আলটিমা প্লাস
আলটিমা প্লাস হলো একটি অত্যাধুনিক কার্যকরী স্পর্শক, অন্তর্বাহী গুণসম্পন্ন চিবিয়ে খাওয়া পোকা ও শোষক পোকা দমনকারী কীটনাশক, যা ফসলকে মাজরা ও শোষক পোকার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করে। এই কীটনাশকের মূল উপাদান হলো ইমামেকটিন বেনজোয়েট ১০% এবং থায়ামেথোক্সাম ১০%। এই দুটি উপাদানের সম্মিলিতভাবে কাজ করে তাই এটি বিভিন্ন ধরনের পোকা দমনে অত্যন্ত উপযোগী করে।
আলটিমা প্লাস এর কার্যপদ্ধতি:
আলটিমা প্লাস এর ভিতরে বিদ্যমান আছে দুইটি উপাদান এগুলি হলো: এমামেকটিন বেনজয়েট + থায়ামেথোক্সাম।
-
-
- এমামেকটিন: এমামেকটিন বেনজয়েট হলো অ্যাভারমেকটিন গ্রুপের কীটনাশক। এর কার্যপদ্ধতি হলো পোকার স্নায়ুতে Glutamate ও GABA রিসেপ্টরে প্রভাব ফেলে ক্লোরাইড আয়নের প্রবাহ বাড়ানো। এতে স্নায়ু ও পেশি পক্ষাঘাতগ্রস্ত হয়, পোকা খাওয়া বন্ধ করে মরে যায়। এটি মূলত পাতাখেকো শুঁয়োপোকা দমনে কার্যকর।
- থায়ামেথোক্সাম: থায়ামেথোক্সাম হলো নিওনিকোটিনয়েড গ্রুপের কীটনাশক। এর কার্যপদ্ধতি হলো পোকার নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরে বাঁধন তৈরি করে অতিরিক্ত স্নায়ু উদ্দীপনা ঘটানো। এতে পোকা অচল হয়ে দ্রুত মারা যায়। এটি সিস্টেমিক হওয়ায় গাছের ভেতরে ছড়িয়ে পড়ে এবং জাবপোকা, সাদা মাছি, থ্রিপস, পাতা ফড়িংয়ের মতো চুষে খাওয়া পোকার বিরুদ্ধে কাজ করে।
-
কেন কৃষক আলটিমা প্লাস ব্যবহার করবেন:
-
-
- ব্রড-স্পেকট্রাম পোকা দমন: আলটিমা প্লাস একটি ব্রড-স্পেকট্রাম কীটনাশক যা একযোগে বিভিন্ন ধরনের পোকা দমন করে। যেমন বিভিন্ন শ্রেনীর চিবিয়ে খাওয়া পোকা ও চোষক পোকা। এর ১০ গ্রাম ওজনের প্যাকেটটি ছোট আকারের জমিতে ব্যবহারের জন্য খুবই সুবিধাজনক।
- ভিন্নভিন্ন কার্যকারিতা: এতে থাকা ইমামেকটিন বেনজোয়েট পোকার স্নায়ুতন্ত্রকে দুর্বল করে এবং দ্রুত পক্ষাঘাতগ্রস্ত করে। অন্যদিকে, থায়ামেথোক্সাম পোকার খাদ্য গ্রহণ ক্ষমতা নষ্ট করে দেয়। এটি ভিন্নভিন্ন ভাবে পোকা উপর বিষক্রিয়া ঘটিয়ে ফসলের পোকাকে দ্রুত নির্মূল করে।
- বহুমুখী পোকা দমন: এটি বিশেষ করে লেদা পোকা, মাজরা পোকা, ফল ছিদ্রকারী পোকা, এবং শোষক পোকা (যেমন: জাব পোকা, সাদা মাছি, থ্রিপস) দমনে অত্যন্ত কার্যকরী। এটি বিভিন্ন সবজি (বেগুন, টমেটো, পটল, শিম), ফল এবং ধান চাষে ব্যবহার করা যায়।
- প্রতিরোধ ক্ষমতা কম: আলটিমা প্লাস প্রয়োগে পোকা সহজেই এই বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে না, ফলে দীর্ঘমেয়াদে কার্যকর থাকে।
- স্পর্শক ও অন্তর্বাহী ক্ষমতা: এটি গাছের বাহিরে ও ভিতর দিয়ে কাজ করে (অন্তর্বাহী), যার ফলে এটি স্প্রে করার পরেও গাছের নতুন অংশে সুরক্ষা দেয়। এতে বারবার স্প্রে করার প্রয়োজন হয় না, যা কৃষকের সময় ও খরচ বাঁচায়।
-
আলটিমা প্লাস প্রয়োগে যে সকল পোকা দমন হয়:
আলটিমা প্লাস প্রধানত পাতা চিবিয়ে খাওয়া পোকা ও চোষা ধরনের পোকা দমনে কার্যকর। যেমন:
-
-
- এফিড
- জ্যাসিড
- লার্ভা
- স্কেল পোকা
- লিফমাইনার
- পাতা ফড়িং
- শুয়ো পোকা
- সাদা মাছি
- মাজরা পোকা
- লেদা পোকা
- বিটল ও বিছা পোকা
- ডগা ও ফল ছিদ্রকারী পোকা
- পাতামোড়ানো পোকা
- থ্রিপস
- জাব পোকা ইত্যাদি
-
চাষিরা কেন ব্যবহার করবেন ?
চাষিরা আলটিমা প্লাস ব্যবহার করবেন কারণ হলো:
-
-
- একটি কীটনাশকের ভিতর একসাথে দুই ধরনের শক্তি আছে।
- পাতা ও গাছ চিবিয়ে খাওয়া পোকা এবং চোষক পোকা দমন হয়।
- কম খরচে বেশি সুরক্ষা নিশ্চিত করে।
- ফসলকে ক্ষতির পোকাকে ধ্বংস করে প্রকার হাত থেকে ফসল কে রক্ষা করে ফসলের উৎপাদন বাড়ায়।
- বাজারে বিক্রিযোগ্য ফসল নিশ্চিত হয়।
-
ব্যবহারবিধি
-
-
- ব্যবহার পদ্ধতি: আলটিমা প্লাস স্প্রে অথবা জমিতে ছিটিয়ে করা যায়, তবে স্প্রে করে ফসলের উপর প্রয়োগ করলে সর্বচ্চ ভালো রেজাল্ট পাওয়া যাই। স্প্রের জন্য প্রতি লিটার পানিতে ০.৩ গ্রাম আলটিমা প্লাস মিশিয়ে ফসলি জমিতে ব্যবহার করতে হবে।
- ফসল: ধান, বেগুন, টমেটো, পটল, গম, ভুট্টা, আখ, কুমড়া, খিরা, সহ সকল প্রকার ফসল।
- পোকা : মাজরা, কালো মাথা মাজরা, লেদা পোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পিঁপড়া, লার্ভা, হপার, শোষক পোকা, উড়চুঙ্গা, ঝিঁঝি, ফড়িং, এফিড, জ্যাসিড, পাতা মোড়ানো পোকা ইত্যাদি।
- সাবধানতা: আলটিমা প্লাস শিশুদের নাগালের বাহিরে রাখুন, এর স্বাদ, ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে।
-
প্রডাক্টের বিস্তারিত
- প্রোডাক্ট নাম: আলটিমা প্লাস
- প্যাকেট সাইজ: ১০ গ্রাম
- মূল উপাদান: এমামেকটিন বেনজয়েট ১০% + থায়ামেথোক্সা ১০%
- রেজিস্ট্রেশন: AP-3216
- বাজারজাতকারী কোম্পানি: মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেড (Mimpex Agrochemicals Ltd)
প্রয়োগমাত্রা
|
ফসল |
পোকা |
প্রতি ১ লিটার পানির জন্য |
|
ধান |
মাজরা, পাতা মোড়ানো পোকা |
০.৬ গ্রাম |
|
বেগুন |
ডগা ও ফল ছিদ্রকারী পোকা |
০.৬ গ্রাম |