ক্রপস কেয়ার - উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ ফুল ফল ঝরা রোধ ও ফল মোটা করণে কার্যকর
একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক হরমন বা PGR, এর ভিতরে বিদ্যমান আছে ন্যাপথাইল এসিটিক এসিড ৪.৫% যা উদ্ভিদের শারীরিক বৃদ্ধিকে প্রভাবিত করে। ক্রপসকেয়ার সাধারণত কৃষি ফসলে ফল ও ফুল ও উদ্ভিদের বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি উদ্ভিদের হরমোনকে প্রভাবিত করে তাতেই উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বাড়াতে সাহায্য করে। ক্রপস কেয়ার এর ভিতরে বিদ্যমান আছে প্রতি ১ লিটারে ৪৫ মিলি আলফা ন্যাপথাইল এসিটিক এসিড। ক্রপস কেয়ার এর ভিতরকার আলফা ন্যাফথালিন অ্যাসিটিক অ্যাসিড (NAA) একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন, যা প্রধানত অক্সিন গ্রুপের অন্তর্গত। ক্রপস কেয়ার উদ্ভিদের উপর প্রয়োগ করলে নিম্নলিখিত কাজ ও উপকার পাওয়া যায়।
উপকারিতা
- বংশবিস্তারে সহায়তা: কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে নতুন উদ্ভিদ উৎপাদনে শিকড় গঠন ত্বরান্বিত করে, যা নার্সারি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।
- ঋতুভিত্তিক নিয়ন্ত্রণ: ফল পাকার সময় নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ফসল সংগ্রহের সময়সূচি নির্ধারণে উপকারী।
- ফল মোটাকরণ: ক্রপস কেয়ার সরাসরি ফলে স্প্রে করলে ফল খুবি মোটা হয়।
- উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ: সরাসরি উদ্ভিদের কাণ্ড ও পাতায় প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি ধির হয়।
- ফলন বৃদ্ধি: ক্রপস কেয়ার ফল ঝরে পড়া কমিয়ে ফসলের ফলন বাড়ায়।
- ফলের গুণগত মান উন্নত: ক্রপস কেয়ার উদ্ভিদের ফলের আকার ও ওজন বৃদ্ধি করে বাজারমূল্য বাড়াতে সহায়তা করে।
ফসলের ফুল বা ফল ঝরে পড়লে অথবা ফলের সঠিক বৃদ্ধি না হলে ক্রপস কেয়ার ব্যবহার করা হয়। ক্রপস কেয়ার ব্যবহার করলে ফুল ও ফল ঝরে পড়া কমে যায় ও ফলের বৃদ্ধি সহ ফল মোটা করে।
ব্যবহারবিধি
- ফসল: ড্রাগন, আম, পেপে, লাউ, কলা, সিম, বেগুন সহ বিভিন্ন ফসল।
- পদ্ধতি: ক্রপস কেয়ার মূলত ফসলে স্প্রের মাধ্যমে ব্যবহার করতে হয় , এছাড়াও এটি উদ্ভিদের গোড়ার মাটিতে সরাসরি ব্যবহার করা যায়। স্প্রে করার জন্য প্রতি ১৬ লিটার পানিতে ০.২ - ০.৫ মিলি ক্রপসকেয়ার পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হয়। তবে উদ্ভিদ ও তার বয়স ভেদে প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হবে।
- সাবধানতা: ক্রপস কেয়ার এর স্বাদ নেয়া, গন্ধ নেয়া ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে। ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন।
প্রোডাক্টের নাম
- প্রডাক্টের নাম: ক্রপস কেয়ার (Crops Care)
- প্যাকেট সাইজ: ২৫ মিলি, ৫০ মিলি, ৫০০মিলি, ১ লিটার
- মূল উপাদান: ন্যাপথাইল এসিটিক এসিড ৪.৫%
- বাজারজাতকারী কোম্পানি: ন্যাশনাল এগ্রিকেয়ার (National AgriCare)
প্রয়োগ মাত্রা:
|
ফসল |
প্রতি লিটারে |
ফল মোটা করণে প্রতি লিটার পানির জন্য (কেবল মাত্র ফলের উপরে স্প্রে দিতে হবে) |
|
ড্রাগন |
০.২ - ০.৩ মিলি |
১০ মিলি |
|
কলা |
০.২ ০.৩ মিলি |
১০ মিলি |