Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Dizalo Super 50 EC - নির্বাচিত আগাছানাশক

ডিজালো সুপার ৫০ ইসি একটি সিলেক্টিভ ও অন্তর্বাহী গুণসম্পন্ন আগাছানাশক, যা চওড়া পাতা জাতীয় ফসল যেমনঃ পাট, আলু, পেঁয়াজ, কচু, বেগুন, মরিচ, চিচিঙ্গা, লেবু, পেয়ারা, লাউ, মুগ, কলাই, কলা ইত্যাদি ফসলের জমিতে জন্মানো চিকন পাতা জাতীয় আগাছা দমনে অত্যন্ত কার্যকর।

 

ডিজালো সুপার ৫০ ইসি শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাসসহ বিভিন্ন আগাছাকে গোড়া থেকে দমন করে। ডিজালো সুপার ৫০ ইসি আগাছার কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার বৃদ্ধি বন্ধ করে দেয়, ফলে আগাছা ধীরে ধীরে শুকিয়ে মারা যায়।

 

সঠিক মাত্রায় ব্যবহার করলে মূল ফসলের কোনো ক্ষতি হয় না।

 

More Details

  • প্রডাক্টের নাম: ডিজালো সুপার ৫০ ইসি (Dizalo Supper 50 EC)
  • বোতল সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: কুইজালোফপ-পি-ইথাইল ৫%
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-8053
  • বাজারজাতকারী কোম্পানি: ধানসিঁড়ি এগ্রো কেয়ার
  • মার্কেটিং / পরিবেশক: লার্ক ইন্টারন্যাশনাল
  • ১০০ মিলি

ডিজালো সুপার ৫০ ইসি - নির্বাচিত আগাছানাশক

ডিজালো সুপার ৫০ ইসি একটি অন্তর্বাহী গুণসম্পন্ন সিলেকটিভ (নির্বাচিত) আগাছানাশক, যা জমির নির্দিষ্ট আগাছা দমনে ব্যবহৃত হয়। এতে প্রতি ১ লিটারে ৫০ গ্রাম কুইজালোফপ-পি-ইথাইল (Quizalofop-P-Ethyl) বিদ্যমান।

এটি চিকন পাতা জাতীয় আগাছা যেমন— ধানের চারা, দূর্বাঘাস, বিরকিন্নি, শ্যামা, ক্ষুদে শ্যামা ইত্যাদি দমনে কার্যকর।

ডিজালো সুপার ৫০ ইসি-এর কার্যপদ্ধতি

ডিজালো সুপার ৫০ ইসি-এর মধ্যে থাকা কুইজালোফপ-পি-ইথাইল আগাছার কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছার বৃদ্ধি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এটি আগাছার গুরুত্বপূর্ণ এনজাইমকে আক্রমণ করে, ফলে আগাছা খাদ্য তৈরি করতে পারে না। এভাবে আগাছা ধীরে ধীরে ৫-৮ দিনের মধ্যে শুকিয়ে মারা যায়।

যেসব ফসলে ব্যবহার করা যায় 

  1. পাট
  2. পটল
  3. বেগুন
  4. মুগ
  5. কলাই
  6. তিল
  7. সরিষা
  8. লাউ
  9. কুমড়া
  10. আলু
  11. ড্রাগন ফল
  12. মরিচ
  13. পেঁয়াজ
  14. রসুন
  15. তরমুজ
  16. কচু

দমনযোগ্য আগাছা

চিকন পাতা জাতীয় আগাছা যেমনঃ

  • শ্যামা
  • ক্ষুদে শ্যামা
  • বিরকিন্নি
  • চাপড়া ঘাস
  • দূর্বাঘাস
  • ধানের চারা ইত্যাদি।

ব্যবহার পদ্ধতি

ডিজালো সুপার ৫০ ইসি নির্দিষ্ট ফসলের যে কোনো বয়সে ব্যবহার করা যায়। সঠিক মাত্রায় ব্যবহার করলে মূল ফসলের কোনো ক্ষতি হয় না।

  • প্রতি ৩৩ শতক জমির জন্য ১০০ মিলি ডিজালো সুপার ব্যবহার করতে হবে।
  • প্রতি লিটার পানিতে ২.৮ মিলি ডিজালো সুপার ৫০ ইসি মিশিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে।

ব্যবহারবিধিঃ

  • সময়: ডিজালো সুপার ৫০ ইসি ফসলের মাটি নরম থাকলে বা সেচের পর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাই। তবে জমিতে সমস্ত আগাছা জন্মালে তার পর ডিজালো সুপার প্রয়োগ করলে বেশি রেজাল্ট পাওয়া যাই।
  • পদ্ধতি: ডিজালো সুপার ৫০ ইসি পানির সাথে মিশিয়ে স্প্রে করে ব্যবহার করতে হয় 
  • মাত্রা: প্রতি লিটার পানির জন্য ২.৮-৩ মিলি ডিজালো সুপার ব্যবহার করতে হবে।

আরো বিস্তারিত

  • প্রডাক্টের নাম: ডিজালো সুপার ৫০ ইসি (Dizalo Supper 50 EC)
  • বোতল সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: কুইজালোফপ-পি-ইথাইল ৫%
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-8053
  • বাজারজাতকারী কোম্পানি: ধানসিঁড়ি এগ্রো কেয়ার
  • মার্কেটিং / পরিবেশক: লার্ক ইন্টারন্যাশনাল

প্রয়োগমাত্রা:

ফসল

আগাছা

প্রতি লিটারে

পাট

শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস 

৩  মিলি

পটল

শ্যামা, ক্ষুদে শ্যামা, মুথা, বিরকিন্নি, দূর্বাঘাস 

৩  মিলি

 

Add a review