মোভেন্টো কীটনাশক
মোভেন্টো একটি অত্যাধুনিক অন্তর্বাহী (systemic) কীটনাশক, যা কৃষি ক্ষেত্রে রসচোষক পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। মোভেন্টো এর প্রতি লিটারে ১৫০ গ্রাম সক্রিয় উপাদান স্পাইরোটেট্রামেট থাকে। এটি পোকার খাদ্য গ্রহণের পর সক্রিয় হয়ে পোকার বৃদ্ধি খাবার গ্রহণ বন্ধ করে এবং মৃত্যু ঘটায়। মোভেন্টো এর দ্বিমুখী অন্তর্বাহী ক্রিয়া জাইলেম ও ফ্লোয়েম এর মধ্য দিয়ে পরিবাহিতে হয়ে পুরো গাছকে সুরক্ষিত করে, লুকানো পোকা এবং নতুন পাতায় আক্রমণকারী পোকাদেরও দমন করে।
মোভেন্টো এর কার্যপদ্ধতি
মোভেন্টোর মূল উপাদান স্পাইরোটেট্রামেট (১৫%): এটি পোকার অ্যাসিটাইল-কো-এ কার্বক্সিলেজ (ACCase) এনজাইম বাধা দিয়ে লিপিড উৎপাদন রোধ করে, তাই পোকার বৃদ্ধি, প্রজনন এবং বেঁচে থাকার ক্ষমতা নষ্ট করে। চোষক পোকার অপরিণত পর্যায়ে অত্যন্ত কার্যকর, দীর্ঘস্থায়ী অবশিষ্ট কার্যকারিতা প্রদান করে মোভেন্টো পোকাগুলিকে ধীরে ধীরে দমন করে।
মোভেন্টো দিয়ে যে পোকা নিধন হবে?
- মোভেন্টো প্রধানত রসচোষক (sucking) পোকার বিরুদ্ধে কার্যকর। প্রধান পোকাগুলো:
- জাব পোকা (Aphids)
- সাদা মাছি (Whiteflies) – বিশেষভাবে কার্যকর
- মিলি বাগ / ছাতরা পোকা (Mealybugs)
- স্কেল ইনসেক্ট (Scale insects)
- লাল মাকড় / স্পাইডার মাইট - মাকড়ের জন্য কম কার্যকর
- থ্রিপস (Thrips) – (থ্রিপস এর লার্ভা)
- সাইলিড / পসিলা (Psyllids)
- অন্যান্য: লিফহপার, উলি অ্যাফিড ইত্যাদি।
- মোভেন্টো পোকাগুলিকে ধীরে ধীরে দমন করে।
যে সব ফসলে স্প্রে করা যায়
মোভেন্টো সকল উদ্ভিদের পাতায় স্প্রে করার জন্য উপযোগী। নিচে কিছু প্রধান ফসলসমূহ উল্লেখ করা হলো:
- সবজি: বেগুন, টমেটো, লাউ, শসা, করলা, শিম ইত্যাদি – সাদা মাছি, জাব পোকা দমনে
- ধান – কিছু চোষক পোকা
- তুলা – সাদা মাছি, জাব পোকা
- ফল: আম, পেয়ারা, লিচু – মিলি বাগ, স্কেল
- অন্যান্য: মরিচ, আলু, সয়াবিন, মসুর ইত্যাদি যেখানে চোষক পোকার সমস্যা হয়।
ব্যবহারবিধি
- প্রয়োগ পদ্ধতি: পানিতে মিশিয়ে পাতায় ভালোভাবে স্প্রে করুন।
- মাত্রা: সাধারণত ০.৫-১ মিলি প্রতি লিটার পানিতে (ফসল ও পোকার মাত্রা অনুযায়ী ভিন্নভিন্ন হতে পারে)।
- সতর্কতা! ক্ষারীয় পদার্থের সাথে মিশাবেন না। মৌমাছি, মাছ ও জলজ প্রাণীর প্রতি বিষাক্ত হতে পারে। ফুল ফোটার সময় বা মৌচাকের কাছে প্রয়োগ করবেন না। গ্লাভস, মাস্ক ব্যবহার করুন।
প্রয়োগ মাত্রা
|
ফসল |
পোকা |
১ লিটার পানিতে মাত্রা |
|
বেগুন/টমেটো |
সাদা মাছি/জাব পোকা |
০.৫-১ মিলি |
|
শিম/মসুর |
জাব পোকা |
০.৫-১ মিলি |
|
তুলা |
সাদা মাছি |
০.৫-১ মিলি |