Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Jibal 77 WP Fungicide and Bactericide (Copper Oxychloride 77%)

জিবাল ৭৭ ডব্লিউপি একটি শক্তিশালী ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক। এর মূল উপাদান কপার অক্সিক্লোরাইড ৭৭%, জিবাল ডব্লিউপি স্প্রে করলে গাছের উপর প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। জিবাল প্রতিরোধমূলক ও স্পর্শক ভাবে কাজ করে, ছত্রাকের ও ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ করে। এছাড়া গাছে কপারের ঘাটতি পূরণ করে। জিবাল ৭৭ ডব্লিউপি এর ব্যবহারে পাতা পোড়া (BLB), ফলে স্পট, এনথ্রাকোনজ (প্রতিরোধ), ডাউনি মিলডিউ, ব্লাস্ট (প্রতিরোধ), গাছ ঝিমিয়ে পড়া সহ রোধ করা এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুনে বাড়িয়ে দেয়।


  • প্রোডাক্ট এর নাম: জিবাল ৭৭ ডব্লিউপি
  • প্যাকেট সাইজ: ১০০ গ্রাম, ৭৭০ গ্রাম
  • মূল উপাদান: কপার অক্সিক্লোরাইড ৭৭%
  • রেজিষ্ট্রেশন: Ap-1876
  • বাজারজাতকারী কোম্পানি: ইনতেফা
  • keyword: jibel, jebal, জেবাল, যিবাল, Zebal, Zibal, jibail, যেবাল, কপার
  • 100 gm

জিবাল ৭৭ ডব্লিউপি

জিবাল ৭৭ ডব্লিউপি একটি শক্তিশালী ছত্রাকনাশক (Fungicide) ও ব্যাকটেরিয়ানাশক (Bactericide)। এর মূল উপাদান কপার অক্সিক্লোরাইড ৭৭%, জিবাল ডব্লিউপি উদ্ভিদের উপর প্রয়োগে পাতার উপর প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে ও গাছের রোগপ্রতিরোধ ক্ষমতা প্রচন্ড বাড়ায়। এটি প্রতিরোধমূলক (Protective) ও স্পর্শক ভাবে কাজ করে, ছত্রাকের স্পোর ও ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ করে। এছাড়া গাছে কপারের ঘাটতি পূরণ করে সঠিক ব্যবহারে গাছ ঝিমিয়ে পড়া রোধ করতে পারে।

কার্যপদ্ধতি

জিবাল ৭৭ ডব্লিউপি এর মধ্য থাকা কপার অক্সিক্লোরাইড ছত্রাক ও ব্যাকটেরিয়ার এনজাইম সিস্টেমে হস্তক্ষেপ করে স্পোর ও মাইসেলিয়ামের কার্যকারিতা বন্ধ করে। এটি গাছের পাতা, ডাল ও ফলে প্রতিরক্ষা তৈরি করে রোগ প্রতিরোধ করে।

কেন জিবাল ৭৭ ডব্লিউপি ব্যবহার করবেন?

বাংলাদেশের ফসল ও সবজির পাতা সাধারণত ঝলসানো, ব্যাকটেরিয়াল সংক্রমণ ও ক্যাংকার রোগ এবং ঢলে পড়া রোগ দিনদিন বেড়েই চলছে । এই ক্ষেত্রে এই রোগ গুলি প্রতিরোধের জন্য জিবাল ৭৭ ডব্লিউপি ছত্রাক ও ব্যাকটেরিয়া উভয়ের বিরুদ্ধে কার্যকর, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে। সঠিক ব্যবহারে ফসলে কোনো ক্ষতি হয় না।

যে সকল রোগ প্রতিরোধ ও দমন হবে

  • পাতা ঝলসানো / পোড়া রোগ (Leaf blight / Leaf spot / Scorch)
  • ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট
  • সাইট্রাস ক্যাংকার (Citrus canker) — লেবু, কমলা, মাল্টা
  • ড্যাম্পিং অফ (Damping off) — চারা গোড়া পচা
  • রুট রট / স্টেম রট
  • অ্যানথ্রাকনোজ (Anthracnose) (প্রতিরোধ)
  • ডাউনি মিলডিউ (Downy mildew)
  • আর্লি / লেট ব্লাইট (Early / Late blight) — টমেটো, আলু (প্রতিরোধ)
  • পাতায় ছিটা ছিটা হলুদ/বাদামি দাগ
  • পাউডারি মিলডিউ, রাস্ট, স্ক্যাব ইত্যাদি।

জিবাল এর উপকারিতা

  • বিস্তৃত রোগ দমন: ছত্রাক ও ব্যাকটেরিয়া উভয়ের বিরুদ্ধে কার্যকর।
  • দ্রুত সতেজতা: দূর্বল গাছ ও ঝিমানো পড়া গাছ দ্রুত সুস্থ করে।
  • কপার সরবরাহ: গাছে কপারের ঘাটতি পূরণ করে।
  • প্রতিরোধমূলক: রোগ আসার আগে সুরক্ষা দেয়।
  • সহজ প্রয়োগ: WG ফর্মে আছে তাই এর কার্যকরিতা অনেক বেশি ও পানিতে ভালো মিশে যাই।
  • ফলন বৃদ্ধি: গাছ সুস্থ থাকে তাই গাছের ফলনের মান ভালো থাকে বিক্রির সময় ফলন কম রিজেক্ট হয়।

ব্যবহারবিধি

  • ব্যবহারের সময়: রোগ দেখা দেওয়ার আগে (প্রতিরোধমূলক) বা প্রাথমিক অবস্থায় করা উচিত,  সকালে/বিকেলে স্প্রে করুন।
  • মাত্রা: প্রতি লিটার পানিতে ৩ গ্রাম মিশিয়ে স্প্রে। প্রতি ৩৩ শতাংশ জমির জন্য ১০০গ্রাম জিবাল ব্যবহার করুন শতাংশে ১০ লিটার পানিতে ২৫ গ্রাম।
  • পুনরাবৃত্তি: প্রতি ১০ দিন অন্তর ২–৩ বার ব্যবহার করুন (রোগের তীব্রতা অনুসারে)।
  • ফসল: লেবু, কুল, কমলা, মাল্টা, আম, ড্রাগন, টমেটো, আলু, পেঁয়াজ, ধান, চা, কলা, সবজি (বেগুন, শসা ইত্যাদি), ফুলের গাছ।
  • সতর্কতা:

  • গ্লাভস, মাস্ক, চশমা পরে ব্যবহার করুন।
  • ফুল ফোটার ব্যবহার এড়িয়ে এড়িয়ে চলুন।
  • শিশু ও পশুর নাগালের বাইরে রাখুন।

প্রোডাক্ট এর বিস্তারিত

  • প্রোডাক্ট নাম: জিবাল ৭৭ ডব্লিউপি
  • প্যাকেট সাইজ: ১০০ গ্রাম
  • মূল উপাদান: কপার অক্সিক্লোরাইড ৭৭%
  • বাজারজাতকারী কোম্পানি: ইনতেফা

প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

মাত্রা প্রতি লিটার পানিতে 

৩৩ শতাংশ জমির জন্য

সকল ফসল

পাতা ঝলসানো,

ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট

সাইট্রাস ক্যাংকার, লেবু, কমলা, মাল্টা

ড্যাম্পিং অফ,  চারা গোড়া পচা, ডাউনি মিলডিউ ইত্যাদি

২ গ্রাম

১০০ গ্রাম



Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease