চেনজার ১৮ ডব্লিউপি
চেনজার ১৮ ডব্লিউপি একটি প্রি-ইমারজেন্স (আগাছা জন্মানোর আগে) এবং পোস্ট-ইমারজেন্স গুণসম্পন্ন নির্বাচিত আগাছানাশক। এটি ধানের জমিতে জন্মানো বিভিন্ন আগাছাকে দমন করে এবং দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ প্রদান করে। এর দুটি মূল উপাদান এসিটাক্লোর ও বেনসালফিউরন মিথাইল একত্রে কাজ করে আগাছার মূল, কাণ্ড ও পাতা দিয়ে শোষিত হয়ে আগাছার শরীরে প্রবেশ করে বৃদ্ধি বন্ধ করে।
কার্যপদ্ধতি
চেনজার ১৮ ডব্লিউপি-এর এসিটাক্লোর অংশ আগাছার অঙ্কুরোদগমের সময় কোষ বিভাজন বাধা দিয়ে খুব দীর্ঘ চেইন ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ বন্ধ করে, ফলে বিজ থেকে আগাছার মূল ও অঙ্কুর বিকশিত হতে পারে না। অন্যদিকে বেনসালফিউরন মিথাইল আগাছার ALS (অ্যাসিটোল্যাকটেট সিন্থেজ) এনজাইমকে বাধা দিয়ে শাখিত চেইন অ্যামিনো এসিড তৈরি বন্ধ করে, যা আগাছার কোষ বিভাজন ও বৃদ্ধি থামিয়ে দেয়। এর ফলে আগাছা দ্রুত শুকিয়ে মারা যায়।
কেন চেনজার ১৮ ডব্লিউপি ব্যবহার করবেন?
বাংলাদেশের ধান চাষে আগাছা একটি বড় সমস্যা, যা ফলন কমিয়ে দেয়। অনেক আগাছানাশক শুধু ঘাস বা চওড়া পাতা আগাছা দমন করে, কিন্তু চেনজার ১৮ ডব্লিউপি ঘাস, সেজ ও চওড়া পাতা সব ধরনের আগাছার জন্মানো রোধ ও দমনে কার্যকর। এটি ধানের উপর নিরাপদ এবং সঠিক মাত্রায় ব্যবহারে ধানের বৃদ্ধি বা ফলনে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না।
চেনজার ১৮ ডব্লিউপি যে ফসল ব্যবহার করবেন
- ধান
যে সকল আগাছা দমন হবে
চেনজার ১৮ ডব্লিউপি ধান ক্ষেতের যেমন: চেঁচড়া, হলদে মুথা, বড় চুচা, জয়না ইত্যাদি এবং চওড়া পাতা আগাছা যেমন: কচুরিপানা, টোপা পানা, সেজ, ক্ষুদি পানা, আদাগেটে, শুষনি শাক, বথুয়া, বিল মরিচ,শুষনি শাক, ঝিল মরিচ, চাঁদমালা, পানি কচু, পানি লং, পানি ডগা অন্তকুরদম রোধ ও দমন করতে পারে।
উপকারিতা
- বিস্তৃত আগাছা দমন: ঘাস, চওড়া পাতা ও সেজ জাতীয় আগাছা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।
- দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ: প্রি-ইমারজেন্স প্রয়োগে আগাছা জন্মাতেই বাধা দেয় না ও পোস্ট ইমার্জেন্সি হওয়াই জন্মানো আগাছা দমন করে।
- ফসল: ধান, ধানে সঠিক ব্যবহারে ধানের বৃদ্ধি বা ফলনে কোনো ক্ষতি হয় না।
- ফলন বৃদ্ধি: আগাছা দমন করে পুষ্টি ও পানি ধানে ভালোভাবে যায়, ফলে ফলন বাড়ে।
- সহজ প্রয়োগ: পানিতে মিশিয়ে স্প্রে বা ছিটিয়ে ব্যবহার করা যায়।
ব্যবহারবিধি
- ব্যবহারের সময়: ধান চারা রোপণের ৩-১০ দিনের মধ্যে (প্রি-ইমারজেন্স) বা আগাছা ১-২ পাতা অবস্থায় (আর্লি পোস্ট)। জমিতে ১-২ ইঞ্চি পানি থাকা অবস্থায় প্রয়োগ করুন এবং ৫-৭ দিন পানি আটকে রাখুন।
- যে-ভাবে ব্যবহার করবেন: প্রতি ১৬ লিটার পানিতে ৩৫ গ্রাম চেনজার ১৮ ডব্লিউপি মিশিয়ে স্প্রে করুন। অথবা সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিন।
- সতর্কতা: জমিতে অতিরিক্ত পানি থাকলে বা ধানের চারা খুব ছোট হলে ব্যবহার করবেন না। সঠিক মাত্রা অনুসরণ করুন।
- ব্যবহার মাত্রা: সাধারণত ১০০ গ্রাম প্যাকেট ৩৩ শতক জমির জন্য উপযুক্ত।
প্রয়োগমাত্রা
- ফসল: ধান
- আগাছা: শ্যামা, চেচড়া, হলদে মুথা, ঝিল মরিচ, শুশনি শাক ইত্যাদি।
- প্রতি একর/বিঘা: ১০০ গ্রাম ৩৩ শতাংশ জমির জন্য।
প্রোডাক্ট এর বিস্তারিত
- প্রোডাক্ট এর নাম: চেনজার ১৮ ডব্লিউপি
- প্যাকেট সাইজ: ১০০ গ্রাম
- রেজিস্ট্রেশন: Ap-1458
- মূল উপাদান: এসিটাক্লোর ১৪% + বেনসালফিউরন - মিথাইল ৪%
- বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ