Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Award 40 SC Insecticide | পোকার বৃদ্ধি ও বংশবিস্তার নিয়ন্ত্রক

এওয়ার্ড ৪০ এসসি একটি আধুনিক পোকামাকড়ের বংশবিস্তার নিয়ন্ত্রক (IGR) কীটনাশক। এর প্রধান উপাদান বুপ্রোফেজিন ৪০%। এটি পোকার নিম্ফ ও লার্ভার খোলস ছাড়ার প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে পোকা বড় হতে পারে না, ডিম পাড়ার ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে মারা যায়। এটি প্রাপ্তবয়স্ক পোকা সরাসরি মারে না, তবে পরবর্তী প্রজন্ম নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

 

এওয়ার্ড ৪০ এসসি বিশেষ করে ধানের বাদামী গাছ ফড়িং (BPH), সবুজ গাছ ফড়িং, সাদা মাছি, এফিড (জাব পোকা), জ্যাসিড/লিফহপার, মিলিবাগ, স্কেল ইনসেক্টসহ বিভিন্ন শোষক পোকা দমনে ভালো কাজ করে। বেগুন, সবজি, তুলা, চা ইত্যাদি ফসলেও এর ব্যবহার উপযোগী। এর পত্রভেদী (Translaminar) গুণের কারণে পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও নিয়ন্ত্রণ হয়।

 

More Details

  • প্রোডাক্টের নাম: এওয়ার্ড ৪০ এস সি (Award 40 SC)
  • মূল উপাদান: বুপ্রোফেজিন ৪০% এসসি (Buprofezin 40%)
  • প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-2760
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
  • 50 ml
  • 100 ml

এওয়ার্ড ৪০ এসসি - পোকার বংশবিস্তার নিয়ন্ত্রক

এওয়ার্ড ৪০ এসসি একটি আধুনিক পোকামাকড়ের বংশবিস্তার নিয়ন্ত্রক (IGR) কীটনাশক। এর প্রধান উপাদান বুপ্রোফেজিন ৪০%। এটি পোকার নিম্ফ ও লার্ভার খোলস ছাড়ার প্রক্রিয়া (Molting) বন্ধ করে দেয়। ফলে পোকা বড় হতে পারে না, ডিম পাড়ার ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে মারা যায় (১ - ৩ দিনের মধ্য)। এটি প্রাপ্তবয়স্ক পোকা সরাসরি মারে না, তবে পরবর্তী প্রজন্ম নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।

 

এটি বিশেষ করে ধানের বাদামী গাছ ফড়িং (BPH), সবুজ গাছ ফড়িং, সাদা মাছি, এফিড (জাব পোকা), জ্যাসিড/লিফহপার, মিলিবাগ, স্কেল ইনসেক্টসহ বিভিন্ন শোষক পোকা দমনে ভালো কাজ করে। বেগুন, সবজি, তুলা, চা ইত্যাদি ফসলেও এর ব্যবহার উপযোগী। এর পত্রভেদী (Translaminar) গুণের কারণে পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও নিয়ন্ত্রণ হয়।

যে সকল ফসলে ব্যবহার করবেন:

  • ধান, বেগুন, সবজি (টমেটো, ঢেঁড়স, শসা ইত্যাদি), তুলা, চা, ফলমূল ইত্যাদি।

কার্যপদ্ধতি ও গুণাগুণ

  • বুপ্রোফেজিন ৪০%: এটি চিটিন সিন্থেসিস ইনহিবিটর। পোকার নিম্ফ/লার্ভা খোলস ছাড়তে পারে না, শরীর বিকৃত হয় এবং মৃত্যু ঘটে। প্রাপ্তবয়স্ক পোকার ডিম পাড়া ও ডিমের উর্বরতা কমায়।
  • দ্রুত কাজ করে না, তবে দীর্ঘস্থায়ী প্রভাব রাখে (residual effect ভালো)।
  • উপকারী পোকা (beneficial insects) ও পরিবেশের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।
  • স্পর্শক (contact) ও কিছুটা পেটে বিষক্রিয়া (stomach) উভয়ভাবে কাজ করে।

যে সকল পোকা দমনে কার্যকর:

  • বাদামী গাছ ফড়িং (BPH)
  • সবুজ গাছ ফড়িং
  • সাদা মাছি
  • এফিড (জাব পোকা)
  • জ্যাসিড / লিফহপার
  • মিলিবাগ
  • স্কেল ইনসেক্ট
  • ডগা ও ফল ছিদ্রকারী পোকার নিম্ফ ও লার্ভা

ব্যবহার পদ্ধতি:

  • ফসল: ধান, বেগুন, সবজি (টমেটো, ঢেঁড়স, শসা ইত্যাদি), তুলা, চা, ফলমূল ইত্যাদি।
  • সময়: সন্ধ্যায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
  • মাত্রা: প্রতি লিটার পানিতে ১ মিলি এওয়ার্ড ৪০ এসসি মিশিয়ে স্প্রে করতে হবে (সন্ধ্যায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়) তবে পোকার মাত্রা ও পরিবেশের অতিরিক্ত তাপ দেখাদিলে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • সাবধানতা: এওয়ার্ড ৪০ এসসি স্প্রে করলে শরীরে স্পর্শ হলে জ্বালা পোড়া করে না, তবে স্প্রর সময় চোখ মুখ ঢেকে স্প্রে করতে হবে এবং শিশুদের নাগালের বাহিরে রাখা আবশ্যক।

প্যাকেটের বিস্তারিত তথ্য:

  • প্রডাক্টের নাম: এওয়ার্ড ৪০ এস সি (Award 40 SC)
  • মূল উপাদান: বুপ্রোফেজিন ৪০% এসসি (Buprofezin 40%)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-2760
  • প্যাক সাইজ: ৫০ মিলি, ১০০ মিলি, ৪০০ মিলি
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

প্রয়োগমাত্রা:

ফসল

পোকা

প্রতি লিটারে

ধান

সবুজ গাছ ফড়িং (GLH), বাদামি গাছ ফড়িং

১ মিলি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease