Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

মনোমি ৯০ এসপি (মনোমিহাইপো ৯০%) কীটনাশক Monomi 93 SP Monomer Hypo Insecticide

মনোমী ৯০ এসপি মূলত বিভিন্ন ফুল ও ফল ছিদ্রকারী পোকার মথ, ক্যাটাপিলার বা প্রজাপতি (লেপিডোপ্টেরা) জাতীয় পোকা দমনের জন্য প্রচণ্ড কার্যকর কীটনাশক, মনোমি কীটনাশকের পাতা চিবিয়ে খাওয়া পোকা, মাজরা, ফল ও ডগাছিদ্রকারী পোকা, লার্ভা, লেদা পোকা, ফড়িং, কেটাপিলার ও শোষক পোকা যেমনঃ বাদামি গাছ ফড়িং, জাব, এফিড, সাদামাছি এরূপ পোকা দমন ও নিয়ন্ত্রণে খুবি এফিক্টিভ সমাধান ।

    প্রোডাক্ট এর নাম: মনোমী ৯০ এসপি

    প্যাকেট সাইজ: ১০০ গ্রাম

    মূল উপাদান: মনোমি হাইপো ৯০%

    রেজিস্ট্রেশন: এপি-৭২৪১

    বাজারজাতকারী কোম্পানি: র‍্যাভেন এগ্রো কেমিক্যালস লিমিটেড

  • ১০০ গ্রাম

মনোমী কীটনাশক

মনোমী ৯০ এসপি একটি স্পর্শক, পাকস্থলীক্রিয়া, অন্তর্বাহী গুণ সম্পন্ন শক্তিশালী কীটনাশক। মনোমি এর মূল উপাদান হলো মনোমিহাইপো ৯০% এটি নেরিস্টোক্সিন গ্রুপের অন্তর্গত কীটনাশক। মনোমি মূলত বিভিন্ন ফুল ও ফল ছিদ্রকারী পোকার মথ, ক্যাটাপিলার বা প্রজাপতি (লেপিডোপ্টেরা) জাতীয় পোকা দমনের জন্য প্রচণ্ড কার্যকর কীটনাশক, মনোমি কীটনাশকের পাতা চিবিয়ে খাওয়া পোকা, মাজরা, ফল ও ডগাছিদ্রকারী পোকা, লার্ভা, লেদা পোকা, ফড়িং, কেটাপিলার ও শোষক পোকা যেমনঃ বাদামি গাছ ফড়িং, জাব, এফিড, সাদামাছি এরূপ পোকা দমন ও নিয়ন্ত্রণে খুবি এফিক্টিভ সমাধান।

কার্যকারিতা

মনোমী ৯০ এসপি হলো একটি অন্তর্বাহী, স্পর্শক, ও পাকস্থলীক্রিয়া সম্পন্ন কীটনাশক যার মধ্য বিদ্যমান আছে মনোমিহাইপো ৯০% যা লার্ভা, প্রজাপতি ও মথ, পাতা খেকো পোকা ও এবং শোষক পোকা বিরুদ্ধে খুব কার্যকর, এই কীটনাশকের সংস্পর্শে আসা পোকার ডিম, লার্ভা, পাতা মোড়ানো পোকা পূর্ণবয়স্ক সকল পোকা মারা যায়। 

উপকারিতা

মনোমি প্রয়োগের ফলে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা পাওয়া যায়। এখানে কিছু মূল পয়েন্ট তুলে ধরা হলো:

      • বিস্তৃত কার্যকারিতা: এই মনোমি কীটনাশক প্রয়োগ করলে বিভিন্ন ধরনের পোকামাকড়, যেমন চোষক পোকা ও লেপিডোপ্টেরা (প্রজাপতি জাতীয় পোকা), পোকার ডিম, লার্ভা কার্যকরভাবে দমন করা যায়।
      • সিস্টেমিক ও স্পর্শক কার্যকারিতা: মনোমিহাইপো সিস্টেমিক কীটনাশক হিসেবে কাজ করে, যা গাছের ভেতরে প্রবাহিত হয়, ফলে পোকামাকড়ের বিভিন্ন স্তরে কার্যকরী হয়।
      • ডিম, লার্ভা, বয়স্ক পোকা দমন: মনোমি এর মধ্য থাকা মনোমিহাইপো পোকার ডিম নস্ট করে, পোকার লার্ভা ও বেশি বয়স্ক পোকা ও দমন করতে পারে।
      • দীর্ঘমেয়াদী সুরক্ষা: একসাথে প্রয়োগ করলে, এই দুইটি কীটনাশক গাছের মধ্যে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে, যা পোকামাকড়ের পুনরাবৃত্তি নিয়ন্ত্রণে সহায়তা করে।
      • উৎপাদনশীলতা বৃদ্ধি: এই দুইটি কীটনাশক একসাথে প্রয়োগ করলে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পেতে পারে, কারণ এটি পোকামাকড়ের ক্ষতি কমায়।

ব্যবহারবিধি

      • প্রয়োগ পদ্ধতি: মনোমী ৯০ এসপি পানির সাথে মিশিয়ে ফসলের উপর স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়।
      • ফসল: মনোমী ৯০ এসপি কীটনাশক ধান, সিম, বরবটি, বেগুন ও সকল বীজ ও সবজি জাতীয় ফসলের প্রয়োগ করা যায় তবে ফসল ভিন্নতায় প্রয়োগ মাত্রা ভিন্ন হতে পারে। 
      • পোকা: মাজরা, লার্ভা, মথ, এফিড, পাতা মোড়ানো পোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, বাদামি গাছ ফড়িং, লেদা পোকা ও, কেটাপিলার, শুয়োপোকা (বিছাপোকা), পাতা মোড়ানো পোকা, লেপিডোপ্টেরা প্রজাতির বিভিন্ন পোকা দমন ও ডিমের জার্মিশন ক্ষমতা নষ্ট করে।
      • সতর্কতা: মনোমী ৯০ এসপি মাত্রাতিরিক্ত মাত্রায় ডোজ দিয়ে ব্যবহার করবেন না, মাত্রাতিক্ত হলে উদ্ভিদের পাতা লাল, ফুল ও ফল হলুদ ও ঝরে যেতে পারে।

প্রডাক্টের নাম: মনোমী ৯০ এসপি

প্যাক সাইজ: ১০০ গ্রাম 

মূল উপাদান: মনোমিহাইপো ৯০%

রেজিস্ট্রেশন: এপি-৭২৪১

বাজারজাতকারী কোম্পানি: র‍্যাভেন এগ্রো কেমিক্যালস লিমিটেড

প্রয়োগমাত্রা

ফসল

পোকা

প্রতি ১ লিটার পানির জন্য

ধান

মাজরা

১ গ্রাম

বরবটি

ফল ছিদ্রকারী পোকা

১ গ্রাম

 

Add a review
Chat with us
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease