ইস্পাহানি হিউমিক এসিড
ইস্পাহানি হিউমিক এসিড একটি জৈব সার, যার প্রধান উপাদান হিউমিক এসিড ৭২%। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উপকারী অনুজীবের সংখ্যা বাড়াতে সহায়তা করে। মাটির গঠন উন্নত করা, লবণাক্ততা কমানো ও পিএইচের ভারসাম্য রক্ষা করতেও এটি কার্যকর। উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি, পুষ্টি শোষণ ক্ষমতা এবং এনজাইম উৎপাদন বাড়ায়, ফলে ফুল ও ফল ধারণ বৃদ্ধি পায় এবং ফলের আকার ও ওজন উন্নত হয়। নিচে এর বিস্তারিত আলোচনা করা হলোঃ
ইস্পাহানি হিউমিক এসিড এর কাজ
ইস্পাহানি হিউমিক এসিড উপকারিতা অনেক , এর কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলো
- উদ্ভিদের অ-শ্বসন যোগ্য জটিল খাদ্য ভেঙে সরল করে তাই উদ্ভিদ সহজেই খাবার গ্রহণ করতে পারে।
- মাটির গঠন ও উর্বরতা ঠিক করে তাই মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও বিভিন্ন উপকারী অনুজীবের জন্ম হয়।
- মাটির লবণাক্ততা কমায় ও PH এর ভারসাম্য রক্ষা করে।
- উদ্ভিদের শিকড় বৃদ্ধি ও এনজাইম সৃষ্টি, ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ায় এবং ফলের ওজন বৃদ্ধি ও ফলের ছাল পুরু করতে সাহায্য করে।
- উদ্ভিদের প্রতিকূল পরিবেশে বেচে থাকার ক্ষমতা বাড়ায় ও উদ্ভিদের পানি খরচ কমায়।
- মাটির ক্ষতিকর দূষণ পদার্থ নষ্ট করে । ও মাটির পুষ্টিগুণ অপচয় রোধ করে।
- উদ্ভিদের মাটির খনিজ পদার্থ শোষণের হার বাড়ায় এবং উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ঘটায়।
- ধান ও বিভিন্ন ফসলের বেশি বেশি কুশি আনে।
- মাটিতে নতুন উদ্ভিদ সৃষ্টি ও বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বহু গুনে বাড়ায়।
- উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- বিভিন্ন সারের সাথে হিউমিক এসিড ব্যবহার করলে সারের কার্যকারিতা দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয়।
- উদ্ভিদের সালোকসংশ্লেণ ক্ষমতা বাড়িয়ে দেয়, এতে বেশি পরিমানে কোষ বিভাজন হয়, তাই উদ্ভিদের খুব দ্রুত বৃদ্ধি হয় এবং কান্ড ও পাতা খুব বড় ও মোটা হয়।
ব্যবহার ক্ষেত্র
- ইস্পাহানি হিউমিক এসিড বীজতলায় ব্যবহার করলে চারা পুষ্ট হয়।
- যে সকল জমিতে সার ব্যবহারে কাজ হয় না সেখানে ইস্পাহানি হিউমিক এসিড ব্যবহারে সারের কার্যকারী কার্যক্ষমতা ফিরে আসে।
- ফলন বৃদ্ধিতে ইস্পাহানি হিউমিক এসিড ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।
- পুকুর বা মৎস্য খেতে ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাংশন উৎপন্ন হয়।
- ইস্পাহানি হিউমিক এসিড সকল ফসলে ব্যবহার করা যা।
ব্যবহারবিধি
- ব্যবহার পদ্ধতি: ইস্পাহানি হিউমিক এসিড ” সারের সাথে মিশিয়ে মাটিতে ছিটিয়ে ব্যবহার অথবা সমস্ত জমিতে ছিটিয়ে ব্যবহার করতে হবে, এছাড়াও এটি পানিতে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে উদ্ভিদের উপর স্প্রে করা যাই (স্প্রের জন্য ৩০ মিনিট পূর্বে এটি পানির ভিতর ভিজিয়ে রাখতে হবে তা নাহলে এটি পানিতে ভালোভাবে গুলবে না)।
- মাত্রা: প্রতি ৩৩ শতক জমির জন্য ৫০০ গ্রাম - ১ কেজি ইস্পাহানি হিউমিক এসিড ব্যবহার করতে হয়।
প্যাকেট এর বিস্তারিত
- প্রোডাক্ট এর নাম: ইস্পাহানি হিউমিক এসিড
- মূল উপাদান: হিউমিক এসিড ৭২% + পটাশিয়াম ৬% + ফলভিক এসিড ৪.০৩%
- প্যাকেট সাইজ: ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম, ১ কেজি
- রেজিস্ট্রেশন: S-1582
- বাজারজাতকারী কোম্পানি: ইস্পাহানি এগ্রো লিমিটেড
প্রয়োগ মাত্রা
|
ফসল |
৩৩ শতাংশ জমির জন্য |
|
ধান, পটল, আলু, মরিচ সহ বিভিন্ন বীজ ও শাক সবজি জাতীয় ফসল |
৫০০ গ্রাম - ১ কেজি |