Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Kasumin - ব্যাকটেরিয়া জনিত রোগ দমনে কার্যকর

কাসুমিন (Kasumin) হলো একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিনাশক ও ছত্রাকনাশক, যার মূল উপাদান কাসুগামাইসিন হাইড্রোক্লোরাইড হাইড্রেট। এটি উদ্ভিদের ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন পাতার দাগ, ব্যাকটেরিয়াল ব্লাইট, কান্ড পচা ও উইল্ট রোগ দমনে কার্যকর। কাসুমিন কিছুটা গাছের পাতা ও কাণ্ডে শোষিত হয়ে লোকালি সিস্টেমিকভাবে কাজ করে এবং রোগের বিস্তার রোধ করে। এটি প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক উভয়ভাবেই কার্যকর। তবে কাসুমিন ফাঙ্গাসজনিত রোগ যেমন অ্যানথ্রাকনোজ, ডাউনি মিলডিউ বা পাউডারি মিলডিউ দমনে কার্যকর নয়।

 

More Details

  • প্রোডাক্টের নাম: কাসুমিন (Kasumin)
  • প্যাক সাইজ: ১০০ মিলি
  • মূল উপাদান: কাসুগামাইসিন ২% ( Kasugamycin ২%)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন নং: AP-1357
  • বাজারজাতকারী কোম্পানি: সেতু কর্পোরেশন লিমিটেড
  • Keyword: casumin, kashumin, কাছুমিন, কাসুমিন এর কাজ, কাসুমিন এর দাম, kasumin price in bd
  • ১০০ মিলি

🌿 কাসুমিন (Kasumin) — ব্যাকটেরিনাশক

কাসুমিন হলো একটি আধুনিক, কার্যকর এবং দ্রুত ক্রিয়াশীল ব্যাকটেরিনাশক ও ছত্রাকনাশক, যার মূল উপাদান কাসুগামাইসিন ২% (Kasugamycin). এটি উদ্ভিদের ব্যাকটেরিয়া জনিত রোগ যেমন পাতার দাগ, কান্ড পচা, ফল পচা, ব্লাইট ইত্যাদি রোগ দমনে অত্যন্ত কার্যকর। কাসুমিন গাছের পাতা ও কাণ্ডে সহজেই শোষিত হয়ে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও সংক্রমণ রোধ করে।

🌱 কাসুমিন এর কার্যপদ্ধতি ও গুণাগুণ:

কাসুগামাইসিন কৃষি ক্ষেত্রে উদ্ভিদের ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক রুপে ব্যবহার করা হয়। এটি উদ্ভিদের কোষে প্রবেশ করে ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও সংক্রমণ থেমে যায়।

🌿 গুণাগুণ:

  • এটি গাছের ভেতরে ছড়িয়ে পড়ে এবং নতুন পাতা ও কাণ্ডেও সুরক্ষা প্রদান করে।
  • প্রতিরোধমূলক ব্যবহারে নতুন সংক্রমণ থেকে গাছকে রক্ষা করে।
  • আক্রান্ত গাছে চিকিৎসামূলকভাবে কাজ করে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আনে।
  • গাছের বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ায়।

🌾 যে সব ফসলে ব্যবহার উপযোগী:

ধান, টমেটো, বেগুন, আলু, মরিচ, পটল, শিম, পেঁয়াজ, আম, লিচু, পেঁপে, কলা, ফুল ও অন্যান্য ফল ও সবজি ফসল।

🦠 নিয়ন্ত্রিত রোগ:

  • ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, লিফ ব্লাইট, পেনিকাল ব্লাইট
  • ব্যাকটেরিয়াল স্পট
  • ব্যাকটেরিয়াল পাতার দাগ ও পচন
  • ব্যাকটেরিয়াল কান্ড পচা ও ফল পচা
  • ব্যাকটেরিয়াল সফট রট
  • ব্যাকটেরিয়াল উইল্ট ইত্যাদি

💧 ব্যবহারবিধি:

  • ফসল: ধান, বেগুন, মরিচ, পটল, শিম, সবজি, আলু, তুলা, চা, ফল ও অন্যান্য রোগাক্রান্ত ফসল।
  • ফসল: ব্লাস্ট, শীথ ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, গাম ব্লাইট, অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, পচন (রট) ইত্যাদি ছত্রাকঘটিত রোগ।
  • প্রয়োগ পদ্ধতি: কাসুমিন পানির সাথে মিশিয়ে ফসলের উপর সমানভাবে স্প্রে করতে হয়। সাধারণত প্রতি লিটার পানির জন্য মিলি কাসুমিন ব্যবহার করতে হয়। তবে ফসল ও পোকার আক্রমণের মাত্রা অনুযায়ী প্রয়োগ মাত্রা ভিন্ন হতে পারে।
  • সাবধানতা: কাসুমিন ছত্রাকনাশক স্প্রে করার সময় অবশ্যই গ্লাভস, মাস্ক ও সুরক্ষামূলক কাপড় ব্যবহার করতে হবে। শিশু ও গৃহপালিত প্রাণীর নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে।

📦আরো বিস্তারিত:

  • প্রোডাক্টের নাম: কাসুমিন (Kasumin)
  • প্যাক সাইজ: ১০০ মিলি বোতল
  • মূল উপাদান: কাসুগামাইসিন
  • রেজিস্ট্রেশন নং: AP-1357
  • উদ্দেশ্য: ব্যবহারব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ দমন করা
  • বাজারজাতকারী: সেতু কর্পোরেশন লিমিটেড

⚖️ প্রয়োগ মাত্রা

ফসল

রোগ

প্রতি লিটারে

৩৩ শতাংশ জমিতে (৪৮ লিটার পানি) 

ধান

পাতা পোড়া, ব্যাকটেরিয়া লিফ ব্লাইট (BLB), ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট

১ মিলি

৪৮ মিলি

টমেটো

ব্যাকটেরিয়াল উইল্ড

১ মিলি

৪৮ মিলি

মরিচ

ব্যাকটেরিয়াল উইল্ড, এনথ্রাকনোজ

১ মিলি

৪৮ মিলি

গম

লীফ রাস্ট

১ মিলি

৪৮ মিলি

 

Add a review