🌱 ক্রুজার ৭০ ডব্লিউ এস - শোষক পোকা দমনে কার্যকর
ক্রুজার ৭০ ডব্লিউ এস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন, দ্বিতীয় প্রজন্মের নিয়োনিকোটিনয়েড (Neonicotinoid) গ্রুপের সিস্টেমিক কীটনাশক। এর সক্রিয় উপাদান থায়ামেথোক্সাম ৭০% (Thiamethoxam 70% WS)। এটি মূলত বিজ কে পোকার আক্রমণ থেকে রক্ষা করা এবং শোষক (sucking) পোকা থেকে ফসলকে রক্ষার জন্য প্রয়োগ করা হয়।
এটি গাছের শিকড়, পাতা ও কাণ্ডের মাধ্যমে দ্রুত শোষিত হয়ে পুরো গাছে ছড়িয়ে পড়ে (xylem transport)। ফলে লুকিয়ে থাকা পোকা, পাতার নিচের দিকের পোকা এবং নতুন গজানো অংশও সুরক্ষিত থাকে। স্প্রে করার ২৪ ঘণ্টার মধ্যে পোকার খাওয়া বন্ধ হয় এবং দ্রুত মৃত্যু ঘটে। এর দীর্ঘস্থায়ী প্রভাব (residual effect) ফসলকে দীর্ঘ সময় সুরক্ষা দেয়।
⚙️ ক্রুজার ৭০ ডব্লিউ এস কার্যকারিতা:
থায়ামেথোক্সাম: এটি নেয়োনিকোটিনয়েড শ্রেণীর একটি শক্তিশালী কীটনাশক, যা পোকাদের স্নায়ুতন্ত্রে নিকোটিন রিসেপ্টর ব্লক করে দেয়। ফলে পোকা খাওয়া বন্ধ করে এবং দ্রুত মারা যায়। এটি সিস্টেমিক হওয়ায় গাছের ভেতরে প্রবেশ করে লুকানো পোকাও দমন করে।
ক্রুজার ৭০ ডব্লিউ এস এর গুণাবলী:
- শক্তিশালী সিস্টেমিক ক্রিয়া - লুকানো পোকাও দমন।
- ট্রান্সল্যামিনার (পত্র ভেদি) অ্যাকশন - পাতার দুই পাশে কার্যকর।
- দীর্ঘস্থায়ী সুরক্ষা (residual control).
- কম ডোজে অধিক কার্যকারিতা - অর্থ সাশ্রয়।
- নতুন পোকার আক্রমণ কম।
🐛 যে সকল পোকাগুলো দমন হবে?
- সাদা মাছি (Whitefly)
- উই পোকা (Termite)
- এফিড (Aphid)
- হপার (Hopper)
- জেসিড (Jassid)
- থ্রিপস (Thrips)
- ব্রাউন প্ল্যান্ট হপার (BPH)
- মিলিবাগ (Mealybug)
- সবুজ গাছ ফড়িং (Glh)
- স্কেল ইনসেক্ট (Scale insect)
- লিফ হপার অন্যান্য শোষক পোকামাকড়
🌾 ব্যবহারযোগ্য ফসল:
- ধান, আলু, বেগুন, টমেটো, মরিচ, শসা, অন্যান্য সবজি, তুলা, আখ, সরিষা, ডাল জাতীয় ফসল, ফল গাছ (আম, পেয়ারা, পেঁপে, কলা, লেবু ইত্যাদি), চা, মরিগোল্ড ইত্যাদি।
🧪 ব্যবহারবিধি:
- টার্গেট পোকা: সাদা মাছি, এফিড, উই পোকা, জেসিড, থ্রিপস, হপার, মিলিবাগ, সবুজ গাছ ফড়িং, হপার, স্কেল, থ্রিপস ইনসেক্টসহ অন্যান্য শোষক পোকা।
- প্রয়োগমাত্রা: সাধারণত ০.৫ – ১.৫ গ্রাম / লিটার পানি।
- স্প্রে পদ্ধতি: পোকা দেখা মাত্রই সঠিক মাত্রায় পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে গাছের পাতা ও কাণ্ডে সমানভাবে স্প্রে করতে হবে।
- ⏰ স্প্রে করার সময়: সকাল বা বিকাল (অতিরিক্ত রোদ ও গরমে স্প্রে করা থেকে বিরত থাকুন)।
- ⚠️ সতর্কতা: স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস ব্যবহার করুন, বাতাসের বিপরীতে স্প্রে করবেন না, শিশু ও গবাদিপশুর নাগালের বাইরে রাখুন, খাবার ও পানির উৎস থেকে দূরে সংরক্ষণ করুন।
📦 আরো বিস্তারিত:
- প্রোডাক্টের নাম: ক্রুজার ৭০ ডব্লিউ এস (Cruiser 70 WS)
- প্যাকেট সাইজ: ২০ গ্রাম
- মূল উপাদান: থায়ামেথোক্সাম ৭০%
- বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: AP-429
- বাজারজাতকারী: সিনজেনটা বাংলাদেশ লিমিটেড
প্রয়োগ মাত্রা:
|
ফসল |
পোকা |
প্রতি ১০ লিটার পানিতে |
|
ধান |
বাদামি গাছ ফড়িং |
১ গ্রাম |
|
সরিষা |
জাব পোকা |
১ গ্রাম |
|
বেগুন |
এফিড |
১ গ্রাম |
|
আখ |
উইপোকা |
১ গ্রাম |
|
কলা |
বিটল |
১ গ্রাম |
|
আম |
হপার |
১ গ্রাম |