Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Planofix PGR - ফুল ফল ঝরা রোধ ও ফল মোটা করণে কার্যকর

প্লানোফিক্স হলো বাংলাদেশের ভিতর বহুল পরিচিত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। প্লানোফিক্স এর মূল উপাদান হলো আলফা ন্যাপথাইল অ্যাসিটিক এসিড যার ব্যবহার উদ্ভিদের ফলের আকার বৃদ্ধি ও ফুল ও ফল ঝরা প্রতিকার, প্রতিকূল পরিবেশে পরাগায়ন ছাড়াই ফল সৃষ্টির জন্য ব্যবহার, গাছে দীর্ঘস্থায়ী ফল রাখার, উদ্ভিদের কলমের দ্রুত শেকড় গঠন ও উদ্ভিদের অতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে হয় এছাড়াও এর বিভিন্ন উপকার আছে।

 

Product Details

  • প্রডাক্টের নাম: প্লানোফিক্স (Planofix)
  • প্যাকেট সাইজ: ১০০ মিলি, ১ লিটার
  • মূল উপাদান: আলফা ন্যাপথাইল অ্যাসিটিক এসিড ৪.৫% (Alpha Napthyl Acetic Acid 4.5%)
  • বাজারজাতকারী কোম্পানি: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, ইন্ডিয়া (Bayer CropScience Limited, India)
  • Keyword: pelanofix pgr, plano fix pgr, পিলানোফিক্স পিজিআর, প্লানফিক্স এর কাজ, planofix hormone, Plant auxin Horomone, pelonofix
  • ১০০ মিলি
  • ১ লিটার
  • ১ পিচ
  • ৫ পিচ
  • ১০ পিচ

প্লানোফিক্স - উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক

প্লানোফিক্স একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। প্লানোফিক্স এর ভিতরে বিদ্যমান আছে প্রতি ১ লিটারে ৪৫ মিলি আলফা ন্যাপথাইল অ্যাসিটিক এসিড । প্লানোফিক্স এর ভিতরকার আলফা ন্যাপথাইল অ্যাসিটিক এসিড (NAA) একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন, যা প্রধানত অক্সিন গ্রুপের অন্তর্গত। প্লানোফিক্স উদ্ভিদের উপর প্রয়োগ করলে নিম্নলিখিত কাজ ও উপকার পাওয়া যায়।

প্লানোফিক্স এর কাজ

  • বৃদ্ধি নিয়ন্ত্রণ: সরাসরি উদ্ভিদের পাতা ও কান্ডে প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধি কিছুটা থেমে যাই ও অতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়।
  • কোষ বিভাজন ও বৃদ্ধি উৎসাহিত করা: প্লানোফিক্স উদ্ভিদের কোষ বিভাজন এবং প্রসারণে সহায়তা করে, বিশেষ ফল ও শিকড়ের বৃদ্ধিতে।
  • শিকড় গঠন: প্লানোফিক্স কাটিং (কলম) থেকে শিকড় গঠনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
  • ফলের পতন রোধ: ফল ও ফুলের অকালে ঝরে পড়া প্রতিরোধে সহায়ক।
  • ফলের আকার বৃদ্ধি: প্লানোফিক্স অনেক উদ্ভিদের ফলের আকার ও গুণগত মান বাড়াতে ভূমিকা রাখে।
  • পার্থেনোকার্পি উৎপাদন: প্লানোফিক্স ব্যবহারে পরাগায়ন ছাড়াই ফল উৎপাদনের জন্য (যেমন, বীজবিহীন ফল) এটিতে ব্যবহৃত হয়।

উপকারিতা

  • বংশবিস্তারে সহায়তা: কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে নতুন উদ্ভিদ উৎপাদনে শিকড় গঠন ত্বরান্বিত করে, যা নার্সারি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।
  • ফলন বৃদ্ধি: প্লানোফিক্স ফল ঝরে পড়া কমিয়ে ফসলের ফলন বাড়ায়।
  • ফলের গুণগত মান উন্নত: প্লানোফিক্স ফলে প্রয়োগ করলে ফলের আকার ও ওজন বৃদ্ধি করে বাজারমূল্য বাড়াতে সহায়তা করে।
  • ঋতুভিত্তিক নিয়ন্ত্রণ: ফল পাকার সময় নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ফসল সংগ্রহের সময়সূচি নির্ধারণে উপকারী।
  • চাষে দক্ষতা: প্লানোফিক্স হলো কৃষকদের জন্য উদ্ভিদের বৃদ্ধি ও উৎপাদনশীলতা নিয়ন্ত্রণের একটি কার্যকর হাতিয়ার।

ব্যবহারবিধি

  • ফসল: ড্রাগন, আপেল, আঙুর, কলা, কমলা, মাল্টা, মরিচ, বেগুন, টমেটো।
  • সময়: জমিতে যখন সম্পূর্ণ ভাবে আগাছা জন্ম নিয়ে যায় তখন প্লানোফিক্স ব্যবহার করতে হবে।
  • পদ্ধতি: ফলের আকার বৃদ্ধির জন্য ফল কিছুটা বড় হলে তবে প্লানোফিক্স স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়, একদম ছোট ফলে প্রয়োগ করা যাবে না। 
  • সতর্কতা: প্লানোফিক্স অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গাছের ফলের আকার বিকৃত হতে পারে, একদম ছোট ফলে প্রয়োগ করলে ফল ঝরে এবং ফলের স্বাদ কমে যায়। 

 

সুতরাং, প্লানোফিক্স উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এর সঠিক নির্দেশনা মেনে প্রয়োগ করা জরুরি, মাত্রাতিক্ত ব্যবহার করলে ফসলের ক্ষতি ও ফলের স্বাদ বিষাদ হওয়ার সম্ভাবনা আছে।

আরো বিস্তারিত

  • প্রডাক্টের নাম: প্লানোফিক্স (Planofix)
  • প্যাকেট সাইজ: ১০০ মিলি, ১ লিটার
  • মূল উপাদান: আলফা ন্যাপথাইল অ্যাসিটিক এসিড ৪.৫% (Alpha Napthyl Acetic Acid 4.5%)
  • বাজারজাতকারী কোম্পানি: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, ইন্ডিয়া (Bayer CropScience Limited, India)

প্রয়োগ মাত্রা

ফসল

কাজ

প্রতি ১ লিটার পানিতে

ড্রাগন

ফল মোটা করণ, ফুল ও ফলের সংখা বৃদ্ধি, ও ফল ঝরা রোধ

০.১ - ০.২ মিলি

শশা

উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ ও ফুলের সংখ্যা বৃদ্ধিতে

০.১ - ০.২ মিলি

আম

মুকুল ঝরে পড়া রোধ

০.২ - ০.৩ মিলি

 

Add a review