Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Liva 10 SG - পাতা ও ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দমনে কার্যকর

লিভা ১০ এসজি (Liva 10 SG) হলো একটি আধুনিক ও শক্তিশালী কীটনাশক, যার প্রধান উপাদান এমামেকটিন বেনজয়েট ১০%। এটি Avermectin শ্রেণীর কীটনাশক, যা চিবিয়ে খাওয়া পোকার লার্ভা (বিশেষ করে প্রজাপতি জাতীয় পোকার লার্ভা) দমনে অত্যন্ত কার্যকর। এটি স্পর্শক (Contact), পাকস্থলিজ (Stomach poison) এবং পত্রভেদী (Translaminar) কার্যক্ষমতার মাধ্যমে কাজ করে। প্রয়োগের পর পোকা দ্রুত খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং ১-৩ দিনের মধ্যে মারা যায়। এটি পাতার উপর, নিচে ও ভেতরে লুকানো পোকার লার্ভা দমন করতে বিশেষভাবে উপযোগী, ফলে ফসলের পাতা ও ফল সুস্থ থাকে।

 

More Details

  • প্রোডাক্টের নাম: লিভা ১০ এসজি (Liva 10 SG)
  • প্যাক সাইজ: ১০ গ্রাম
  • মূল উপাদান: এমামেকটিন বেনজয়েট ১০%
  • টার্গেট পোকা: চিবিয়ে খাওয়া পোকার লার্ভা
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-6894
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
  • Keywrod: leva 10 sg, liva 10 sg square kitnashok, লীভা ১০ এসজি কীটনাশক, লিভা কীটনাশক এর কাজ, লিভা স্কয়ার কোম্পানির কীটনাশক
  • ১০ গ্রাম

লিভা ১০ এসজি - পাতা ও ডগা ছিদ্রাকারী পোকা দমনের কীটনাশক

লিভা ১০ এসজি হলো একটি শক্তিশালী কীটনাশক, যার প্রধান উপাদান এমামেকটিন বেনজয়েট ১০%। এটি Avermectin শ্রেণীর কীটনাশক, যা চিবিয়ে খাওয়া পোকার লার্ভা (বিশেষ করে প্রজাপতি জাতীয় পোকার লার্ভা) দমনে অত্যন্ত কার্যকর। এটি স্পর্শক (Contact), পাকস্থলিজ (Stomach poison) এবং পত্রভেদী (Translaminar) কার্যক্ষমতার মাধ্যমে কাজ করে। প্রয়োগের পর পোকা দ্রুত খাওয়া বন্ধ করে, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং ১ - ৩ দিনের মধ্যে মারা যায়। এটি পাতার উপর, নিচে ও ভেতরে লুকানো পোকার লার্ভা দমন করতে বিশেষভাবে উপযোগী, ফলে ফসলের পাতা ও ফল সুস্থ থাকে। নিচে লিভা ১০ এসজি কীটনাশক নিয়ে বিস্তারি আলোচনা করা হলো:

লিভা ১০ এসজি এর কার্যপদ্ধতি (Mode of Action)

লিভা ১০ এসজি এর মধ্য থাকা এমামেকটিন বেনজয়েট Avermectin গ্রুপের কীটনাশক। এটি পোকার স্নায়ুতন্ত্রে গামা-অ্যামিনোবিউটারিক এসিড (GABA) ও গ্লুটামেট ক্লোরাইড চ্যানেলকে প্রভাবিত করে। ফলে পোকার স্নায়ু সিগন্যাল বন্ধ হয়, দ্রুত পক্ষাঘাত (Paralysis) দেখা দেয় এবং পোকা খাওয়া বন্ধ করে মারা যায়। এটি বিশেষ করে লার্ভা (বাচ্চা) অবস্থায় অত্যন্ত কার্যকর। গাছে প্রয়োগের পর দ্রুত শোষিত হয় এবং পাতার ভিতরে ছড়িয়ে পড়ে (Translaminar action), যা লুকানো পোকাকেও নিয়ন্ত্রণ করে। দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এবং উপকারী পোকার উপর কম প্রভাব ফেলে।

লিভা ১০ এসজি এর উপকারিতা

  • দ্রুত কাজ করে: পোকা স্পর্শ করলে বা খেলে ২ ঘণ্টার মধ্যে পোকাগুলি খাওয়া বন্ধ করে প্যারাইস হয় এবং ১-৩ দিনে মৃত্যু ঘটে।
  • পত্রভেদী ক্ষমতা: পাতার নিচের দিকে লুকানো লার্ভাকেও দমন করে।
  • দীর্ঘস্থায়ী সুরক্ষা: একবার স্প্রে করলে ফসল দীর্ঘ সময় রক্ষা পায়, পুনঃস্প্রের প্রয়োজন কমে।
  • নিম্ন মাত্রায় কার্যকর: অল্প পরিমাণে ব্যবহার করা যায়, পরিবেশবান্ধব।
  • উপকারী পোকার উপর কম প্রভাব: মৌমাছি ও অন্যান্য উপকারী কীটের জন্য তুলনামূলক নিরাপদ

যেসব পোকা দমন করে?

  • ডগা ও ফল ছিদ্রকারী পোকা (Fruit & Shoot Borer)
  • লেদা পোকা / পাতা মোড়ানো পোকা (Leaf roller / Folder)
  • আর্মি ওয়ার্ম (Armyworm)
  • ডায়মন্ডব্যাক মথ (Diamondback moth)
  • তামাকের বাডওয়ার্ম
  • অন্যান্য লেপিডোপটেরান লার্ভা (Caterpillars)
  • কিছু ক্ষেত্রে থ্রিপস ও মাকড়ের উপরও আংশিক কার্যকর

ব্যবহৃত ফসল

  • বেগুন, শিম, পাট টমেটো, মরিচ, গোলাপ, বাঁধাকপি, ফুলকপি, ভুট্টা, তুলা, পাট, চা, আঙ্গুর, ফলমূল ও অন্যান্য সবজি ও ফসল।

ব্যবহারবিধি

  • প্রয়োগ পদ্ধতি: নির্দিষ্ট মাত্রায় লিভা ১০ এসজি পরিষ্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে উদ্ভিদের সব অংশ (বিশেষ করে পাতার উপর) সমানভাবে স্প্রে করুন। পোকাগুলি ছোট ছোট লার্ভা অবস্থায় প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।।
  • সাধারণ মাত্রা: প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম লিভা ১০ এসজি মেশাতে হবে তবে পোকার ধরন ও মাত্রার উপর প্রয়োগ মাত্রা ভিন্নভিন্ন হতে পারে।
  • সতর্কতা: স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস, চশমা ও লম্বা পোশাক ব্যবহার করুন। মৌমাছি সক্রিয় থাকলে বা ফুল ফোটার সময় স্প্রে করবেন না। মাছের পুকুরের কাছে সতর্কতা অবলম্বন করুন। শিশু ও পশুর নাগালের বাইরে, ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।

আরো বিস্তারিত

  • প্রোডাক্টের নাম: লিভা ১০ এসজি (Liva 10 SG)
  • প্যাক সাইজ: ১০ গ্রাম
  • মূল উপাদান: এমামেকটিন বেনজয়েট ১০%
  • টার্গেট পোকা: চিবিয়ে খাওয়া পোকার লার্ভা (বাচ্চা)
  • বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-6894
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

প্রয়োগমাত্রা

ফসল

পোকা

১ লিটার পানির জন্য

বেগুন

ডগা ও ফল ছিদ্রাকারী পোকা

০.৫ গ্রাম

পাট

পাতা ছিদ্রাকারী পোকা

০.৫ গ্রাম

টমেটো

ফল ছিদ্রাকারী পোকা

০.৫ গ্রাম

পটল

লেদা পোকা

০.৫ গ্রাম

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease