Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

বর্ণালী ৫৫ এস সি (এট্টাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%) Atrazine + Mesotrione 55 SC আগাছানাশক 250ml

বর্ণালী ৫৫ এস সি ভুট্টা ও আখ ফসলের আগাছা দমন করতে ব্যবহার হয়। এটি একটি অন্তর্বাহী গুণ সম্পন্ন আগাছানাশক যা আগাছার পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছাকে দমন করে এটি বিভিন্ন আগাছা যেমনঃ মুথা, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ নির্মূল করে।
BDT 230.00 save 20 off

বর্ণালী

বর্ণালী ৫৫ এস সি কী ?

বর্ণালী ৫৫ এস সি হলো একটি শক্তিশালী অন্তর্বাহী গুণসম্পন্ন নির্বাচিত আগাছানাশক যা ভুট্টা ও আখ ফসলে ব্যবহার হয়, এটি উদ্ভিদের কাণ্ড, পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে উদ্ভিদের শরীরে ছড়িয়ে পড়ে আগাছা দমন করে। বর্ণালী ৫৫ এস সি এর ভিতরে বিদ্যমান আছে প্রতি লিটারে ৫০০ গ্রাম এট্টাজিন ও ৫০ গ্রাম মেসোট্রিয়ন, এ-ই উপাদান গুলি আগাছা দমন করে।

 

বর্ণালী ৫৫ এস সি কিভাবে কাজ করে‌:

বর্ণালী ৫৫ এস সি এর ভিতরে আছে প্রতি কেজিতে ৫০০ গ্রাম এট্টাজিন ও ৫০ গ্রাম মেসোট্রিয়ন যা ভুট্টা ও আখ ফসলের আগাছা নির্মূল করে । এট্টাজিন ও মেসোট্রিয়ন আগাছার পাতার মাধ্যমে শোষিত হয়ে আগাছার এনজাইম গুলি নষ্ট করে, এছাড়াও এট্টাজিন ও মেসোট্রিয়ন আগাছার বৃদ্ধি এবং বিকাশকে বাধাগ্রস্ত করে এক পর্যায়ে আগাছা মারা যায়। এটি ভুট্টা বা আখের গায়ে লাগলেও কোনো ক্ষতি হয় না।

 

বর্ণালী ৫৫ এস সি এর উপকারিতা:

  • একটি ফসলে একবার প্রয়োগ করলেই যথেষ্ট কারণ একবার ব্যবহারে সকল আগাছা দমন হয়।
  • বর্ণালী ৫৫ এস সি আগাছার ফটোসিন্থেসিস বন্ধ করে এবং আগাছার এনজাইমকে নষ্ট করে।
  • এটি আগাছার বীজ অঙ্কুরোদগম রোধ করে ও ইতিমধ্যে গজানো আগাছাকে মেরে ফেলে। 
  • তুলনামূলক কম খরচে আগাছা দমন করা যায়।
  • মূল ফসল যেমনঃ ভুট্টা ও আখের কোনো ক্ষতি হয় না।

 

বর্ণালী ৫৫ এস সি কখন ব্যবহার করবেন:

ভুট্টার জন্য ১৫-৩০ দিনের মধ্য ও আখের বয়স ১৫ থেকে ১০০ দিনের মধ্য হলে বর্ণালী ৫৫ এস সি ব্যবহার করতে হয়।

 

বর্ণালী ৫৫ এস সি ব্যবহার পদ্ধতি:

১৬ লিটার পানিতে ১০০-১২০ মিলি বর্ণালী পানির সাথে মিশিয়ে ভুট্টার অথবা আখের জমিতে স্প্রে করতে হবে । স্প্রে করার ৫ থেকে ৭ দিনের মধ্য ফসলের আগাছা মরতে শুরু করবে ।

 

মূল উপাদান: এট্টাজিন ৫০% + মেসোট্রিয়ন ৫%। 

ফসল: ভুট্টা, আখ । 

আগাছা: মুথা, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ। 

প্যাকেট সাইজ: ২৫০ মিলি মিলি ।

বাজারজাতকারী কোম্পানি: সুইট এগ্রোভেট লিমিটেড (Sweet Agrovet Ltd)

প্রয়োগমাত্রা:

ফসল

আগাছা

প্রতি ১৬ লিটার পানিতে

ভুট্টা

 

মুথা, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ। 

১০০-১২০ মিলি

আখ

 

মুথা, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ। 

১০০-১২০ মিলি



Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease