Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

বুষ্টআপ (পলিইথার মডিফাইড পলিসিলিওক্সেন) স্প্রে এজেন্ট স্প্রে আঠা Boost Up Polyether-modified polysiloxane Agricultural Spreading Agent

বুষ্ট আপ হলো একটি ফসলের স্প্রে এজেন্ট। আমরা যখন ফসলের কোনো কীটনাশক বা ছত্রাকনাশক অথবা অন্য ওষুধ পানিতে মিশিয়ে স্প্রে করি তখন স্প্রের পানি গুলি সকল উদ্ভিদেরপাতায় ও কাণ্ডে দীর্ঘস্থায়ী ভাবে লাগে না, যেমন হলোঃ কচু এই ক্ষেত্রে এই ওষধ গুলি অপচয় হয় । তাই উদ্ভিদের পাতায় ওষধ যুক্ত পানিকে ভালোভাবে লাগানোর জন্য বুষ্ট আপ ব্যবহার করতে হয়। বুষ্ট আপ পানিতে মিশিয়ে ব্যবহার করলে সম্পূর্ণ পানিটা উদ্ভিদের পাতায় লেগে থেকে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে তাই ওষধে বেশি কার্যক্ষমতা বাড়ে ও অপচয় রোধ হয় । বুষ্টআপ সকল ওষুধের সাথে এবং সকল ফসলের উপরে ব্যবহার করা যায়, এর ব্যবহারে উদ্ভিদ ও পরিবেশের কোনো ক্ষতি হয় না। বুস্টআপ সম্পূর্ণ পরিবেশ বান্ধব ।

    Product Details

    প্রোডাক্ট এর নাম: বুস্ট আপ

    প্যাকেট সাইজ: ৫ মিলি

    মূল উপাদান: পলিইথার মডিফাইড পলিসিলিওক্সেন

    বাজারজাতকারী কোম্পানি: নাফকো (প্রাঃ) লিঃ

  • ৫ মিলি
  • ২০ পিচ = ১ কার্টন

বুষ্টআপ

বুষ্ট আপ মূলত পলিইথার-মডিফাইড পলিসিলিওক্সেন দিয়ে গঠিত। বুষ্ট আপ পানির সাথে মিশিয়ে উদ্ভিদের পাতায় স্প্রে করলে পাতার উপর পানি গুলি ছোট ছোট ফোঁটাক না হয়ে এটি পানিকে পাতলা স্তরের মতো ছড়িয়ে দিতে সাহায্য করে। বুষ্ট আপ স্প্রে এজেন্ট রূপে কাজ করে, এর ফলে পুরো পাতা ভালোভাবে পানিতে ভেজে এবং পাতায় দীর্ঘস্থায়ী অবস্থান করে। কৃষিক্ষেত্রে এই বুষ্ট আপ স্প্রেডিং এজেন্ট ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে,যা নিচে বিস্তারিত উল্লেখ করা হলো

উপকারিতা

        • পাতায় ছড়িয়ে পড়া: বুষ্টআপ এর দ্রবণ স্প্রের মাধ্যমে ব্যবহার করলে এই স্প্রের পানি উদ্ভিদের পাতার উপর সমানভাবে ছড়িয়ে দেয় এর ফলে কীটনাশক, আগাছানাশক, এবং সার পাতায় ভালোভাবে লেগে থাকে ।
        • বৃষ্টিরোধী ক্ষমতা: বুষ্ট আপ কীটনাশক এবং অন্যান্য কৃষি রাসায়নিককে পাতার পৃষ্ঠের সাথে আরও ভালোভাবে আটকে থাকতে সাহায্য করে, ফলে বৃষ্টির কারণে ধুয়ে যাওয়ার ঝুঁকি কমে যায় এবং কার্যকারিতা বাড়ে ।
        • ফোম নিয়ন্ত্রণ (Foam Control): বুষ্টআপ এর মিশ্রণ স্প্রে ড্রামের অতিরিক্ত ফেনা বা ফোম তৈরি হওয়া কমায়, যা স্প্রে প্রক্রিয়া আরো সহজ এবং কার্যকর করে ।
        • সকল ফসলে ব্যবহার: বুষ্টআপ শস্য, ফল, শাকসবজি, এবং বাগান ফসল সহ বিভিন্ন ধরনের ফসলের জন্য ব্যবহার করা যায়। বুস্ট আপ বিভিন্ন ধরনের কৃষি রাসায়নিকের সাথে মিশ্রিত করা যায় ।
        • বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া প্রতিরোধ (Rain Fastness): বুষ্টআপ দিয়ে স্প্রে করা দ্রবণ বা কীটনাশক পাতার উপর দৃঢ়ভাবে আটকে রাখে, যার ফলে বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না। বুষ্টআপ কীটনাশক এর দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করে ।
        • সকল ঔষধের সাথে প্রয়োগ: বুষ্টআপ সকল কীটনাশক, ছত্রাকনাশক, উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের সাথে মিশিয়ে স্প্রে করা যায় , যা ফসলের পাতায় সব ওষুধ সমান ভাবে ছড়িয়ে কার্যকারিতা প্রদান করে ।
        • পরিবেশ বান্ধব এবং কম বিষাক্ত (Environmentally Friendly and Low Toxicity): বুস্ট আপ কম বিষাক্ত যা পরিবেশের জন্য নিরাপদ ।

সংক্ষেপে, বুস্টআপ কৃষিক্ষেতে স্প্রের মাধ্যমে ব্যবহার করলে কীটনাশকসহ বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রবণের কার্যকারিতা বহুগুণে বাড়িয়ে দেই ,বুস্টআপ সম্পূর্ণ পরিবেশবান্ধব ও এর কৃষিতে এর উপকারিতা অনেক 

 

 

ব্যবহারবিধি

      • মাত্রা: প্রতি ১৬ বা ২০ লিটার পানির ড্রামের জন্য ১ প্যাক বুস্ট আপ স্প্রে দিবেন।
      • ফসল: পটল, বেগুন, কচু, শিম সহ সকল প্রকার ফসলে এই বুষ্ট আপ ব্যবহার করা যাবে।
      • পদ্ধতি: বুষ্ট আপ স্প্রে ড্রামের ভিতরে মিশিয়ে উদ্ভিদের উপর প্রয়োগ করতে হয়।

প্যাকেট সাইজ: ৫ মিলি, ১ কার্টন = ২০ পিচ 

মূল উপাদান: পলিইথার মডিফাইড পলিসিলিওক্সেন 

বাজারজাতকারী কোম্পানি: নাফকো (প্রাঃ) লিঃ

প্রয়োগ মাত্রা

ফসল

১০ লিটার পানিতে

সকল প্রকার উদ্ভিদ

১ মিলি বা ২৫ ফোঁটা

 

Add a review
Chat with us
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease