (Stomach action) পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ পোকা যদি ওষুধ লাগা পাতার সংস্পর্শে আসে বা সেই পাতা খায়, তাহলে এর প্রভাব পড়ে।

এছাড়া এতে ট্রান্সলামিনার (Translaminar) কার্যকারিতা রয়েছে, অর্থাৎ এটি পাতার এক পাশ থেকে অন্য পাশে প্রবেশ করতে পারে। তবে এটি সম্পূর্ণ সিস্টেমিক (Systemic) নয়।

 

ট্রেসার ৪৫ এসসি পোকার স্নায়ুতন্ত্রের আক্রমণ করে, ফলে পোকা দ্রুত খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং অল্প সময়ের মধ্যে মারা যায়। নিচে এই কীটনাশকের বিস্তারিত উল্লেখ করা হলোঃ

ট্রেসার ৪৫ এসসি কীটনাশকের কার্যপদ্ধতি

ট্রেসার ৪৫ এসসি এর মূল উপাদান হলো স্পিনোস্যাড, নিচে এর কার্যপদ্ধতি ও গুনাবলি দেওয়া হলো:

  • ট্রেসার ৪৫ এসসি হলো একটি জৈবিক (biological) কীটনাশক, যা IRAC গ্রুপ ৫-এর অন্তর্ভুক্ত। এর মূল উপাদান স্পিনোস্যাড পোকার নার্ভাস সিস্টেমে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এবং GABA রিসেপ্টরকে অতিরিক্ত উদ্দীপিত করে, ফলে পোকা খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং ১-৩ দিনের মধ্যে মারা যায়। এটি লার্ভা এবং প্রাপ্তবয়স্ক পোকার বিরুদ্ধে খুব কার্যকর, এবং কিছু ক্ষেত্রে ডিমের উপর প্রভাব ফেলে।

প্রধান গুণাগুণ:

  • জৈবিক উৎসের কারণে কম বিষাক্ত (low toxicity) এবং পরিবেশবান্ধব।
  • দ্রুত কাজ করে (fast acting) এবং পোকার খাওয়া বন্ধ করে ফসলের ক্ষতি কমায়।
  • প্রতিরোধ ক্ষমতা (resistance) গড়ে ওঠার সম্ভাবনা কম।
  • উপকারী পোকা (beneficial insects) যেমন লেডিবার্ড, পরজীবী ওয়াস্প ইত্যাদির উপর কম প্রভাব।
  • সবজি ও ফলের জন্য উপযুক্ত, কম অবশিষ্টাংশ (low residue)

যে পোকাগুলো দমন হবে:

ট্রেসার ৪৫ এসসি চিবিয়ে খাওয়া পোকা ও ক্ষত সৃষ্টি করে রষ খাওয়া (rasping) পোকা দমন করতে পারে, নিচে এই দমন যোগ্য পোকাগুলি উল্লেখ করা হলো

১. থ্রিপস (Thrips) - Rasping Insect:

  • মরিচ
  • পেঁয়াজ
  • বেগুন
  • ফুল ফসল
  • তরমুজ ইত্যাদি

২. ফল ও পাতা খেকো লার্ভা / ক্যাটারপিলার / লেদা পোকা (Caterpillar)

  • ফল ছিদ্রকারী পোকা
  • লেদা পোকা
  • পাতামোড়ানো পোকা
  • আর্মিওয়ার্ম

৩. লিফ মাইনার (Leaf Miner):

  • টমেটো
  • শসা
  • পটল
  • কুমড়া
  • বেগুন
  • বিভিন্ন সবজি

৪. ফলের মাছি পোকা (Fruit Fly):

  • লাউ
  • পটল
  • করলা
  • চিচিংগা
  • করলা,
  • কুমড়া জাতীয় সবজি

৫. কিছু বিটল ও লার্ভা জাতীয় পোকা

  • পাতা খেকো বিটলের লার্ভা

যেসব পোকার উপর সাধারণত কম কাজ করে:

ট্রেসার ৪৫ এসসি এর মধ্য থাকা Spinosad সাধারণত নিচের পোকার উপর খুব শক্তিশালী না:

  • সাদা মাছি (Whitefly)
  • জাব পোকা (Aphid)
  • মাকড় (mite)

ট্রেসার ৪৫ এসসি প্রধানত নিয়ন্ত্রণ করে:

বিভিন্ন ফসলের ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Shoot & Fruit Borer), থ্রিপস (Thrips), লিফ মাইনার (Leaf Miner), ক্যাটারপিলার (Caterpillars), আর্মিওয়ার্ম (Armyworm), বলওয়ার্ম (Bollworm), লেদা পোকা ইত্যাদি। বিভিন্ন ফসলে যেমন বেগুন, ধান, জুট, সবজি, ফল ইত্যাদিতে ব্যবহার করা যায়।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: ফসল ও পোকা ভেদে ডোজ ভিন্ন হতে পারে (সাধারণত লেবেল অনুসারে)। সাধারণত পানিতে মিশিয়ে ফসলের পাতায় স্প্রে করতে হয়। স্প্রে করার সময় লম্বা হাতা কাপড়, মাস্ক, গ্লাভস পরুন। চোখে-মুখে লাগা থেকে সতর্ক থাকুন।
  • সাবধানতা: এটি মাছ ও জলজ প্রাণীর জন্য বিষাক্ত হতে পারে, তাই জলাশয়ের কাছে স্প্রে করবেন না। ব্যবহারের পর হাত-মুখ ভালোভাবে ধুয়ে নিন। খালি পাত্র অন্য কাজে ব্যবহার করবেন না।
  • মাত্রা: প্রতি ১ লিটার পানির জন্য ০.২ -০.৩  মিলি ট্রেসার ৪৫ এসসি মিশিয়ে ফসলের কান্ড ও পাতাকে লক্ষ করে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করত হয়

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্টের নাম: ট্রেসার ৪৫ এসসি (Tracer 45 SC)
  • প্যাক সাইজ: ৭ মিলি, ২৫ মিলি, ৭৫ মিলি
  • মূল উপাদান: স্পিনোস্যাড ৪৫%
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নং: AP-1335
  • বাজারজাতকারী কোম্পানি: অটো ক্রপ কেয়ার লিমিটেড (Auto Crop Care Limited)

প্রয়োগ মাত্রা

ফসল

পোকা

১ লিটার পানিতে

পটল

লেদা পোকা, ফলের মাছি পোকা

০.২ -০.৩  মিলি

পাট

লেদা পোকা, বল ওয়ার্ম

০.২ -০.৩  মিলি

কুমড়া

থ্রিপস, জ্যাসিড, বলওয়ার্ম, ফলের মাছি পোকা

০.২ -০.৩  মিলি

ধান

পাতা মোড়ানো পোকা

০.২ -০.৩  মিলি

তুলা

বল ওয়ার্ম, জেসিড, এফিড

০.২ -০.৩  মিলি

পেয়ারা

এফিড, বলওয়ার্ম

০.২ -০.৩  মিলি

মরিচ

থ্রিপস, ফল ছিদ্রকারী পোকা

০.২ -০.৩  মিলি

ড্রাগন

লেদা পোকা

০.২ -০.৩  মিলি

 

Add a review