উস্তাদ ১০ ইসি - ছিদ্রকারী ও লেদা পোকা দমনে কার্যকর
উস্তাদ ১০ ইসি হলো সাইপারমেথ্রিনযুক্ত একটি স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়াসম্পন্ন কৃত্রিম পাইরিথ্রয়েড শ্রেণীর কীটনাশক, যা পোকার স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে পোকা দমন করে। উস্তাদ ১০ ইসি-তে প্রতি কেজিতে ১০০ গ্রাম সাইপারমেথ্রিন বিদ্যমান। উস্তাদ ১০ ইসি পোকার সংস্পর্শে এলে কীভাবে কাজ করে, কোন কোন পোকা দমন হয়, এর উপকারিতা, ক্ষতিকর দিক ও ব্যবহারবিধি নিচে উল্লেখ করা হলো।
উস্তাদ ১০ ইসি এর কার্যপদ্ধতি:
উস্তাদ ১০ ইসি কীটপতঙ্গের স্নায়ুকোষের সোডিয়াম চ্যানেলকে প্রভাবিত করে। এটি সোডিয়াম চ্যানেলকে দীর্ঘ সময় খোলা রাখে, ফলে স্নায়ুকোষে অতিরিক্ত সোডিয়াম প্রবাহিত হয়। এই অস্বাভাবিক প্রবাহ স্নায়ু সংকেতের স্বাভাবিক চলাচল ব্যাহত করে। ফলে কীটপতঙ্গের স্নায়ুতন্ত্র অতিরিক্ত উত্তেজিত হয়ে পেশীতে কম্পন, খিঁচুনি ও পক্ষাঘাত সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত পোকা মারা যায়।
🐛 যে পোকা দমন হয়:
উস্তাদ ১০ ইসি মূলত চিবিয়ে বা কুরে খাওয়া পোকা দমনে কার্যকর, যেমন:
- লেদাপোকা
- বিছা পোকা / শুঁয়োপোকা
- ডগা ও ফল ছিদ্রকারী পোকা
- মাজরা পোকা
- পাতা মোড়ানো পোকা (চুঙ্গি পোকা)
- বোলওয়ার্ম
- কাকড়া
- পিঁপড়া
- বিটল
- তেলাপোকা
- ঝিঁঝিঁ পোকা
- ঘুঘরা পোকা
- হপার
- ফড়িং ইত্যাদি
🌱 উপকারিতা:
- বিভিন্ন পোকা দমন: উস্তাদ ১০ ইসি বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা বিশেষ বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, লেদাপোকা, তুলার বোলওয়ার্ম, বিছা পোকা, থ্রিপস, বিটল, পাতা ফড়িং, পিপড়া, আমের হপার, বিছা পোকা, লেদা পোকা, গান্ধি পোকা ইত্যাদি দমনে কার্যকর।
- দ্রুত কাজ: উস্তাদ ১০ ইসি এটি স্পর্শ (contact) ও পাকস্থলী (stomach) উভয়ভাবেই কাজ করে এবং পোকাগুলো গাছে বসে বা গাছের অংশ খেলে সাথে সাথে দ্রুত মারা যায় ।
- উচ্চ কার্যকারিতা: অল্প পরিমাণে ব্যবহারেই অধিকাংশ ক্ষতিকর পোকা দমন করা যায়, ফলে ফসলের ক্ষতি কমে এবং উৎপাদন বাড়ে।
- ফসলের মান ও উৎপাদন বৃদ্ধি: উস্তাদ ১০ ইসি ব্যবহারে কীটপতঙ্গ দমন হয় তাই গাছের পাতা, ফুল, ফল ও ডগা সুস্থ থাকে, ফলে ফসলের গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
- বিভিন্ন ফসলে ব্যবহার: বেগুন, মরিচ, টমেটো, করলা, ঢেঁড়শ, কুমড়া, পটল, আলু, চা, আখ, তরমুজ, পেয়ারা, ধান, ঝিঙা, চিচিঙ্গা, ও বিভিন্ন ফল ও সবজি গাছে ব্যবহার করা যায়।
ক্ষতিকর দিক:
- উপকারী পোকামাকড়ের মৃত্যু: উস্তাদ ১০ ইসি এর ভিতরে সাইপারমেথ্রিন থাকায় এটি ব্রড-স্পেকট্রাম হওয়ায় শুধু ক্ষতিকর পোকা নয়, মৌমাছি, পরাগায়নকারী ও অন্যান্য উপকারী পোকামাকড় মারা যেতে পারে। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এবং ফসলের পরাগায়ন কমে যেতে পারে।
- পোকামাকড়ের সহ্যক্ষমতা: উস্তাদ ১০ ইসি অতিরিক্ত বা বারবার ব্যবহারে টার্গেট পোকা দ্রুত সাইপারমেথ্রিনের প্রতি সহ্যশক্তি (resistance) গড়ে তোলে। ফলে ভবিষ্যতে একই কীটনাশক কম কার্যকর হতে পারে।
- পরিবেশগত ক্ষতি: এটি মাছ, মৌমাছি ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত। তাই জলাশয়ের কাছে বা মৌমাছি প্রজনন এলাকায় ব্যবহার করলে পরিবেশের মারাত্মক প্রভাব ফেলতে পারে।
ব্যবহারবিধি:
- পদ্ধতি: উস্তাদ ১০ ইসি পানির সাথে মিশিয়ে ফসলের উপর স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়। তবে এটি সারের সাথে মিশিয়ে মাটিতে লুকিয়ে থাকা পোকা দমন করা যাই।
- প্রয়োগমাত্রা: সাইপারমেথ্রিন প্রধানত প্রতি লিটার পানিতে ১ মিলি থেকে ১.৫ মিলি প্রয়োগ করতে হয়। তবে ফসল ভেদে মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে।
- সাবধানতা: প্রচণ্ড তাপ ও রোদে উস্তাদ ১০ ইসি মাত্রায় প্রয়োগকরলে পাতার ক্লোরোফিল নষ্ট হতে পারে, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে ব্যাহত করে। এছাড়াও পাতা ও কান্ড লাল ও হলুদ বর্ণ ধারণ করতে পারে।
আরো বিস্তারিত
- প্রোডাক্ট এর নাম: উস্তাদ ১০ ইসি (Ustaad 10 EC)
- প্যাকেট সাইজ: ১০০ মিলি, ২৫০ মিলি, ১ লিটার
- মূল উপাদান: সাইপারমেথ্রিন ১০%
- উৎপাদনকারী কোম্পানি: ইউপিএল লিমিটেড, ইন্ডিয়া (UPL Limited, India)
প্রয়োগ মাত্রা
|
ফসল |
পোকা |
প্রতি ১ লিটার পানির জন্য |
|
আম |
হপার |
১ মিলি |
|
বেগুন |
ডগা ও ফল ছিদ্রকারী পোকা, পিপড়া |
১.৫ মিলি |