Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Bonmara 48 SL Herbicide (2,4-D Amine 48%)

বনমারা ৪৮ এস এল একটি নির্বাচিত, অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক যা জন্মানো আগাছা দমনের জন্য ব্যবহার করতে হয়, এর মূল উপাদান হলো ২,৪-ডি এ্যামাইন ৪৮%, বনমারা ৪৮ এসএল প্রধানত দ্বিবীজপত্রী (broadleaf) আগাছা দমনে অত্যন্ত কার্যকর। এটি ফিনোক্সি এসিটিক এসিড গ্রুপের হরমোন-টাইপ আগাছানাশক, যা আগাছার পাতা, কাণ্ড ও মূল দিয়ে শোষিত হয়ে পুরো গাছকে ধ্বংস করে। বাংলাদেশে এটি বিশেষ করে কচুরিপানা (water hyacinth), টোপাপানা, ক্ষুদিপানা এবং অন্যান্য জলজ আগাছা (water weeds) এবং চওড়া পাতার আগাছা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এছাড়া ধান ক্ষেতে পানির মধ্য থাকা চওড়া পাতা আগাছা দমনে ভালো কার্যকর।


  • প্রোডাক্ট এর নাম: বনমারা ৪৮ এসএল
  • মূল উপাদান: ২,৪-ডি এ্যামাইন ৪৮%
  • রেজিস্ট্রেশন: Ap-2273
  • আমদানিকারক/বাজারজাতকারী কোম্পানি: ইষ্ট ওয়েষ্ট কেমিক্যালস লিমিটেড
  • keyword: বোন মারা ৪৮ এসএল , বোননরা আগাছানাশক, বন মারা, ঘাস মারা, বুনমারা, bone mora, bon mora, 2,4-D amine, boonmara, bon mara
  • ৪০০ মিলি

বনমারা ৪৮ এস এল

বনমারা ৪৮ এস এল জলাশয়, খাল-বিল, পুকুর এবং ধান ক্ষেতে চওড়া পাতা ও জলজ আগাছা নিয়ন্ত্রণে একটি শক্তিশালী ও নির্বাচিত আগাছানাশক। এটি কচুরিপানা সহ বিভিন্ন জলজ আগাছা দ্রুত দমন করে এবং পানির প্রবাহ বাড়াতে সাহায্য করে। এর systemic ক্রিয়া আগাছার মূল পর্যন্ত পৌঁছে পুরো গাছকে ধ্বংস করে।


কার্যপদ্ধতি

বনমারা ৪৮ এসএল-এর ২,৪-ডি এ্যামাইন আগাছার পাতা দিয়ে শোষিত হয়ে phloem ও xylem-এর মাধ্যমে সারা গাছে ছড়িয়ে পড়ে। এটি আগাছার অক্সিন-সদৃশ হরমোনের মতো কাজ করে অস্বাভাবিক কোষ বিভাজন ঘটায়, যা আগাছার বৃদ্ধি বিকৃত করে এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটায়। জলজ আগাছায় এটি খুব দ্রুত কাজ করে, বিশেষ করে কচুরিপানার মতো floating weeds- ভাসোমান জাতীয় উদ্ভিদ দমনে ভালো কার্যকর।


কেন বনমারা ৪৮ এস এল ব্যবহার করবেন?

বাংলাদেশের খাল-বিল, পুকুর ও ধান ক্ষেতে কচুরিপানা ও অন্যান্য জলজ আগাছা মাছ চাষ, পানি প্রবাহ ও ফসলের ক্ষতি করে। অনেক আগাছানাশক শুধু উপরের অংশ নষ্ট করে, কিন্তু বনমারা ৪৮ এস এল systemic হওয়ায় মূল সহ দমন করে। এটি ধানের উপর নিরাপদ (সঠিক মাত্রায়) এবং broadleaf weeds-এ অত্যন্ত কার্যকর।


যে সকল আগাছা দমন হবে? 

বনমারা ৪৮ এসএল প্রধানত কচুরিপানা (water hyacinth), টোপাপানা, পানি কচু, পানি লং, পানি ডগা, শুষনি শাক, বিল মরিচ, ঝিল মরিচ, চাঁদমালা এবং অন্যান্য চওড়া পাতা জাতীয় আগাছা (broadleaf weeds) দমন করে। ধান ক্ষেতে broadleaf weeds-এর জন্য উপযোগী।


 উপকারিতা

  • বিস্তৃত চওড়ক ও জলজ আগাছা দমন: কচুরিপানা সহ ভাসমান আগাছা দমনে অত্যন্ত কার্যকর।
  • Systemic ক্রিয়া: মূল-শিকড় সহ পুরো আগাছা ধ্বংস করে, পুনরায় জন্ম কমায়।
  • দ্রুত ফল: ৭-১৪ দিনের মধ্যে আগাছা শুকিয়ে যায়।
  • ধান ও অন্যান্য monocot ফসলে নিরাপদ: সঠিক ব্যবহারে ফসলের ক্ষতি হয় না।
  • পানির ব্যবস্থাপনা উন্নত: জলাশয় পরিষ্কার করে মাছ চাষ ও সেচ সুবিধা বাড়ায়।

ব্যবহারবিধি

  • ব্যবহারের মাত্রা: প্রতি ১ লিটার পানির জন্য ১০-১২ মিলি পানিতে মিশিয়ে আগাছাকে লক্ষ করে স্প্রে করুন।
  • যে-ভাবে ব্যবহার করবেন: পানিতে ভালোভাবে মিশিয়ে আগাছাকে লক্ষ করে স্প্রে করুন।
  • সতর্কতা: খালি গায়ে ও বাতাসের বিপরীতে স্প্রে করবেন না। শিশুদের নাগালের বাহিরে রাখুন।
  • ব্যবহার মাত্রা: সাধারণত প্রতি লিটার পানিতে ১০-১২ মিলি। ধান ক্ষেতে ২০০ - ২৫০ মিলি ৩৩ শতাংশ জমিতে।

প্রয়োগমাত্রা

  • ফসল/ক্ষেত্র: ধান, জলাশয়, খাল-বিল, পুকুর (কচুরিপানা ও water weeds-এর জন্য)।
  • আগাছা: কচুরিপানা, টোপাপানা, বনকচু, আগুনাকাঁটা/শিয়ালকাঁটা,  অন্যান্য দ্বিবীজপত্র আগাছা।
  • প্রতি একর/বিঘা: ৩৩ শতাংশ জমিতে ৩০০ মিলি 

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট এর নাম: বনমারা ৪৮ এস এল
  • মূল উপাদান: ২,৪-ডি এ্যামাইন ৪৮%
  •  রেজিস্ট্রেশন: Ap-2273
  • বাজারজাতকারী কোম্পানি: ইষ্ট ওয়েষ্ট কেমিক্যালস লিমিটেড (East West Chemicals Ltd.)
Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease