কৃষি ঘর | Krishi Gor এখানে উদ্ভিদ ও কৃষি প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ফসলের বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ প্রদান করা হয়
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

জ্যামপ্রো ডিএম ছত্রাকনাশক (এমেটোকট্রাডিন + ডাইমেথোমর্ফ)

জ্যামপ্রো ডিএম একটি আধুনিক ও অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক যার এর মূল উপাদান হলো এমেটোকট্রাডিন ও ডাইমেথোমর্ফ। জ্যামপ্রো ব্যবহারে Oomycete প্রজাতীর ছত্রাক রোগ যেমনঃ যেমন লেট ব্লাইট, ডাউনি মিলডিউ, ফাইটোফথোরা ব্লাইট, Oomycete জনিত ড্যাম্পিং-অফ, শিকড় পচা ও সাদা মরিচা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। জ্যামপ্রো এর এর মধ্য দুটি ভিন্ন মোড অফ অ্যাকশন (FRAC Group 45 ও Group 40) রয়েছে এই জন্য এটি:

 

✔ প্রতিরোধমূলক (Protectant)

✔ নিরাময়কারী (Curative)

✔ স্পোর দমনকারী হিসেবে কাজ করে।


প্রোডাক্ট এর নাম: জ্যামপ্রো ডিএম

প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি,

মূল উপাদান: এমেটোকট্রাডিন ৩০% + ডাইমেথোমর্ফ ২২.৫%

রেজিস্ট্রেশন: AP-4189

বাজারজাতকারী ও পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড

keyword: জেম্প্রো, জেম প্রো, জেম পুরো, জেমপুরো, , জ্যামপোর, gempro, gemporo, gampro, gam pro,ZAM PRO, ZAMPRO, nafco, নাফকো

  • 50 ML
  • 100 ML

জ্যামপ্রো ডিএফ ছত্রাকনাশক

জ্যামপ্রো একটি স্পর্শক, অন্তর্বাহী ও পত্র ভেদি (ট্রান্সলেমিনার) গুণ সম্পন্ন ছত্রাকনাশক। জ্যামপ্রো এর মূল উপাদান এমেটোকট্রাডিন ৩০% ও ডাইমেথোমর্ফ ২২.৫% বিদ্যমান আছে তাই এটি খুবই অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। জ্যামপ্রো মূলত Oomycete প্রজাতির ছত্রাক সৃষ্ট রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ মূলক, নিরাময়কারী, স্পোর তৈরি দমনকারী হিসেবে কাজ করে। এছাড়াও এটি রোগের প্রাথমিক ও পরবর্তী স্টেজে কাজ করে, ও সহজে বৃষ্টিতে ধুয়ে যায় না এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।

জ্যামপ্রো এর কার্যক্ষমতা

  • এমেটোকট্রাডিন: ওমাইসিট ছত্রাকের বিরুদ্ধে শক্তিশালী, মাইটোকন্ড্রিয়াল কমপ্লেক্স III ইনহিবিট করে। ডাউনি মিলডিউ, লেট ব্লাইট, ফাইটোফথোরা রট ইত্যাদি নিয়ন্ত্রণ করে। 
  • ডাইমেথোমর্ফ: এটি ছত্রাকের কোষ প্রাচীর কে বাধা প্রদান করে ছত্রাকের বৃদ্ধি ও স্পোর এর অঙ্কুরোদগম রোধ করে। প্রতিরোধমূলক ও দমনকারী উভয় কাজ করে। 
  • জ্যামপ্রো দিয়ে Plasmopara, Peronospora, Phytophthora, Pseudoperonospora, Albugo এই প্রজাতির ছত্রাক গুলির সৃষ্ট রোগ দমন করতে পারে।

জ্যামপ্রো এর গুণাগুণ

  • দুটি ভিন্ন মোড অফ অ্যাকশনের কারণে রেজিস্ট্যান্স গড়েতোলার এর ঝুঁকি কম।
  • পত্রভেদক ও রেইন ফাস্ট গুণসম্পন্ন, বৃষ্টির কিছুক্ষন পরে বৃষ্টি হলেও কিছুটা কার্যকর থাকতে পারে।
  • উদ্ভিদের রোগ বালাই প্রতিরোধ মূলক ও নিরাময়কারী উভয় ক্রিয়া। 
  • ফসলের স্বাস্থ্য উন্নত করে, পাতা সতেজ রাখে এবং ফলন বাড়ায়।
  • পরিবেশ বান্ধব এবং কম বিষাক্ত।

ব্যবহারবিধি 

  • ফসল: আলু, টমেটো, শসা, লাউ, করলা, পটল, তরমুজ, লেটুস, পেঁয়াজ, ব্রাসিকা সবজি, লতানো ফসলসহ বিভিন্ন সবজি ও ফসলের উপযোগী।
  • মাত্রা: প্রতি লিটার পানিতে ১ - ২ মিলি মিশিয়ে স্প্রে করতে হয় রোগের মাত্রা হিসেবে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • পদ্ধতি: পানিতে ভালোভাবে মিশিয়ে ফসলের পাতায় সমানভাবে স্প্রে করতে হয়। প্রতিরোধমূলক হিসেবে রোগ দেখা দেওয়ার আগে প্রয়োগ করুন।
  • সাবধানতা: শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন। প্রয়োগের সময় প্রতিরক্ষামূলক সরঞ্জাম (গ্লাভস, মাস্ক) ব্যবহার করুন।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: জ্যামপ্রো
  • প্যাকেট সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি
  • মূল উপাদান: এমেটোকট্রাডিন ৩০% + ডাইমেথোমর্ফ ২২.৫%
  • রেজিস্ট্রেশন: AP-4189
  • বাজারজাতকারী ও পরিবেশক: সেতু পেস্টিসাইড লিমিটেড
  • বাংলাদেশ কোম্পানি: সেতু পেস্টিসাইড লিমিটেড

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

৩৩ শতাংশ জমির জন্য ৫০ মিলি

আলু

নাবী ধ্বসা

১ লিটার পানিতে ১.৫ মিলি

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease