Krishi Gor | Krishi Ghor is Here we sell plants and agricultural essential products and provide proper advice on various crop problems inside Bangladesh
Product Suggestions
0
24/7 SUPPORT
+8801973289582

Prism 27.5 SC | ভুট্টা ও আখের আগাছা দমনে কার্যকর

প্রিজম ২৭.৫ এসসি হলো ভুট্টা ও আখ ফসলের মধ্য ব্যবহারের জন্য একটি শক্তিশালী সিস্টেমিক ও সিলেক্টিভ আগাছানাশক। প্রিজম ২৭.৫ এসসি সক্রিয় উপাদান এট্রাজিন ২৫% এবং মেসোট্রিয়ন ২.৫% দ্রুত আগাছা দমন করে এবং মাটিতে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। প্রিজম ২৭.৫ এসসি সেজ আগাছা ও চওড়া পাতার বিভিন্ন আগাছা যেমন শ্যামা, বিরকিন্নি, মুথা / ভাদাইল, বড় চুচা, নাগর মুথা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ ইত্যাদি কার্যকরভাবে দমন করতে সক্ষম।

 

More Details

  • প্রোডাক্ট এর নাম: প্রিজম ২৭.৫ এসসি (Prism 27.5 SC)
  • প্যাকেট সাইজ: ২৫০ মিলি 
  • মূল উপাদান: এট্রাজিন ২৫% + মেসোট্রিয়ন ২.৫%)
  • টার্গেট আগাছা: কিছু চিকন পাতা ও মুথা এবং চওড়া পাতা আগাছা
  • রেজিস্ট্রেশন নং: AP-5866 
  • বাজারজাতকারী কোম্পানি: এ সি আই ফর্মুলেশন লিমিটেড
  • Keyword: পিজম এসিআই, প্রিজোম ভুট্টার আগাছানাশক, প্রিজোম ২৭.৫ এসসি এ সিআই, Prisom 27.5 sc, presom 27.5 sc, Prisiom Herbicide, priosom ACI 27.5 SC Herbicide
  • 250 ml

🌾 প্রিজম ২৭.৫ এসসি - ভুট্টা ও আখ ফসলের আগাছানাশক

প্রিজম ২৭.৫ এসসি একটি আধুনিক, কার্যকর ও সিলেক্টিভ আগাছানাশক, যা ভুট্টা ও আখক্ষেতে জন্মানো ও জন্মাতে থাকা আগাছা নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে তৈরি। এর মধ্যে থাকা এট্রাজিন ২৫% ও মেসোট্রিয়ন ২.৫% একসাথে কাজ করে দ্রুত আগাছা দমন করে এবং মাটিতে দীর্ঘ সময় ধরে নতুন আগাছা জন্মাতে বাধা দেয়।

 

এটি প্রয়োগের পর মাটিতে সক্রিয় হয়ে আগাছার ক্লোরোফিল উৎপাদন বন্ধ করে দেয়, ফলে আগাছা ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। এতে ফসল পরিষ্কার পরিবেশে বেড়ে উঠতে পারে এবং পুষ্টি, পানি ও আলো সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম হয়।

🌾 যেসব আগাছা দমন করে

শ্যামা, বিরকিন্নি, মুথা / ভাদাইল, বড় চুচা, নাগর মুথা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ সহ ভুট্টা ও আখ ক্ষেতের প্রাই সকল আগাছা দমন হয়। 

⚙️ কার্যপদ্ধতি (Mode of Action)

প্রিজম ২৭.৫ এসসি আগাছানাশক এর ভিতর মূল মেডিসিন হিসেবে আছে এট্রাজিন ও মেসোট্রিয়ন, এইগুলির কার্যপদ্ধতি নিচে উল্লেখ করাহলো:

এট্রাজিন (Atrazine) – ২৫%:

  • এটি Photosystem II inhibitor শ্রেণীর আগাছানাশক।
  • আগাছার পাতায় ও শেকড়ে প্রবেশ করে আলোক সংশ্লেষণ বন্ধ করে দেয়।
  • ক্লোরোফিল ধ্বংস হয়ে আগাছা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং নতুন আগাছা গজাতে পারে না।
  • বিশেষ করে চওড়া পাতা আগাছা এবং একবর্ষজীবী ঘাসজাত আগাছায় অত্যন্ত কার্যকর।

মেসোট্রিয়ন (Mesotrione) – ২.৫%:

  • এটি HPPD inhibitor হিসেবে কাজ করে।
  • আগাছার শরীরে ক্যারোটিনয়েড সংশ্লেষণ বন্ধ করে ফেলে।
  • ফলে আগাছা কয়েক দিনের মধ্যে সাদা হয়ে মরতে থাকে।
  • নতুন গাছের অঙ্কুরোদগম রোধ করে।
  • এটি খুবই সেফ ও সিলেক্টিভ – ভুট্টা ও আখ ক্ষেতে ফসলের কোন ক্ষতি করে না।

প্রিজম ২৭.৫ এসসি দুটি শক্তিশালী উপাদানের যৌথ সমন্বয়ে দ্রুত কাজ করে + দীর্ঘ সময় নিয়ন্ত্রণ প্রদান করে।

✅ কেন প্রিজম ২৭.৫ এসসি ব্যবহার করবেন? 

  • প্রয়োগের পর ৪–৬ সপ্তাহ পর্যন্ত নতুন আগাছা জন্মাতে পারে না।
  • ফসলের জন্য নিরাপদ: ভুট্টা ও আখ ক্ষেতে সম্পূর্ণ সিলেক্টিভ—ফসলের কোন ক্ষতি করে না।
  • পুষ্টি ও পানি অপচয় রোধ করে: আগাছা নিয়ন্ত্রণ হওয়ায় ফসল পুরো পুষ্টি, পানি এবং আলো পায় —
    ফলন বাড়ে, গাছ হয় সবল।
  • মিশ্র আগাছায় অসাধারণ কার্যকর: ঘাসজাত + চওড়া পাতা — উভয় ধরনের আগাছা দমনে শক্তিশালী।

🧪 ব্যবহারবিধি

  • ফসল: ভুট্টা, আখ
  • প্রয়োগের সময়: ভুট্টার বয়স ১৫ - ৩৫ দিন বয়সের ভিতর আগাছানাশক প্রয়োগ করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাই।
  • প্রয়োগ পদ্ধতি: নির্দিষ্ট পরিমাণ প্রিজম ২৭.৫ এসসি পরিষ্কার পানিতে মিশিয়ে নিন। ফসলি জমির আগাছাকে লক্ষ করে জমির উপরিভাগ সমানভাবে ভিজিয়ে দিন। আগাছা ছোট থাকতেই প্রয়োগ করুন জমির মাটি ভেজা বা নরম থাকলে সর্বচ্চ রেজাল্ট পাওয়া যাই।
  • সতর্কতা: স্প্রের সমহ করার সময় গ্লাভস, মাস্ক, চশমা ব্যবহার করা উত্তম।শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠাণ্ডা, শুকনো স্থানে সংরক্ষণ করুন, বাতাসের গতি বেশি হলে স্প্রে করবেন না।

📦 প্রোডাক্টস তথ্য

  • প্রোডাক্টের নাম: প্রিজম ২৭.৫ এসসি (Prism 27.5 SC)
  • প্যাকেট সাইজ: ২৫০ মিলি
  • মূল উপাদান: এট্রাজিন ২৫% + মেসোট্রিয়ন ২.৫%
  • কার্যপদ্ধতি: সিস্টেমিক + সিলেক্টিভ 
  • টার্গেট আগাছা: কিছু চিকন পাতা ও মুথা এবং চওড়া পাতা আগাছা
  • উপযোগী ফসল: ভুট্টা, আখ
  • রেজিস্ট্রেশন নং: AP-5866
  • আমদানিকারী কোম্পানি: এ সি আই ফর্মুলেশন লিমিটেড

প্রয়োগমাত্রা:

ফসল

আগাছা

১ লিটার পানির জন্য

ভুট্টা

মুথা / ভাদাইল, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ।

১২৫ মিলি

আখ

মুথা / ভাদাইল, শ্যামা, শাকনটে, কাঁটানটে, বড়চূড়া, জয়না, মালঞ্চ।

১২৫ মিলি

 

Add a review
Install কৃষি ঘর App
Get Information with Ease