Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

কিউলিউর ফেরমন টোপ ১ প্যাকে ৫ পিচ ফুজি ফ্লেভার Pheromone Trap এটি একটি জৈব উপাদান

কিউলিউর ফেরোমন টোপ, এটি কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা নির্মূলে ব্যবহার করতে হয়। এটি আম, জাম, কাঠাল জাতীয় ফলের বাগানে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে, তবে সবজি জাতীয় ফসলের ক্ষেতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত কার্যকর থাকে।
BDT 150.00 save 20 off

ফেরোমন টোপ

কিউলিউর ফেরোমন কী?

কিউলিউর একটি সেক্স ফেরোমন এ-র ভিতরে আছে এক ধরণের জৈব রাসায়নিক পদার্থ (সেমিও ক্যামিকেল) যা কোন নির্দিষ্ট প্রজাতির স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত হয়। এটি ঐ প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কার্যে আকৃষ্ট করে। ফেরোমন ফাঁদ এর মাধ্যমে পুরুষ পোকা সমূহ প্রজনন কার্যে আকৃষ্ট হয়ে ফাঁদে আসে কিন্তু ফাঁদে স্ত্রী পোকা না থাকায় লিওর/টোপ এর চার পাশে ঘুরতে থাকে ফলে এক পর্যায় ফাঁদে রক্ষিত সাবান/কাপড় কাঁচার পাউডার মিশ্রিত পানিতে পড়ে মারা যায়।

 

কিউলিউর ফেরোমন এ-র কার্যকারিতা :

কিউলিউর ফেরোমন টোপ, এটি কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা নির্মূলে ব্যবহার করতে হয়। এটি আম, জাম, কাঠাল জাতীয় ফলের বাগানে সর্বোচ্চ  ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে, তবে সবজি জাতীয় ফসলের ক্ষেতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। 

 

টোপে যে সকল পোকা আসবে :

হলুদ মাছি বা মাছি পোকা।

 

ফেরোমন ফাঁদ স্থাপন পদ্ধতি :

  • কিউলিউর ফেরমন টোপটি অবশ্যই বড়ো কোত্রিকোনাকার ভাবে কর্তিত বৈয়ামের মধ্য স্থাপন করে টোপটি বৈয়ামের মাঝ বরাবর সুতা দিয়ে 
  • ফেরোমন টোপটি ঝুলিয়ে দিতে হবে।
  • ফুল ও ফল যে উচ্চতায় থাকে ঠিক সে উচ্চতায় ফেরোমন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে।
  • বৈয়মের ভিতরে ডিটারজেন্ট পাউডার বা গুড়া সাবানের মিশ্রিত পানি রাখতে হবে।

 

প্রয়োগবিধি :

  • প্রতি ৩৩ শতক জমিতে ১২-১৫ ফেরোমন ফাঁদ দিতে হবে এবং ফাঁদ বর্গ আকারে স্থাপন করতে হবে।
  • প্রতি ২ শতাংশ জমির জন্য ১ টি ফাঁদ বা প্রতি বিঘা জমিতে ১২-১৫ টি ফাঁদ ব্যবহার করতে হবে।

 

সাবধানতা :

  • টোপের গায়ে পানি না লাগাবেন না।
  • প্রতি ৭ দিন অন্তর বৈয়মের সাবান মিশ্রিত পানি পরিবর্তন করবেন।
  • মাঝে মাঝে পানির পরিবর্তন করবেন।

 

প্যাক সাইজ :

১ প্যাকেটের ভিতর ৫ টি ফেরোমন টোপ আছে।

 

বাজারজাতকারী কোম্পানি :

জিএমই এগ্রো লিমিটেড (GME Agro Limited)

Add a review
App Logo
Install কৃষি ঘর App
Get Information with Ease