Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Fida 75 WDG Fungicide (Tebuconazole 50% + Trifloxystrobin 25%)

ফিদা ৭৫ ডব্লিউডিজি (Fida 75 WG) হলো স্পর্শক, অন্তর্বাহী ও ট্রান্সলামিনার গুণসম্পন্ন অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ফসলের রোগের বিরুদ্ধে দ্রুত এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে পারে। এর মূল উপাদান টেবুকোনাজল ৫০% এবং ট্রাইসাইক্লাজল ২৫%। এই দুটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করে ফসলের উপর আক্রমণকারী বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে। ফিদা ৭৫ ডব্লিউডিজি বিভিন্ন রোগ দমন করে যেমন: পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাস্ট, শিকড় পচা, লিফ স্পট, শীথ ব্লাইট, রাস্ট ইত্যাদি।


  • প্রোডাক্ট এর নাম: ফিদা ৭৫ ডব্লিউডিজি
  • প্যাকেট সাইজ: ১০ গ্রাম
  • মূল উপাদান: টেবুকোনাজল ৫০% + ট্রাইফ্লক্সিস্ট্রবিন ২৫%
  • রেজিস্ট্রেশন: Ap-1502
  • বাজারজাতকারী কোম্পানি: ইনতেফা
  • keyword: feda 75 wdg, ফেদা ৭৫ ডব্লিউডিজি, পিদা ৭৫ ডব্লিউজি
  • 10 gm

ফিদা ছত্রাকনাশক

ফিদা ৭৫ ডব্লিউডিজি (G Force 75 WG) হলো একটি আধুনিক এবং অত্যন্ত কার্যকর ছত্রাকনাশক। এটি একটি স্পর্শক, অন্তর্বাহী ও ট্রান্সলামিনার গুণসম্পন্ন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ফসলের রোগের বিরুদ্ধে দ্রুত এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে পারে। এই ছত্রাকনাশকের প্রধান দুটি সক্রিয় উপাদান হলো টেবুকোনাজল ৫০% এবং ট্রাইসাইক্লাজল ২৫%। এই দুটি শক্তিশালী উপাদান একসঙ্গে কাজ করে ফসলের উপর আক্রমণকারী বিভিন্ন ধরনের ছত্রাক দমন করে এবং ফসলকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।

ফিদা কোন কোন রোগ দমন বা প্রতিরোধ করতে পারে ?

পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাইট, শিকড় পচা, লিফ স্পট, শীথ ব্লাইট, রাস্ট, স্ক্যাব সহ নানা ছত্রাকজনিত রোগ দমনে উপযোগী।

কৃষকরা কেন ফিদা ৭৫ ডব্লিউডিজি ব্যবহার করবেন?

  • বিভিন্ন প্রকার রোগ দমন: ফিদা ৭৫ ডব্লিউডিজি একসাথে দুইটি সক্রিয় উপাদানের সংমিশ্রণে তৈরি যা বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগ দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব। যেমন: পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাস্ট ইত্যাদি। 
  • উদ্ভিদের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি: এই ছত্রাকনাশক শুধু রোগ দমনই করে না, এটি ফসলের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এর ফলে, ফাঙ্গাস আক্রমণের ঝুঁকি অনেক কমে যায়।
  • দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী সুরক্ষা: ফিদা ব্যবহারের পর এর উপাদানগুলো দ্রুত ফসলের টিস্যুতে ছড়িয়ে পড়ে। এতে ফসল দ্রুত রোগমুক্ত হয় এবং এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে, যা বারবার স্প্রে করার ঝামেলা কমায়।
  • খরচ সাশ্রয়: যেহেতু এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়, তাই বারবার স্প্রে করার প্রয়োজন হয় না, যা কৃষকের সময় ও খরচ বাঁচায়।

ফিদা ৭৫ ডব্লিউডিজি এর কার্যপদ্ধতি

ফিদা ৭৫ ডব্লিউডিজি এর মূল উপাদান দুইটি তা হলো টেবুকোনাজল এবং ট্রাইসাইক্লাজল। 

  • টেবুকোনাজল: টেবুকোনাজল একটি ট্রায়াজোল ছত্রাকনাশক যেটি বহুমুখী এবং সিস্টেমিক বা অন্তর্বাহী ও ট্রান্সলামিনার কার্যকারিতার মাধ্যমে কাজ করে। এটি গাছের অভ্যন্তরে প্রবেশ করে ছত্রাকের কোষের মেমব্রেনে স্টেরল (এর্গোস্টেরল) উৎপাদন রোধ করে এবং কোষ ধ্বংস করে রোগ প্রতিরোধ করে।
  • ট্রাইফ্লক্সিস্স্ট্রবিন: ট্রাইফ্লক্সিস্স্ট্রবিন ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া বাধাগ্রস্থ করে, এতে ছত্রাকের কোষে শক্তি উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ছত্রাকের অঙ্কুরোদগম ও মাইসেলিয়ামের বৃদ্ধি বন্ধ হয় ও ছত্রাক ধ্বংস হয়। ছত্রাকগুলির স্পোর (বিজ) অঙ্কুরোদগম ও রোগের প্রাথমিক অবস্থায় এটি বিশেষভাবে কার্যকর। এটি স্পর্শক, অন্তর্বাহী ও ট্রান্সলামিনার গুন্সম্পন্ন।

ব্যবহারবিধি

  • ব্যবহার পদ্ধতি: ফিদা ৭৫ ডব্লিউডিজি ব্যবহারের জন্য এটি পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে ফসল বা উদ্ভিদকে লক্ষ করে স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে করতে হয়।
  • ফসল: ধান, আম, মরিচ, ড্রাগন, টমেটো, কপি, পেপে সহ বিভিন্ন শাক ও সব জাতীয় ফসল।
  • রোগ: পাউডারি মিলডিউ, মরিচা, ব্লাইট, অ্যানথ্রাকনোজ, লিফ স্পট, নেক ব্লাস্ট, শিকড় পচা, লিফ স্পট, শীথ ব্লাইট, রাস্ট, স্ক্যাব সহ নানা ছত্রাকজনিত রোগ দমনে উপযোগী
  • মাত্রা: সাধারণ প্রতি ১ লিটার পানির জন্য ১ গ্রাম ফিদা ৭৫ ডব্লিউডিজি মেশাতে হয় কিন্তু রোগ ও ফসল ভেদে মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • সাবধানতা: ফিদা ৭৫ ডব্লিউডিজি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি কিছুটা থেমে যেতে পারে ।

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

প্রতি ১ লিটার পানির জন্য

৩৩ শতাংশ জমির জন্য 

,মরিচ

কাণ্ড পচা, খোল পচা ইত্যাদি

০.৪ গ্রাম

২০ গ্রাম

ধান

নেক ব্লাইট, খোল পচা ইত্যাদি

০.৪ গ্রাম

২০ গ্রাম

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease