Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

ফিলবার্ট ০.৩ জিআর (ফিপ্রোনিল) দানাদার কীটনাশক Filbert 3GR Fipronil Granular Insecticide

ফিলবার্ট ০.৩ জিআর মূলত মাটিতে বসবাসকারী বিভিন্ন ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করা হয়। এছাড়াও এটি সারের সাথে মিশীয়ে অথবা সমস্ত জমিতে ছিটিয়ে ফসলের জমিতে ব্যবহার করা যায়। ফসলের জমিতে উইপোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, শিকড় নষ্টকারী পোকা, লার্ভা, হপার, শোষক পোকা, উড়চুঙ্গা, ঝিঁঝি পোকাগুলি মাটির নিচে লুকিয়ে ফসলের শিকড় ও মূল খেয়ে ও উদ্ভিদকে ধ্বংস করে, এমনটি হলে ফসল দেখতে লালচে বর্ণ ও দুর্বল হয় এবং ফসল গুলো মারা যায়, তাই এই সকল পোকা গুলি দমন করতে জন্য ফিলবার্ট ০.৩ জিআর ব্যবহার করতে হয়।

    প্যাকেট সাইজ: ১ কেজি ।

    মূল উপাদান: ফিপ্রোনিল ০.৩% ।

    রেজিষ্টেশন: AP-7062 ।

    বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Square Pharmaceuticals Ltd) ।

  • ১ কেজি

ফিলবার্ট

ফিলবার্ট ০.৩ জিআর 

ফিলবার্ট ০.৩ জিআর একটি দানাদার স্পর্শক ও অন্তর্বাহী বহুগুণসম্পন্ন ফিপ্রোনিল উপাদান যুক্ত দানাদার কীটনাশক । ফিলবার্ট ০.৩ জিআর ফিনাইল পাইরাজোল শ্রেণীর কীটনাশক এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর। ফিলবার্ট ০.৩ জিআর এর ভিতরে বিদ্যমান আছে প্রতি কেজিতে ০৩ গ্রাম ফিপ্রোনিল, ফিপ্রোনিল পোকার স্নায়ুতন্ত্র কে নিশ্চল করে এতে পোকাগুলো প্যারালাইজড হয়ে মারা যায়। ফিলবার্ট ০.৩ জিআর কেন ব্যবহার করবেন ? এর ব্যবহারে উপকারিতা, কী কী পোকা দমন হবে ইত্যাদি উল্লেখ করা হলো।

ফিলবার্ট ০.৩ জিআর কেন ব্যবহার করবেন ?

ফিলবার্ট ০.৩ জিআর মূলত মাটিতে বসবাসকারী বিভিন্ন ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করা হয়। এছাড়াও এটি সারের সাথে মিশীয়ে অথবা সমস্ত জমিতে ছিটিয়ে ফসলের জমিতে ব্যবহার করা যায়। ফসলের জমিতে উইপোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, শিকড় নষ্টকারী পোকা, লার্ভা, হপার, শোষক পোকা, উড়চুঙ্গা, ঝিঁঝি পোকাগুলি মাটির নিচে লুকিয়ে ফসলের শিকড় ও মূল খেয়ে ও উদ্ভিদকে ধ্বংস করে, এমনটি হলে ফসল দেখতে লালচে বর্ণ ও দুর্বল হয় এবং ফসল গুলো মারা যায়, তাই এই সকল পোকা গুলি দমন করতে জন্য ফিলবার্ট ০.৩ জিআর ব্যবহার করতে হয়।

উপকারিতা

ফিলবার্ট ০.৩ জিআর একটি ফিপ্রোনিল যুক্ত দানাদার কীটনাশক, এটি উদ্ভিদের ক্ষতিকর পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করে। এটি একটি বহুমুখী কীটনাশক যা বিভিন্ন পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর। নিচে এর কিছু উপকারিতা তুলে ধরা হলো

      • দীর্ঘস্থায়ী সুরক্ষা: ফিপ্রোনিল উদ্ভিদ দ্বারা শোষিত হয়ে দীর্ঘ সময় ধরে ফসলের সুরক্ষা প্রদান করে, যা পোকামাকড়ের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে।
      • দ্বি-প্রক্রিয়া কার্যকারিতা: এটি সংস্পর্শ এবং অন্তর্বাহী উভয় পদ্ধতিতে কাজ করে। এটি সংস্পর্শে এসে পোকার স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে এবং উদ্ভিদ দ্বারা শোষিত হয়ে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে।
      • বিস্তৃত কার্যকারিতা: ফিপ্রোনিল বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকর, যেমন মাজরা পোকা, ফল ও ডগা ছিদ্রকারী পোকা ইত্যাদি।
      • বীজের নিরাপত্তা: এটি বীজে মাখিয়ে বীজ জমিতে রোপণ করলে বীজ পোকামাকড়ের আক্রমণ থেকে থেকে মুক্ত থাকে। 
      • সহজ ব্যবহার: এটি মাটিতে ছিটিয়ে ব্যবহার হয়। 

ব্যবহারবিধি

      • ব্যবহার পদ্ধতি: ফিলবার্ট ০.৩ জিআর স্প্রে অথবা জমিতে ছিটিয়ে করা যায়, স্প্রের জন্য প্রতি লিটার পানিতে ২ মিলি ফিলবার্ট ০.৩ জিআর মিশিয়ে ফসলি জমিতে ব্যবহার করতে হবে। 
      • ফসল: ধান, বেগুন, টমেটো, পটল, গম, ভুট্টা, আখ, কুমড়া, খিরা, সহ সকল প্রকার ফসল। 
      • পোকা: উইপোকা, পিঁপড়া, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, মাজরা, শিকড় নস্টকারী পোকা, লার্ভা, হপার, শোষক পোকা, উড়চুঙ্গা, ঝিঁঝি, ফড়িং, ইত্যাদি।
      • সাবধানতা: ফিলবার্ট ০.৩ জিআর শিশুদের নাগালের বাহিরে রাখুন, এর স্বাদ,ও স্পর্শ থেকে বিরত থাকতে হবে। ব্যবহার শেষে অবশ্যই সাবান দিয়ে গোসল করবেন। 

প্যাকেট সাইজ: ১ কেজি 

মূল উপাদান: ফিপ্রোনিল ০.৩% 

লাইসেন্স & রেজিষ্টেশন: AP-7062 

বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Square Pharmaceuticals Ltd) 

প্রয়োগমাত্রা

ফসল

পোকা

প্রতি ৩৩ শতাংশ জমির জন্য

ধান

উইপোকা, পিঁপড়া, ঝিঁঝি, ফড়িং

২ কেজি

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease