Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

কৃষ ৪০ এসসি (বিসপাইরিব্যাক সোডিয়াম) আগাছানাশক Kris 40 SC Bispyribac Sodium Herbicide

কৃষ ৪০ এসসি একটি পোস্ট ইমারজেন্সি এবং অন্তর্বাহী গুন সম্পন্ন আগাছানাশক, যার মূল ব্যবহার হয় ধান ক্ষেতের আগাছা দমনে। ধানের জমিতে অলরেডি জন্মানো বিভিন্ন প্রকার আগাছাগুলিকে দমন ও দীর্ঘদিন আগাছাকে নিয়ন্ত্রণে কৃষ ৪০ এসসি ব্যাপক কার্যকর। কৃষ এর ভিতরে মূল উপাদান আছে বিসপাইরিব্যাক সোডিয়াম ৪০%। বিসপাইরিব্যাক সোডিয়াম বিভিন্ন প্রকার আগাছাকে দমন করতে পারে এবং এটি উদ্ভিদের কাণ্ড ও মূলের মাধ্যমে শোষিত হয়ে আগাছার শরীরে প্রবেশ করে আগছাকে দমন করে যেমন: শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া, পানি ডগা, বড় চূড়া, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি।

    প্রোডাক্ট এর নাম: কৃষ ৪০ এসসি

    প্যাকেট সাইজ: ২০ গ্রাম

    মূল উপাদান: বিসপাইরিব্যাক সোডিয়াম ৪০%

    লাইসেন্স এবং রেজিস্ট্রেশন: AP-5214

    বাজারজাতকারী কোম্পানি: সেমকো কর্পোঃ লিঃ

  • ২০ মিলি

কৃষ ৪০ এস সি আগাছানাশক

কৃষ ৪০ এসসি একটি পোস্ট ইমারজেন্সি এবং অন্তর্বাহী গুন সম্পন্ন আগাছানাশক, যার মূল ব্যবহার হয় ধান ক্ষেতের আগাছা দমনে। ধানের জমিতে জন্মানো বিভিন্ন প্রকার আগাছাগুলিকে দমন ও দীর্ঘদিন আগাছাকে নিয়ন্ত্রণে কৃষ ৪০ এসসি ব্যপক কার্যকর। কৃষ এর ভিতরে মূল উপাদান আছে বিসপাইরিব্যাক সোডিয়াম ৪০%। বিসপাইরিব্যাক সোডিয়াম বিভিন্ন প্রকার আগাছাকে দমন করতে পারে এবং এটি উদ্ভিদের কাণ্ড ও মূলের মাধ্যমে শোষিত হয়ে আগাছার শরীরে প্রবেশ করে আগছাকে দমন করে।

কার্যকারিতা

কৃষ ৪০ এসসি এর কার্যকরীতা হলো এর মধ্যকার বিসপাইরিব্যাক সোডিয়াম বিশেষ কিছু আগাছাগুলির কোষ বিভাজনকে বাধাগ্রস্ত করে এবং অ্যাসিটোল্যাকটেট সিন্থেজ (ALS) নামক একটি এনজাইমের উৎপাদন বন্ধ করে, যা আগাছার অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে বাধা দেয়। এর ফলে আগাছার বৃদ্ধি থেমে যায় এবং আগাছা মারা যায়।

কেন কৃষ ৪০ এস সি ব্যবহার করবেন ?

আমাদের দেশের অধিকাংশ চাষিরা সচার আচার যে সকল আগাছানাশক ব্যবহার করেন তাদের অধিকাংশ আগাছানাশক ধান ক্ষেতে প্রয়োগ করলে ধান লাল হয় ধানের গ্রোথ ঝিমিয়ে যাই, বড় বড় আগাছা গুলি দমন হয় না এবং ধানের ফলনে প্রভাব ফেলে। কিন্তু এই সকল সমস্যা গুলি সমাধান হয় কৃষ ৪০ এসসি প্রয়োগ করলে। 

 

এটি বিভিন্ন আগাছা যেমন: শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা ও বহু আগাছাকে ধ্বংস করে আপনার জমির আগাছা মুক্ত করে।

উপকারিতা

      • ভিন্ন ভিন্ন আগাছা দমন: ধানের জমিতে বিভিন্ন প্রকার ঘাস ও বিস্তৃত পাতা বিশিষ্ট আগাছা যেমন শ্যামা, ক্ষুদে শ্যামা, চেচড়া, হলদে মুথা, ঝিল মরিচ, শুষনি শাক ইত্যাদি নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। এটি আগাছার বৃদ্ধি থামিয়ে আগাছা দমন করে ধানের ফসলের ফলন বাড়ায়।
      • অন্তর্বাহী ক্ষমতা: এটি একটি সিস্টেমিক হার্বিসাইড হওয়ায় পাতা ও মূল থেকে শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন বন্ধ করে দ্রুত ও দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ প্রদান করে।
      • বয়স্ক আগাছা দমন: এটি ব্যবহারে অনেক বয়স্ক আগাছা আগাছাগুলিকে দমন করে।
      • অতিরিক্ত ফলন: ধানের ফসলের উৎপাদন বৃদ্ধি করে কারণ আগাছার কারণে পুষ্টি ও জল শোষণে বাধা কমে যায় এবং ফসল ভালোভাবে বৃদ্ধি পায়।
      • পার্শ্বপ্রতিক্রিয়া নেই: এটির সঠিক মাত্রায় ব্যবহারে ধান লাল বা বৃদ্ধি কমে যাওয়া এইরকম কিছুই হয় না, ফলে ফসলের গুণগত মান বজায় থাকে।

সারসংক্ষেপে, কৃষ ৪০ এস সি ধান ক্ষেতে আগাছা নিয়ন্ত্রণ করে ফসলের উৎপাদনশীলতা ও গুণগত মান উন্নত করে, যা কৃষকদের জন্য লাভজনক।

যে সকল আগাছা দমন হবে 

কৃষ ধানের জমি থেকে শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া, পানি ডগা, বড় চূড়া, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি ঘাস ধ্বংস করে। 

ব্যবহারবিধি

      • ব্যবহারের সময়: ধানের বয়স অবশ্যই ১৫ থেকে ৩৫ দিনের ভিতরে হতে হবে এবং ধানের জমি শুকনো অথবা হালকা শুকনো হতে হবে বিদ্র: ধানের জমিতে অনেক পরিমাণ পানি থাকলে কৃষ ৪০ এসসি ব্যবহার করবেন না।
      • কিভাবে ব্যাবহার করবেন: কৃষ ৪০ এসসি ব্যাবহার করার জন্য প্রতি ১৬ লিটার পানিতে ৫০ মিলি গ্রাম কৃষ ৪০ এসসি পানিতে ভালোভাবে মিশিয়ে ফসলে স্প্রে করতে হবে। অথবা সারের সাথে কৃষ ৪০ এসসি মিশিয়ে সমস্ত জমিতে ছিটিয়ে দিতে হবে। 
      • সতর্কতা: কৃষ ৪০ এসসি সারে মিশিয়ে ব্যবহার করবেন না, এবং জমিতে অনেক পানি থাকলে ব্যবহার করবেন না, কারণ আগাছা ভালো ভাবে দমন হবে না, এটি কেবলমাত্রা স্প্রের মাধ্যমে প্রয়োগ করবেন এবং জমি কিছুটা শুকনা হবে বেশি আগাছা দমন হবে।
      • ব্যবহার মাত্রা: ১৬ লিটার পানিতে ৫০ মিলিগ্রাম স্প্রে করতে হবে । অথবা ১০০ গ্রাম কৃষ ৪০ এসসি ওষুধ সারের সাথে মিশিয়ে সম্পূর্ণ ৩৩ শতক জমিতে ছিটিয়ে দিতে হবে। 

প্যাকেট সাইজ: ২০ মিলি

রেজিষ্ট্রেশন: এপি-৫২১৪

বাজারজাতকারী কোম্পানি: সেমকো কর্পোঃ লিঃ

প্রয়োগমাত্রা

ফসল

আগাছা

প্রতি ১ লিটার পানির জন্য

ধান অথবা পরিত্যক্ত জমি 

শ্যামা, ক্ষুদে শ্যামা, এরাইল, হলদে মুথা, বড় চেচড়া, ছোট চেচড়া, পানি ডগা, বড় চূড়া, জৈনা, ঝিল মরিচ, শুশনি শাক, ইত্যাদি।

১ গ্রাম

 

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease